আমার প্রিয় পোস্ট

আপনি পঁচা PHP প্রোগ্রামার? :P

১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৮

শেয়ারঃ
0 2 0

নিচের টিপসগুলো বিখ্যাত একজন প্রোগ্রামারের লেখা। ঠিক টিপস নয় এগুলো হলো একজন পঁচা প্রোগ্রামার চেনার উপায়। :) আপনি নিশ্চয়ই খারাপ প্রোগ্রামার হতে চান না। তাহলে পড়ুন!

নিচের প্রতিটি কথাই মূলত অন্যের, আমি বাংলায় অনূদিত করেছি মাত্র(দু'এক জায়গায় মাতব্বরি করে নিজেও মন্তব্য ঢুঁকিয়েছি বোঝার সুবিধার জন্য ;)), আমি নিজেও প্রাণপণে পঁচা প্রোগ্রামার থেকে ভালো হবার চেষ্টায় আছি :P

প্রথমেই তার নিজের স্বীকারোক্তি দেখুন:
"যদিও আনুষ্ঠানিক ডিগ্রী নিয়েছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে যার মূল ছিলো এন্টারপ্রাইজ সফটওয়্যার আর্কিটেকচার এবং ডাটাবেজ ডিজাইন। কিন্তু এই ৪০টি পয়েন্টের একাধিক পয়েন্টের দোষে আমিও দুষ্ট ছিলাম"

আপনি যাচ্ছেতাই রকমের একজন PHP প্রোগ্রামার যদি:
১. যদি আপনি আপনার কোডগুলোকে ভালোভাবে কমেন্টিং না করেন phpDocএর মতো কোনো টুল ব্যবহার না করেন।

২. যদি Zend Studio অথবা Eclipse PDTভালো প্রোগ্রামিং IDE গুলোর প্রয়োজনীয়তা বা সুবিধা বোঝার ক্ষমতা না থাকে।

৩. কখনোই ভারশন কন্ট্রোল এর জন্য Subclipse বা সাবভার্শন বা CVS জাতীয় কোনোকিছু ব্যবহার না করেন।

৪. কোনো নির্দিষ্ট কোডিং স্ট্যান্ডার্ড বা নেমিকনভেনশন তৈরি করে নেন না যা পুরো প্রোজেক্ট জুড়ে মেনে চলবেন।

৫. নিয়মিত একটি নির্দিষ্ট ধারার methodology ব্যবহার করেন না(যা ব্যবহারের ফলে তাতে উন্নয়ন করা যায় সময়ে সময়ে।)

৬. ইনপুট বা SQL কোয়্যারিগুলোকে ভ্যালিডট বা নিরাপদভাবে এসকেপ করেন না।

৭. কোডিং করে নেয়ার আগেই অ্যাপ্লিকেশনটি পুর্ণাঙ্গভাবে পরিকল্পনা করে নেন না।

৮. আপনার ডেভেলপিংএ টেস্টিং নেই বললেই চলে।

৯. এরর রিপোর্টিং অন রেখে প্রোগ্রামকে বারবার টেস্ট রান করে দেখেন না।

১০. আলাদা কোনো ডিবাগারের প্রয়োজনীয়তা অনুভব করেন না।

১১. নিজের (আগে করা) কোডের উন্নতি ঘটান না।

১২. কোডিং এবং ডিজাইনের বিভিন্ন লেয়ারকে পৃথক রাখার প্রয়োজন অনুভব করেন না MVC বা এজাতীয় অন্যান্য ডিজাইন প্যাটার্নের আদলে।

১৩. জানেনই না: KISS, DRY, MVC, OOP, REST এগুলো কাকে বলে? খায় না মাথায় দেয়?

