আমার প্রিয় পোস্ট
- GIS এর খুটিনাটি -২: - পরিবেশবাদী ঈগলপাখি
- ভালো প্রোগ্রামার- প্রোগ্রামিং কনটেস্টের গল্প - আহমেদ শামসুল আরেফীন
- উবুন্ত'র সেরা কয়েকটি ভিডিও এডিটিং সফটওয়্যার - 'লেনিন'
- ছ-শব্দী ছড়া যুদ্ধ - 'লেনিন'
- আপনার পাসওয়ার্ড আপনার নিরাপত্তা - 'লেনিন'
- লিনাক্সের কিছু অত্যাবশ্যকীয় সফটওয়্যার চিনে নিন - 'লেনিন'
- Nixie'র কাছে শিখুন উবুন্তু
- 'লেনিন'
- PHP শেখার সহজ উপায়গুলো জেনে নিন - 'লেনিন'
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- ছড়া: হারাইয়া পাইলাম
- 'লেনিন'
- বিশ্বের প্রথম প্রোগ্রামার এক মেয়ে'র কথা - 'লেনিন'
- Google SketchUp : স্কেচ করুন, তৈরি করুন নিজের বিশ্ব - 'লেনিন'
- আপনি পঁচা PHP প্রোগ্রামার?
- 'লেনিন'
- বিজয় না ইউনিজয়? - 'লেনিন'
- বিশ্বের প্রথম প্রোগ্রামার এক মেয়ে'র কথা - 'লেনিন'
ছড়ার ছড়া-ছড়ি, আসুন না ছড়া করি
- 'লেনিন'
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- এক বিশ্ব ধ্বংসস্তূপ ভাসুক ৭টি রক্তসাগরে - 'লেনিন'
- ভেঙে ফেল সব শহীদ মিনার - 'লেনিন'
অবশেষে হলাম জেডসিই! 
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৩৪
দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল বিকেলে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলাম জেডসিই(জেন্ড সার্টিফায়েড ইঞ্জিনিয়ার)। অনেক দিন থেকেই মনে ইচ্ছাটা ছিলো কিন্তু বাস্তবে রূপ দিতে একটু বেশি সময় লেগে গেলো। কাজ আর এটা নিয়ে পড়াশোনা-প্রাকটিস এর কারণে ব্লগে বড়-সড়ো একটা বিরতিতে ছিলাম।
এর আগে জেডসিই, পিএইচপি ইত্যাদি নিয়ে লেখার মূল কারণ ছিলো মূলত নিজেকেও অনুপ্রণিত করা আর টেকনোলজীকে সবার কাছে সহজবোধ্য এবং আকর্ষণীয় করে তোলা। কিন্তু নিজে সেটি অর্জন না করে কতো বলা যায় লোকজনকে? দারুণ পীড়ায় ভূগছিলাম। এদিকে ফেব্রুয়ারিতে তাড়াহুড়া করে একবার পরীক্ষা দিয়ে অল্পের জন্য মিস হয়ে গেলো.... ভেবেছি সাথে সাথেই আবার দিয়ে ফেলবো। কিন্তু পে-প্যাল শুরু করলো বাড়াবাড়ি। কথা নেই বার্তা নেই দিলো লিমিটেড এক্সেস করে। সুতরাং কিনতে পারছিলাম না ভাউচার। তারপর দেরি হয়ে যাওয়ায় আরো দেরি হয়ে গেলো। ল্যাপটপটা শুরু করলো বাড়াবাড়ি... মাত্র এক বছর যেতে না যেতেই প্রচণ্ড গরম হওয়া... মাত্র ২০ মিনিট চার্জ থাকা... হঠাৎ অফ হয়ে যাওয়া... ডিভিডি-রি-রাইটার নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি। সুতরাং দিনকাল ভালো যাচ্ছিলো না। ওয়ারেন্টি ক্লেইম করলাম। হাসিন ভাইয়ের পরিচিত শঙ্কুদার কাছ থেকে কেনাতে ব্যাটারি, চার্জার, ডিভিডি সব পাল্টিয়ে দিলো। তবে.... ধ্যাৎ HP520 কেউ ভুলেও কিনবেন না! ব্যাটারি এখন চার্জ দিচ্ছে ১ঘন্টা ২০মিনিট মাত্র। আর অত্যধিক গরম হওয়া এখনো ছাড়েনি। আশা করছি শঙ্কুদা এটা সার্ভিসিং করলে কিছুটা ঠিক হবে। কিন্তু ব্যাটারি নাকি এর বেশি চার্জ দেবেনা! এই যা! অন্য প্যাচাল শুরু করলাম...
যা হোক এসব অজুহাতে জেডসিই পিছাতে পিছাতে ছয়মাস দেরি হয়ে গেলো আর মাঝে যোগ হলো আরো ৫জন নতুন জেডসিই! কাহাতক আর সহ্য করা যায়, বলুন!
উঠে পড়ে লাগলাম... বন্ধুর বাসায় ফ্লোরিং করে একযোগে প্রাকটিস আর সেই সাথে ফাঁকে ফাঁকে কাজ চালিয়ে যেতে লাগলাম। আবারও পে-প্যাল বিড়ম্বনা! সপ্তাহ খানেক লিমিটেড এক্সেস। বন্ধুর ভাউচার কিনেছিলাম সেটা গেলো বাতিল হয়ে। আর নিজেরটা তো কেনাই হলো না। শেষে পে-প্যাল ঠিক হবার পর, নিজেরটা কিনে ফেললাম কিন্তু বন্ধুরটা আর কেনা যাচ্ছিলো না! কেননা আগেই একবার অর্ডার রয়ে গেছে। বিস্তর মেইল করে ওদের বেথ গোমেজ, শিরি, নিলি গাফনি, ডেবি সবার সাথে মেইল চালাচালি। অতপর ফোনে শিরি'র মধুর কণ্ঠে কল সব হবার পর.. শিরি কথা দিলো জেন্ড'কে সরাসরি পে-প্যাল করে পে করে দিলে সে ব্যক্তিগতভাবে এটা দেখবে। সুতরাং পরীক্ষার জন্য তৈরি হও!
কিন্তু এতো দেরি হওয়াতে ভয় আর নার্ভাসনেস বেশ জাঁকিয়ে বসেছিলো। তাই ভয় হচ্ছিলো প্রিপারেশন যথেষ্ট হয়নি। তবুও সাহস করে দিয়ে ফেললাম। তবে একা নয়, আমি এবং আমার বন্ধু দু'জন একই দিনে একই সেন্টারে। আর তারপর.... ![]()
হয়ে গেলাম জেডসিই ১৪তম! দু:খ মনে ছিলো ১০তম স্থানটা মিস করে ফেলায়। কিন্তু একই দিনে দুজন পাস করায় নতুন রেকর্ড হলো.. এ পর্যন্ত আমরাই প্রথম একই দিনে জেডসিই হলাম!
এ সংক্রান্ত বিস্তারিত লিঙ্কস নিচে দিচ্ছি:
জেডসিই হবেন? পিএইচপি শিখুন
পে-প্যাল একটি জরুরী প্রয়োজন
আপনি পঁচা পিএইচপি প্রোগ্রামার?
পিএইচপি শেখার সহজ উপায়গুলো জেনে নিন
পরীক্ষা'র পর আমার তাৎক্ষণিক অনুভূতি English
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ZCE, PHP, জেডসিই, পিএইচপি ;
প্রকাশ করা হয়েছে: টেকি, পিএইচপি বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৫ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ত্রিভুজ বলেছেন:
অভিনন্দন লেনিন ভাই। আপনার PHP সংক্রান্ত লেখাগুলো অনেকের সাহায্যে আসছে.. আর ZCE বিষয়ক লেখাগুলো অনেককে ইনস্পায়ার করছে.. ভাবছি ZCE দেব... দোয়া রাখবেন।
লেখক বলেছেন: নিশ্চয়ই! দিয়ে ফেলুন
আমারও একটা ধারণা যে আমার পোস্টটি অনেককে অনুপ্রাণিত করেছে।
২০০৬ এ জেডসিই হওয়া শুরু হাসিন হায়দার'কে দিয়ে। তিনজন হয়েছিলেন জেডসিই।
২০০৭ এ মাত্র একজন!
২০০৮ এও মাত্র তিনজন!