১৪. কন্টেন্ট return করেন না বরং echo বা print করেন নিজের function বা class এ।

১৫. ইউনিট টেস্টিং বা সাধারণ টেস্টিং এর কোনো সুবিধা আছে কিনা জেনে দেখেননি।

১৬. আপনি HTML হিসেবে return করেন, কিন্ত data, string, বা object হিসেবে নয়।

১৭. মেসেজ বা কনফিগারেশন প্যারামিটারগুলো হার্ডকোডেড ভাবে লেখেন। ফলে ভবিষ্যতে লোকালাইজেশন বা অন্যকোনো পরিবর্তন/পরিবর্ধন করা আয়াসসাধ্য হয়।


১৮. আপনার sql কোয্যারিগুলো আরো অপটিমাইজ করা দরকার কীনা ভেবে দেখেন না।

১৯. কখনো __autoload এর ব্যবহার করেন না।

২০. নতুন ইন্টেলিজন্ট এরর হ্যান্ডলিং ব্যবহার করেন না।

২১. রাইট/আপডেট এমন জাতীয় ডেস্ট্রাক্টিভ কাজেও $_GET কেই ব্যবহার করেন $_POST এর ব্যবহার না করে।

২২. রেগুলার এক্সপ্রেশন খুবই কঠিন কোনো ব্যাপার আপনার কাছে।

২৩. sql injection বা cross-site scripting(XSS) সম্পর্কে কিছুই জানেন না।

২৪. don't allow simple configuration, can be parameters passed to a class’s constructor, set/get methods called later, or constants defined at a runtime.

২৫. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুবিধা এবং সীমাবদ্ধতা সম্পর্কে ভালো ধারণা নেই আপনার।

২৬. OOPএর অপব্যবহার বা অতিব্যবহার করে ফেলেন।

২৭. আপনার ধারণা কোডিং/সফটওয়্যার রিইউজ করার জন্য কোড অবশ্যই OOPএ লেখা হতে হবে।

২৮. don't choose intelligent defaults

২৯. একটি কনফিগারেশন ফাইল ব্যবহার করেন না(হয় একটাও করেন না আর করলেও একাধিক)।

৩০. ফাইলের কন্টেন্ট আনঅথোরাইজড কাউকে দেখতে দিতে চাননা কিন্তু ফাইলের এক্সটেনশন .inc রাখেন .php এর বদলে।

৩১. কোনো ডাটাবেজ অ্যাবস্ট্রাকশন লেয়ার ব্যবহার করেন না।

৩২. DRY মেথড মেনে চলেন না।


৩৩. আপনার তৈরি function/class/method গুলো একটি মাত্র কাজ করেনা, সেগুলোকে ইন্টারঅ্যাক্টিভ করেন না।

৩৪. OOP এর সুবিধাদি অর্থাৎ abstract/interface ক্লাস, inheritage, polymorphism বা access modifier এর সঠিক ব্যবহার করেন না আপনার কোডিং এ।

৩৫. প্রতিষ্ঠিত design patterns অনুযায়ী আপনার অ্যাপ্লিকেশনকে অপটিমাইজ করেন না।

৩৬. আপনার অ্যাপ্লিকেশন যদি বহু ফাইল বা ফোল্ডার সমৃদ্ধ হয় আর সেখানে ব্যবহারকারির কোনো কাজের এক্সেস থাকে তবে তাকে কোনো বেজ ফোল্ডার ঠিক করে দিতে অপশন রাখেন না।

৩৭. গ্লোবাল নেমস্পেসকে দূষিত করেন, যার একটি উপায় হলো আপনার ফাংশন এর নামের প্রথমে কমন একটি শব্দ(স্ট্রিং) ব্যবহার করেন আপনার লাইব্রেরি জুড়ে।

৩৮. ডাটাবেজ টেবিল এ কোনো প্রিফিক্স ব্যবহারের প্রয়োজনীয়তা কখনোই অনুভব করেন না।

৩৯. স্মার্টি বা এ জাতীয় কোনো template engine ব্যবহার করেন না।

৪০. প্রতিষ্ঠিত php ফ্রেমওয়ার্কগুলো সম্পর্কে কোন ধারণাই রাখেন না কাজ না করলেও অন্তত পরে কাজ করার উৎসাহ পাবার জন্য, কারণ সেগুলো দেখেই কার্যকর কোডিং এবং উন্নততর আইডিয়ার সন্ধান পেতে পারেন।

মূল লেখা দেখুন: http://reinholdweber.com/?p=19">http://reinholdweber.com/?p=19

কিছু গুরুত্বপূর্ণ পিএইচপি সংক্রান্ত লিঙ্ক :
Click This Link
Click This Link
http://www.techinterviews.com/?p=243

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): PHPপঁচা প্রোগ্রামারপিএইচপি ;
প্রকাশ করা হয়েছে: টেকিপিএইচপি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৭ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
মদন বলেছেন: ১০০% আমার সাথে মিল আছে :(
১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: হে হে আমার সাথেও মেলা মিল আছে।

২. ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আগে তো শিখান মিয়া...তারপরে না ভালো আর খারাপ কইবেন!
১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: শিখাইতে গেলে তো মেলা দিন লাগবে। তারচেয়ে সবাইরে এবং নিজেরেও লজ্জা দেই, তাতে যদি তাড়াতাড়ি হয় সবকিছু। ;)

৩. ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
রাজামশাই বলেছেন: মাথার উপর দিয়া গেল রে
১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: উপর দিয়া যাইতে যাইতেই মাথায় পড়বো। :)

৪. ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
আলো বলেছেন: দারুন!! favourite a save কইরা রাখছি
১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: :)

৫. ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
নির্মম বলেছেন: PHP পারি না। তবে আপনার কথা শুনে নিজেকে খুব বাজে Programmer মনে হচ্ছে। PHP শেখার সময় কথাগুলো মনে রাখব। প্রিয়তে গেল।
১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: আসলে এখানে পিএইচপি'র কথা বলা হলেও ডিজাইন প্যাটার্ন এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মেনে করা প্রোগ্রামিং যেকোনটির ক্ষেত্রেই টিপসগুলো প্রযোজ্য।
আর পিএইচপি শেখার শুরুতে কিন্তু খুবই সোজা! অন্য প্রোগ্রামিং আপনি যেহেতু জানেন, খুব সহজেই পিএইচপি শুরু করে দিতে পারেন।

৭. ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
নির্বাসন বলেছেন: হে হে...আমি খুব ই বাঝে...তাইলে
১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন: হা হা বদলে যান। :)

১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: শুরু করে দিন :)

৯. ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২০
এস মাহবুব বলেছেন: আমার মতো আইটি বকলমের জন্য কঠ-ঠিন বিষয় :(
১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন: সব জ্ঞান একা একজনের পক্ষে ধারণ করা সম্ভব নয়। :)

১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১০

লেখক বলেছেন: আর যাই হোক prochondo hard programming না ;)

১১. ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৯
পারভেজ রবিন বলেছেন: আমিতো এই ভুলগুলোর একটিও করি না :P। তাহলে আমি কি ভাল পিএইপি প্রোগ্রামার?
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৩৭

লেখক বলেছেন: হা হা প গে... যদি শেখার পর বলেন তখন দাবী করতে পারবেন। :)

১২. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৪৮
আট আনা বলেছেন: প্রথম ৮/১০ টা পড়ার পরেই বুঝে গেছি বাকিগুলাতেও আমি গোল্লা খামু।
১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৩৯

লেখক বলেছেন: :) তবে পরে নিশ্চয়ই খাবেন না।

১৩. ১৬ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩০
আহমেদ চঞ্চল বলেছেন: বুঝছি। আমার propertirs লেখা হইছে।।।
১৬ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫২

লেখক বলেছেন: :P

১৪. ১৬ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৩০
হাসান মাহবুব বলেছেন: প্রোগ্রামিং আমার দুই চউখের বিষ।
১৬ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৯

লেখক বলেছেন: সবার জন্য সবকিছু নয়, প্রোগ্রামারদের অন্য সবাই আধা নাহয় পুরা পাগল বলে :P

১৫. ১৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৬
ভেংচুক বলেছেন: বেফক গিয়ানী পুসঠ
১৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: হা হা ধার করা গিয়ান তাইতো বেফক। আত্মস্থ করণ প্রক্রিয়া চালাচ্ছি। :)

১৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: তার মানে নির্ঘাত অন্যকিছুতে দক্ষ। পিএইচপি কেউ বুঝতে চাইলে এটা এমনিতেই সহজ হয়ে যায়। কারণ সহজতম প্রোগ্রামিং এর একটি পিএইচপি :)

১৭. ১৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫২
ইয়ামিন বলেছেন: পিএইপি যে বুঝে না সে দুনিয়ার কোন প্রোগ্রামিং পারবে না। এত সোজা প্রোগ্রামিং দুনিয়াতে নাই। আমার এক কলিগের উক্তি "পিএইচপি হলো আমাদের কাছে বাংলার ভাষার মত, যত ভাবেই কোড লিখি না কেন কাজ করে............"
১৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: ঠিক বলেছেন :) অর্থাৎ প্রোগ্রামিং শিখতে চাইলে বা জানা থাকলে পিএইচপি'র মতো সহজ ভাষা কমই আছে।