অথচ ২০০৯এ এসে ৮ জন! এখনো বছর শেষ হয়নি কিন্তু আর আমার চেনা অনেকেই প্রস্তুতি নিচ্ছে এখন। ক'জনে গিয়ে দাঁড়ায় সেটা দেখার ব্যাপার হবে। আর হাসিন হায়দারের সুযোগ্য পিচ্চি(পিচ্চি বলা ঠিক না এখন সে দশাসই লম্বা) ভাগ্নে গতকাল প্রতিজ্ঞা করলো ২৫জনের মধ্যে নিজের নাম লেখাতে। যদিও এখনো পিএইচপি বোধহয় শুরুই করেনি সে। ![]()
বর্তমান জেডসিই তালিকা
ইউনুস খান বলেছেন:
অভিনন্দন লেনিন ভাই। খবরটা জেনে অনেক ভালো লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
তুমি কবে দিচ্ছো? আমারতো ভয় ছিলো তুমি'ও মাঝখানে দিয়ে ফেলবে হা হা হা
এখন দিয়ে ফেলো যখন ইচ্ছা!
তরু বলেছেন:
অভিনন্দন।
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
রূপক বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা লেনিন ভাই....ক্যাক্কুক খাইতাম ছাঈ আর প্রিপারেশন নিচ্ছি, তবে টার্গেট একটু দেরীতে ধরেছি... দোয়া রাখবেন...
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ক্যাক্কুক কি? ক্যাকটাস জাতীয় কোনো কিছু? ![]()
প্রিপারেশন তুমুল গতিতে নিন এবং টার্গেট দেরি করার কোনো প্রয়োজন নেই। যতো এগিয়ে দেবেন ততো নিজের উপকার।
ঘুমরাজ বলেছেন:
অভিনন্দন ভাই
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
আইরিন সুলতানা বলেছেন:
এই তবে আপনার অন্তর্ধান রহস!! টেকি-অভিনন্দন ..
এরপর যখনই গায়েব হয়ে যাবেন, ধরে নেব একটা না একটা টেকি-সার্টিফিকেট সহকারে ফেরৎ আসবেন
আমার ল্যাপটপ কমপ্যাক 6910P, প্রায় দেড় বছর...খারাপ চলছে না..কিছুদিন আগে ডিসপ্লেতে সমস্যা ছিল , ধীরে ধীরে এক সময় পুরো ডিসপ্লে সাদা হয়ে গিয়েছিল...ওয়ারেন্টি ছিল বলে ওটা বদলিয়ে এনেছি ...
ব্যাটারী চার্জ মাশাআল্লাহ ২ ঘন্টার মত থাকে...
সিডি-ডিভিডি এমনিতে ঠিক আছে...তবে সিনেমা দেখতে গেলে পুরোন ডিস্ক হলে আটকে আটকে যায়
কিন্তু একটা অদ্ভুদ সমস্যা হলো, ল্যাপটপ মাঝে মাঝেই স্লো হয়ে যায় তা বেশীর ভাগ সময়ই বৃহস্পতি বার এ !!!!!!!!!!
অটোমেটিক আপডেট অন আছে, কিন্তু অন আর অফ দুটো অপশনই ডিস্যাবল হয়ে আছে !!!
লেখক বলেছেন: এই সেরেছে... এখন তো আবার আরেক কঠিন কর্ম ধরিয়ে দিলেন। একের পর এক সার্টিফিকেট। মানে অন্তর্ধান হলেই সবাই বলবে কোনটায় পাশ করলেন নাকি ফেল করলেন? ![]()
আমার ক্ষেত্রে এক মজার সমস্যা হয়েছিলো। বিখ্যাত সেই শঙ্কুদা এইচপি'র লোকাল সাপোর্টে পাঠিয়েছিলো ল্যাপটপ। কিন্তু GRUB বুট স্ক্রীনে একটা ড্যামেজড ছবি থাকায় ওরা বুঝতেই পারেনি কী সমস্যা। ওরা মনে করেছে ডিসপ্লে নষ্ট! তাই এটাকে এইচপি'তে পাঠাতে হবে। তো পরে আমি জোর করাতে জাস্ট ব্যাটারি, চার্জার এবং ডিভিডি-রি-রাইটার বদলে আমাকে দেয়। বলে ডিসপ্লে চেক করে দেখুন। গিয়ে দেখি সব ঠিক আছে! ওরা ধারণা করেছে উইন্ডোজ ড্যামেজড। আমি বললাম ওটা আমার দরকার নেই কারণ ব্যবহার করিনা। তো দেখি ওরা আসলে উইন্ডোজ খুঁজেই পায়নি... এই হচ্ছে এইচপি সাপোর্ট পারসনের কেরামতি! হা হা হা
লেখক বলেছেন: এহেম এহেম... বুজি নাই.. শুনি নাই... দেখি নাই ![]()
রনি রাজশাহী বলেছেন:
আপনি ZCE হওয়াতে ব্যাপক ব্যাপক ব্যাপক ব্যাপক ব্যাপক ব্যাপক ব্যাপক ব্যাপক খুশি হইছি আমি। আপনার ওয়ার্ডপ্রেসের সাইটে এই খবর পাবার পর ভেবেছিলাম আপনাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেব। কিন্তু রুমমেটের কাছে শুনলাম আপনি already পোস্ট দিয়েছেন এ নিয়ে।
কিন্তু পোস্ট আর খুঁজে পাই না। লেনিন লিখে ব্লগার সার্চ দিলাম। যাকে পেলাম উনি আপনি না। হঠাৎ মনে পড়ল প্রিয় পোস্টে আপনার পোস্ট আছে। সেখান থেকেই আসলাম। অভিনন্দন লেনিন ভাই। ১০০০০০০০০০০০ অভিনন্দন.।
আপনার আগের পোস্টগুলোতে ব্যাপক অনুপ্রানিত হয়েছি আমি। আমারও ZCE হতে মন্চায়। ইস!!! যদি প্রথম ১০০ তে থাকতে পারতাম!!!!!!!!!
কিন্তু আমি তো পিচ্চি। বয়স মাত্র 20. ইন্জিনিয়ারিং সেকেন্ড ইয়ারে পড়ছি। পিএইচপির নাম শুনেছি শুধু। কিচ্ছু জানিনা।
প্লিজ, ZCE হবার ধাপগুলো নিয়ে বিস্তারিত একটা পোস্ট দেন। সে অনুযায়ী শুরুর চেষ্টা করি।
লেখক বলেছেন: James Padolesay নামের ইংল্যান্ডের এক ছেলে এখন বিশ্বসেরা জাভাস্ক্রীপ্ট প্রোগ্রামার বয়স মাত্র ১৮+
জন রেসিগ এর নাম শুনেছেন? জাদুকরী জেকোয়্যারি'র জনক এখন তার বয়স মাত্র ২৪+ সুতরাং বয়স বাইয়ো কি তেইয়ো কোনো অজুহাত হতে পারে না
চেষ্টা করলেই পারবেন।
জেডসিই সংক্রান্ত যে পোস্টটি দিয়েছি সেটি অলরেডি বাংলায় লেখা এ পর্যন্ত জেডসিই সংক্রান্ত সবচেয়ে বেশি গাইডেড লিঙ্ক সমৃদ্ধ ওটা অনুসরণ করে কোথাও আটকে গেলে বলুন তাহলে আরো সহজীকরণের চেষ্টা করবো।
জেডসিই'র সংখ্যা কম থাকলে না আমাদের দাম দেবে লোকে! ![]()
জীবন-মৃত্যু বলেছেন:
ভাই, exam কি online এ হয়??? মানে যে কেউ যে কোন দেশে বসে দিতে পারে ??? result কীভাবে দেয় ???
লেখক বলেছেন: http://www.zend.com এ একাউন্ট খুলে তারপর Element5 এর মাধ্যমে ভাউচার কিনতে হয়। এরপর http://www.pearsonvue.com এ সেই একই আইডি দিয়ে VUE অনুমোদিত কোনো সেন্টারে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা অনলাইনে হয়। তবে ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হয়। সাথে কোনো প্রকার কলম, খাতা, বই, মোবাইল, ইলেক্ট্রনিক গ্যাজেট ইত্যাদি নেয়া যাবেনা।
সবগুলো প্রশ্নের উত্তর দেয়া শেষে সাবমিট এক্সেম বাটন চাপলে কয়েক মুহূর্ত পরই জানিয়ে দেবে আপনি পাশ নাকি ফেইল। ফেইল করলে আপনাকে একটি চার্ট প্রিন্ট করে দেবে তাতে আন্দাজ করতে পারবেন কতোটা খারাপ বা ভালো হয়েছে।
তবে ভালো হলে কেবলই পাস লেখা থাকে। আর কিছুই না! ![]()
রায়হান(তন্ময়) বলেছেন:
অভিনন্দন আপনাকে।জেডসিই হবার কি উপকার পান সেইগুলোও আমাদের জানিয়েন। এবং জেডসিই পরীক্ষায় ভালো করবার উপায়গুলোও জানিয়েন।
লেখক বলেছেন: আমার লিঙ্কগুলো পড়ে জেডসিই হবার পন্থা পেয়ে যাবেন।
উপকার আপাতত এইযে আপনারা অভিনন্দন দিচ্ছেন এটাই। তবে যে বিষয়গুলো আমার পড়তে এবং অনুশীলন করতে হয়েছে তাতে দক্ষতা বেড়েছে এবং এখন আমি অনেক বেশি কনফিডেন্ট অনুভব করছি।
সাইফ ইমাম বলেছেন:
অভিনন্দ!