১৮. ১৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৮
হাল্ক বলেছেন: C++ এ বাচ্চা আমলের কিছু প্রগ্রাম ( লুপ-টুপ আর কি) লিখতে পারি। এক্সেল এর জন্য ভিসুয়াল বেসিকের কিছু কোড।

আমার দৌড় এই টুকুই। মিয়া , আফনে যা কইলেন, সবই ত মাথার উপর দিয়ে গেলো।
১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: সি++ শেখা থাকলে আজই পিএইচপিও শিখুন কারণ তফাৎ নেই বললেই চলে। এর প্রোগ্রামিং ধরণ অনেক সহজ সরল। উপরের নিয়মগুলো হলো দক্ষ প্রোগ্রামার বাছাইয়ের প্রক্রিয়া। সি++ প্রোগ্রামিংএ পিএইচডি অর্জনের মতো ব্যাপার আরকি।

১৯. ১৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৩
জাহিদুল হক জিকো বলেছেন: ভালই তো লিখলেন। আমরা ঝগড়া বাদ দিয়ে যে অনেক কাজের কাজ ও করি তার একটা উদাহরন। চালিয়ে যান।
১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। অকাজের কাজ অনেক করি। অন্যের লেখার অনুবাদ করেছি কেবল এখানে। নিজে যেদিন লিখতে পারবো সেদিন বলতে পারবো কাজের কাজ করি।

দোয়া রাখবেন।

২০. ১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৪
টুশকি বলেছেন: আমি একজন নিরক্ষর প্রোগ্রামার
নিরক্ষর প্রোগ্রামারকে চেনার উপায়:
১) এরা প্রোগ্রাম সম্পর্কে কিছু না জেনেও প্রোগ্রাম জাতীয় পোস্টে কমেন্ট করে ফেলে।
২) প্রোগ্রাম বলতে বুঝে নেয় বেলুম্বা বাগানে বেলুম্বা পাড়ার আয়োজন।
৩) সবকিছুই বুঝে গেছে এই মনোভাব নিয়ে বিটলা মার্কা হাসি দেয়।
১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৭

লেখক বলেছেন: হা হা বেলুম্বা বাগান আর বেলুম্বা পাড়া কী জিনিস?

২১. ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৯
টুশকি বলেছেন: বেলুম্বা একটা ফলের নাম, ইহা দেখিতে লম্বাটে, লবণ সহযোগে খেতে দারুন
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন:
এট্টুসখানি নুন দিয়ে
নির্ঘাৎ এ ফল খেয়ে
দারুণ লেখা যায় ছড়া
আর প্রোগ্রামিং করা

তাইতো টুশকি মনি
ভাবে প্রোগ্রামার বনি
বারবার এসে পড়ে যায়
পঁচা প্রোগ্রামার কী করে চেনা যায়? :)

২২. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৪
এরশাদ বাদশা বলেছেন: লেলিন ভাই; আপনাকে আক্রমনের উদ্দেশ্যে নয়; মনে করিয়ে দেয়ার জন্য বলছি- কোনো এক ব্লগারের পোস্টে সাকিব যে বিশ্বসেরা অলরাউন্ডার হবার যোগ্যতা রাখে, এরকম একটি মন্তব্য করেছিলাম। আপনি বলেছিলেন, স্তুতির লাগাম ছাড়ানো মন্তব্য ছিলো সেটি। শেষমেষ সাকিব বিশ্বসেরা হয়েই গেলো। আমার উল্লাস ছিলো সীমা ছাড়ানো।

ভালো থাকবেন।
২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:০২

লেখক বলেছেন: আমি এটিকে সাময়িক অর্জন হিসেবে দেখবো। কোনো এক মুহূর্তে যে কেউ বিশ্বসেরা হতে পারে। এখনো কি সাকিব কিংবদন্তীতুল্য?