লেখক বলেছেন: এখন থেকে তাহলে আপনি আর নরকের পাপী নন? নাম না বললেও চিনতাম ঠিকই আসল নাম টুইটার থেকে জানা ছিলো ![]()
বাগসবানি বলেছেন:
অভিনন্দন । আমারও ইচ্ছা দেওনের । কিন্তু কবে নাগাদ তা জানিনা ।
লেখক বলেছেন: বেশি তাড়াতাড়ি দিয়েন না! ![]()
আপ্নে তো ভাই কামেল মানুষ!
কনগ্র্যাটস্।
অফ টপিকঃ আপ্নেরে কেমন জানি চিনাচিনা লাগে! চুয়েটিয়ান নাকি?
লেখক বলেছেন: নাহ বুয়েট-চুয়েটে ঢুঁকতে ট্যালেন্ট নাহোক যে অধ্যবসায় দরকার সেই বয়সে আমার তা ছিলো না! ![]()
আর ধন্যবাদ!
_তানজীর_ বলেছেন:
লেনিন ভাইয়া! লেখক বলেছেন: ব্যাপারটা আসলে কী জেনে দেখুন তো? আমার মনে হয় আপনার লোকেশনে কোনো একটা স্ট্যান্ডার্ড আছে যা কনফ্লিক্ট করছে।
অধর বলেছেন:
একটা ছোট্ট পরিসংখ্যানইন্ডিয়া আমাদের চেয়ে আয়তনে ২২ গুন বড়
আয়তনের অনুপাত ১: ২২
আমাদের ZCE এর সংখ্যা ১৫ জন ওদের ১৪১ জন
অনুপাতটা ১:৯(প্রায়)
ZEC এর সংখ্যায় আমাদের চেয়ে ওরা মাত্র ৯ গুন এগিয়ে। অথচ অন্তত ২২ গুন বেশী হওয়া উচিত ছিল( সম্পূর্ন নিজস্ব মত)। ওদের প্রযুক্তিগত সুবিধাদি প্রাপ্তির কথা নাই না বললাম।
থ্যাঙ্কস্ ফর ড্রিঙ্কস্।
পরিসংখ্যান সূত্রঃ Click This Link
http://en.wikipedia.org/wiki/India
http://en.wikipedia.org/wiki/Bangladesh
লেখক বলেছেন: দারুণ পরিসংখ্যান! ![]()
আমরা ভারতের চেয়ে আপাতত এগুচ্ছি বলে মনে হচ্ছে এক্ষেত্রে।
আর আপনাদের দেয়া ফুল একটা বড় প্রাপ্তি ছিলো ধন্যবাদ রঞ্জু এবং আপনাকে।
লেখক বলেছেন: ওহ! ভালো কথা!
সবাই ভাববে কী না কী ড্রিঙ্কস! তাই বলা দরকার নিছক ফ্রুট ককটেইল চিলড স্ল্যাশ। অর্থাৎ আপেল, আম আর কমলা(এটা অন্যকিছু হতে পারে ঠিক মনে নেই)।
লেখক বলেছেন: সেদিন ফ্রি-নোড'এ #php চ্যানেল'এ দুই পাকিস্তানি'র সাথে কথা। আমার নিক abdullah ছিলো, যেহেতু বন্ধু আব্দুল্লাহ'র পিসি থেকে লগিন করেছিলাম। তো পাকিস্তানি দুটো জানতে চাইলে বললাম... না বাংলাদেশি। বলে, আহ! আমাদের আরেক অর্ধেক! বললাম, একথা না বলে বলো তোমরা ভারতের একাংশ। আমরা কখনো পাকিস্তান ছিলাম না। ইত্যাদি বিতর্ক শেষে হঠাৎ ওদের জেডসিই তালিকাতে চোখ বুলিয়ে অবাক হলাম ওদের সংখ্যা মাত্র ৪!