একটু ভেবে দেখুন, আশরাফুল সর্বকনিষ্ঠ এবং অভিষেক টেস্টে সেঞ্চুরী করে বিশ্বসেরা হয়েছিলো। আর এখন এক ব্যর্থতার উদাহরণ। আমি ওকে তিন নম্বর .... মনে করি এখন।

আমি ব্যক্তিগতভাবে মনে করি, একমাত্র সাকিবই প্রসংশা করলেও হারিয়ে যাবে না অন্যদের মতো। আপনার ঐ পোস্টের মন্তব্যেও তেমনি বলেছি। কিন্তু একটা দুটো খেলার কারণে ৫নম্বরে বা ১ নম্বরে আছে এটা নিয়ে আমি খুব উদ্বেলিত নই। কারণ এটি ক্ষণস্থায়ী সবাই জানে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২৩. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৪
কাঠগোলাপ বলেছেন: আগেই ধারণা করেছিলাম...এখন আপনার পোষ্ট পড়ে নিশ্চিত হলাম...আমি পঁচা প্রোগ্রামার... :(
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন: সেকি! আপনিও আমার দলে!

২৪. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৪
রিসাত বলেছেন: এতো পঁচা যে গন্ধ আসতাছে:|:D:D
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: নাক বন্ধ করে বসে থাকো! :)

২৫. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২০
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: আমার একটা কমেন্ট আপনার দেয়া সাইটে পাঠালাম তা এখানও তুলে দিলাম -

very interesting post, it looks like you mixed up with so many buzz words and your personal (^-^) thoughts -
few of my observations -

# have never used some form of version control like Subclipse
- > nothing to say here :D.

# don't refactor your code
- > i would prefer to rephrase in the following order - build re-factorable architecture

# don't know what these stand for: KISS, DRY, MVC, OOP, REST
- > please don't use buzz words rather give examples how these could help or how they had impact on your project.

# don't allow intelligent error handling
- > i haven't understand what do you want to mean about intelligent error handling.
i have personally following and training our teams to follow fail first approach.
if anything goes wrong let it come up first.

# use $_GET instead of $_POST for any destructive actions
- > GET for small reference and data and POST for big, in case of ajax request
GET is faster than POST since server requires less processing with GET.

# misuse OOP / everything you write , no matter how small is OOP
- > can you explain a bit more?

# use a separate template engine
- > we are fine without template engine like smarty.
though 4 years back i was used to recommend smarty to most of my developer friends,
but i think this is completely project oriented, if you have a project where custom
theme requires and you don't wanna expose your internal helpers and APIs you could
apply them through templating engine in more controlled manner.

anyway thanks for bringing these topics.
best wishes,
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: দারুণ! কিন্তু ভালো হতো সবার জন্য বাংলায় দিলে।

আমার জ্ঞান এতো হয়নি এব্যাপারে বিতর্ক করবো এখনি। তবে আপনার কথাও সত্যি মনে হচ্ছে।

আবার উদাহরণ খুব একটা না দিলেও মনে হয় টপিকগুলো তুলে এনে প্রোগ্রামার সাহেব কাজের কাজ করেছেন। কারণ অন্তত অনেকগুলো বাজওয়ার্ড নতুন প্রোগ্রামারদের জানা হবে। অভিজ্ঞ প্রোগ্রামার নির্দিষ্ট সময় পর সাধারণতে বিশেষ বিশেষ কাজের ক্ষেত্র বিশেষ বিশেষ ফ্রেমওয়ার্ক, কনভেনশন এসব মেথডোলজী ব্যবহার শুরু করেন। আর এসব ব্যাপারগুলোই উঠে এসেছে ওর এবং আপনার কমেন্টে।

ধন্যবাদ। :)

২৬. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১০
আইরিন সুলতানা বলেছেন: এখনও পি.এইচ.পি নিয়েই ব্যস্ত নাকি ??? :)
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: হ্যাঁ শিখছি আর শিখছি :) দোয়া রাখবেন সামনে পরীক্ষা দিচ্ছি।

২৭. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৬
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: হাই লেনিন, আমার ভুল হলে বা আমার কোন কথা স্পষ্ট না হলে সরাসরি বলা টা বেশী গ্রহণ যোগ্য তার ফলে হয়ত আমর ভুল থাকলে ঠিক হবে ।

বাজ্জ ওয়ার্ড ব্যবহার করা আমাদের (ডেভলোপার) একটা বদ অব্যাস, এত ভাব আসে, আমার মনে হয় এক দু লাইন বেশী লিখে ওগুলো কে বর্ননা করলে অনেকে সহজ ভাবে নিবে ।

যেমন একজন নতুন প্রোগ্রামার যার কাছে ল্যাংগুয়েজের অনেক কিছুই এখন নতুন তার কাছে, ড্রাই বালে ফ্রাই করে ফেল্লে বটে সে ভয় পেয়ে যাবে বরং তাকে যদি বলেন একি কোড বার বার না লিখে একটা মেথডের মধ্যে রেখে বারবার শেয়ার করলে ত তোমার কাজ কমে যাবে ।

এনিওয়ে ধন্যবাদ :)
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩১

লেখক বলেছেন: সাধারণত দেখা যায় বেশি জ্ঞানীরাই বাজওয়ার্ড ব্যবহার করে বেশি। কিন্তু আপনি যখন সহজীকরনের পক্ষে সুতরাং সহজভাবে লিখে বেশি মানুষকে টার্গেট করাটাই বোধহয় ভালো। আমি অবশ্য কিস, ড্রাই, রেস্ট এগুলোকে লিঙ্কিং করে দিয়েছি। আর সাধারণত প্রাথমিক পর্যায়ে তো প্রোগ্রামারদের এতো কিছু জানার দরকার পড়েনা। যখন একটু দক্ষ হয়ে ওঠে তখন বাজওয়ার্ডগুলো দেখেই না জানাটা অনেকে পাপ মনে করেন। :)

ধন্যবাদ।

২৮. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৬
রূপক  বলেছেন: হুমম....ভালো পোষ্ট...

কোডার দুনিয়াতে পারলে একটা কপি রেখে আসেন...

কোডার দুনিয়া:
Click This Link
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ :) আবেদন করছি এখনি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: কোডার দুনিয়া


"এই গ্রুপটি শুধুমাত্র মেম্বারদের জন্য"

কোডিং দেখতেও পৈতা লাগবে? :)

সবার জন্য উন্মুক্ত করে দিন না।

৩০. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৯
রূপক  বলেছেন: ভাই, চেনা বামুনের পৈতা লাগেনা।

কিন্তু অচেনা বামুনকে বিশ্বাস কি? আপনি না হয় নির্ভরযোগ্য ব্লগার, কিন্তু সবাই তো আর তা না...

গত কালকেও দেখলাম কে যেন এক বিশাল কাব্য লিখে এই গ্রুপে প্রকাশ করে রেখেছে :)
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: করুক না! কাব্য লেখা তো প্রোগ্রামিং এর মতো কঠিন কাজ!

"Code is poetry" - wordpress.org

সবার পড়ার জন্য উন্মুক্ত রাখুন। আর যারা গ্রুপের সদ্স্য তারাও অনেকসময় সব-গ্রুপ সিলেক্ট করে প্রকাশ করে দেয়(আমিও করি)। প্রোগ্রামিং এর মাঝখানে হঠাৎ দু-একটা রুচিশীল কবিতা-টবিতা-ফান(প্রোগ্রামিং বা টেকি)-ছড়া খারাপ হবে কি? তা'নাহলে গ্রুপ পানসে হয়ে যায়। অনেক বেখাপ্পা হলে নাহয় বাদ দিতে পারেন। :)

৩১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৯
হাল্ক বলেছেন: নয়া পুষ্ট কই?
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: হা করে আছেন মাছি ঢুঁকবে তো মুখে :) মাছি বুঝবে না আপনার হাল্ক হবার সাধ জেগেছে। হা হা হা

নয়া পুষ্ট দিমু... পঁচা প্রোগ্রামার আর থাকতে চাইনা তাই ব্যস্ত। :)

৩২. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:১৭
তন্ময় ভট্টাচার্য বলেছেন: পারভেজ রবিন বলেছেন: আমিতো এই ভুলগুলোর একটিও করি না :P। তাহলে আমি কি ভাল পিএইপি প্রোগ্রামার?
১৪ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৩১