আরো মজার ব্যাপার হলো ওদের ঐ দু'জনের একজন এখন আমার মেসেঞ্জারে পার্মানেন্ট কন্ট্যাক্ট
ওদের বললাম তোমরা তো জাতি হিসেবে অনেক প্রতিভাবান ছিলা(অনেক নামকরা ভাইরাস এবং সফটওয়ার প্রস্তুত হয়েছে পাকিস্তানেই).. কিন্তু প্রতি পদে পদে তোমাদের বাংলাদেশের মানুষের অভিশাপ লেগে আছে তাই তোমাদের দেশের বর্তমান অবস্থা এই! ঐ লোকটি এখন প্রতিজ্ঞা করেছে ৫ম পাকিস্তানি জেডসিই হবে পাকিস্তান থেকে সে'ই।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
অভিনন্দন।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও প্রাণঢালা ধন্যবাদ ![]()
প্রবাস কন্ঠ বলেছেন:
লেনিন ভাই, আপনাকে শুভেচ্ছা জানিয়ে আলো ব্লগে একটা পোষ্ট দিলাম, দেখে আসার আমন্ত্রন রইল। Click This Link
লেখক বলেছেন: জাকীর ভাই, একটা ভুল হয়েছে! সেটি হচ্ছে কেবল আমি জেডসিই হইনি সাথে আমার এক পুরানো বন্ধুও হয়েছে। আমরা গত ২০দিনের মতো এক সাথে প্রস্তুতি নিয়েছিলাম। এবং একই সেন্টারে একজনের পর আরেকজন পরীক্ষা দিয়েছি। এবং পাশও করেছি ![]()
আট আনা বলেছেন:
অভিনন্দন।একবার জিসিই (ZCE
লেখক বলেছেন: ধন্যবাদ![]()
হুমম চিনি আইটুউইতে তো? তবে, ভয় পেয়ে পিছিয়েছেন তো মরেছেন। আসলে কঠিন না পরীক্ষা। প্রায় সব উত্তর বলাই আছে। একটা মাত্র প্রশ্ন ছিলো যেখানে যতগুলো প্রযোজ্য টিক দিতে বলা। আর কম-বেশি ৫টি শূণ্যস্থান পূরণ থাকে।
বাকীগুলো কয়টা সিলেক্ট করতে হবে বলাই থাকে সুতরাং এমন কোনো প্রশ্ন যদি থাকে যে পারছেন না তা অভিজ্ঞতার আলোকে এবং ইনটুইশন থেকে উত্তর দেয়া কঠিন নয়।
তবে, এবার আমার রিভিউ'এর সময় মনে হচ্ছিলো ৬১থেকে ৬৫টা সঠিক উত্তর হয়েছে বাকীগুলো ভুল হবার সম্ভাবনা আছে। আপনার উত্তর সঠিক হতে হবে মাত্র ৬০% মানে ৭০টি থেকে মাত্র ৪২টি। ৯০ মিনিট সময়! ১৮টা ভুল করার সুযোগ। হয় পাশ নাহয় ফেইল এর মাঝে বিস্তর ফারাক। আমি তো বলবো বরং এটি সহজ।
মারূফ মনিরুজ্জামান বলেছেন:
সাব ষ্ট্যান্ডার্ড বলেছেন: ২০ টা প্রশ্নের মধ্যে মাত্র ২/৩ টা পারসিলামতার মানে বেজায় কঠিন পরীক্ষা - সাব ষ্ট্যান্ডার্ড কে আমি ভাল প্রোগ্রামার হিসাবে জানি। কি কারণে যেন কোন ল্যাংগুয়েজ ভাল করে শিখতে পারি না- গুগল না থাকলে কি যে হত- সি# এ ফাইল রাইট করার জন্য (TextWriter) সপ্তাহে একবার অন্তত গুগল এ যাওয়া লাগে।
অভিনন্দন আপনাকে!