লেখক বলেছেন: :P

৩৩. ২৩ শে মে, ২০০৯ রাত ১১:৩৪
মউ বলেছেন: তন্ময় ভট্টাচার্য বলেছেন: পারভেজ রবিন বলেছেন: আমিতো এই ভুলগুলোর একটিও করি না :P। তাহলে আমি কি ভাল পিএইপি প্রোগ্রামার?
৩৪. ২৩ শে জুন, ২০০৯ রাত ১১:৩৪
চক বলেছেন: তুমি কি দেখেছ কভু
কি করে রুটি হয়
তাওয়ার গরমে
বেলুনের পিঠনে
পুরে পুরে রুটি হয়।
ভাই এ জাতীয় কিছু হলে খুশি হতাম
ভবিষ্যতে প্রোগ্রামার হবার খায়েশ আছে
কিন্তু ....
০২ রা জুলাই, ২০০৯ সকাল ৮:১৫

লেখক বলেছেন: কিন্তু কী? প্রোগ্রামিং এক ধরণের কবিতা বটে। Code is Poetry ;)

তাই সবাই প্রোগ্রামার নয় কেউ কেউ প্রোগ্রামার। তবে চেষ্টা করলে অসম্ভব বলে কিছুই থাকেনা।

৩৬. ০২ রা জুলাই, ২০০৯ সকাল ৮:৪৩
কৌশিক বলেছেন: কবিতা ভাল হইছে। তবে বাংলা ইংরেজী মিশ্রণ একটু কমালে ভাল হইতো। আর প্রতি লাইনের প্রথমে নম্বর দেবার আইডিয়াটা ভাল লাগছে।
২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৬:১৫

লেখক বলেছেন: ভালো হৈয়া জান ভালো হৈতে পয়সা লাগেনা। :)

৩৮. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩১
রূপক  বলেছেন: ভাই কেমন আছেন? দিনকাল কেমুন যায়?

আমি ভাই ভালোই ঝামেলায় আছি... পিএইচপি যদ্দূর দেখি, শুধু রক্স আর এপ্রেস দিয়ে কাভার হবে না... বেসিকটা হয়তো হবে... তারপর ক্যামনে কি? রাস্তা পাচ্ছি না...
৩৯. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩১
রূপক  বলেছেন: ভাই কেমন আছেন? দিনকাল কেমুন যায়?

আমি ভাই ভালোই ঝামেলায় আছি... পিএইচপি যদ্দূর দেখি, শুধু রক্স আর এপ্রেস দিয়ে কাভার হবে না... বেসিকটা হয়তো হবে... তারপর ক্যামনে কি? রাস্তা পাচ্ছি না...:(
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: Wicked Cool PHP আছে। PHP CookBook আছে।

তবে ব্যবহারিক কাজে যখন এটি আনবেন তখন হলো আসল শেখা। Security, Zend Certification Study Guide পড়া শুরু করুন।

http://www.nettuts.com http://www.smashingmagazine.com http://www.planetphp.com http://www.phpfreak.com এসব ওয়েবে নজর রাখুন।

ফেসবুক, ব্লগ এসবে কতো ঘন্টা সময় কাটাচ্ছেন এটা বিশেষভাবে নজর রাখবেন। সময়কে কাজে লাগালে রাস্তা খুঁজে পেতে কষ্ট হবেনা।

phpxpertsএ সদস্য হয়েছেন?

৪০. ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৭
রূপক  বলেছেন: phpxperts এর প্রায় শুরু থেকেই আমি সদস্য...

পড়াশোনাটা আরেকটু গুছিয়ে নিয়েই শুরু করব।

আর আপনারা তো আছেনই :)

কনগ্র্যাটস এগেইন...
৪১. ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৬
রূপক  বলেছেন: মেইন ঝামেলা হল পড়াশোনা, এই বিবিএতে মানুষ বলে কোন পড়া নাই, পড়লে দুনিয়ার জিনিস আছে পড়ার জন্য... :((
৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:১০

লেখক বলেছেন: বিবিএ'র পড়া আমার জন্য যমের মতো

৪২. ৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৮
তৌহিদুল হক রনি বলেছেন: হেহেহেহে আমিও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার........আমারও এই টাইপের সমস্যা আছে :P
৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:১১

লেখক বলেছেন: আত্মসমালোচন করতে পারলে তারচেয়ে ভালো আর কে আছে? :)

৪৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:০৭
খালি ব্যান খাই বলেছেন: মোটগুলাইতো দেহি আমার সাথে মিলা গেলগা

 

মোট সময় লেগেছে ১.১২৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
০০০০০০০০০০০০০০০০০০
nine_L টুইটার
doctortomorrow জিমেইল

[Please dont add...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