লেখক বলেছেন: আমিও প্রচণ্ড বাজে প্রোগ্রামার
তবে উন্নতির চেষ্টায় আছি। সাব স্ট্যান্ডার্ড ভাই যদি ভালো প্রোগ্রামার হয়েই থাকেন তাহলে তিনি মাত্র দু'মাসে এই সার্টিফিকেট অর্জন করতে পারবেন। আমি ওপেন টিপসগুলো তো দিয়েই রেখেছি বিভিন্ন পোস্টে এই পোস্টে সেগুলো লিংক করে দিয়েছি। আপনিও যদি পিএইচপি জানা থাকে আপনিও পারবেন। উনাকে করা মন্তব্য দেখেই বুঝবেন কতোটা সহজ। কিছু কিছু ব্যাপার আছে আমরা ম্যানুয়াল দেখে বা গুগল করে কোডিং করি কিন্তু জেডসিই'তে এমন কিছু ব্যাপার আছে যা জানতেই হবে। অন্তত প্রশ্নের ধাঁচ জানা হলেই পাশ করার যোগ্যতা অর্জন করতে পারবেন।
লেখক বলেছেন: আচ্ছা তবে ছন্দ আসুক
ঘুম ঘুমিয়ে স্বপ্নে ভাসুক
নতুন কিছুর চিন্তা জাগুক
ব্যর্থতা আর গ্লানি ভাগুক। ![]()
হলো তো?
ধ্রুবনীল বলেছেন:
অভিনন্দন লেনিন ভাই, শুয়েছিলাম ঘুমানোর জন্য , হঠাৎ মনে হল একটু মোবাইল দিয়ে ঢুকি, ঢুকেই আপনার নিউজ টা দেখে পিসি অন করলাম, ভাল থাকবেন, শুভকামনায়
লেখক বলেছেন: এই যাহ! আমি আবার তিনদিন ধরে ঘুমাতে পারছিনা। আর আপনি ঘুম বাদ দিয়ে পিসি অন করে বসেছেন আবার!
অনেক অনেক ধন্যবাদ ![]()
লেখক বলেছেন:
ধন্যবাদ ভাই.. ম্যালা ঘুম পেয়েছে এবার যদি একটু ঘুমানো হয়
তারেকবিডি বলেছেন:
অভিনন্দন আপনাকে।
লেখক বলেছেন: Thanks
লেখক বলেছেন: Thanks ![]()
নামহীনা বলেছেন:
অভিনন্দন লেনিন
লেখক বলেছেন: ধন্যবাদ নামহীনা ![]()
এসব কি হচ্ছে ! বলেছেন:
অনেক অভিনন্দন আপনাকে। ZCE দের সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের দেশে আউট সোর্সিং এর ফিল্ডও দিন দিন ভাল হচ্ছে (অতি অবশ্যই সবারই ব্যাপক অবদান আছে)। এছাড়াও অলরেডি বাইরের কয়েকটা ভাল কোম্পানির বাংলাদেশে শাখা রয়েছে এবং ভবিষ্যতে আরও আসবে, ইনশাআল্লাহ।
লেখক বলেছেন: সবার ব্যাপক অবদান কথাটা যথার্থ বলেছেন। সরকার বাংলাদেশে ইকমার্স বা ই-কারেন্সি চালু করছে না। তাই দেশের বোকাসোকা মানুষগুলো ভুল করে দেশের টাকা বাইরে পাঠিয়ে ফেলতে পারছেনা। দেশে টাকা আসারও সোজা রাস্তা কম। অতএব হুন্ডি...
পে-প্যাল নেই বাংলাদেশে কিন্তু নেপাল, ভূটান, ভারত পাকিস্তানে আছে। গুগল এডসেন্সের বিশেষ ওয়েস্টার্ন ইউনিয়ন পদ্ধতিতে পাকিস্তানেও টাকা পৌঁছায়।
আর... আমরা? আমাদের বকলম অষ্টম শ্রেণী পাশ ছেলে অক্ষয় শক্তির বিদ্যুৎ উৎপাদক আবিষ্কার করে নিউটন আইনস্টাইনকে ভুল প্রমাণিত করে। আর আমাদের বিজ্ঞ সাংবাদিকরা মনে হয় এখন মুক্তিযুদ্ধ হলেও ইন্ডিয়ার গণমাধ্যমের কাছে পৌঁছে দিতো ... কয়টা লুঙ্গি পরা মুক্তি কোথায় ৩০৩ নিয়ে অবস্থান করছে।
ইউনুস খান বলেছেন:
গুরু আপনার পায়ের ধুলি চাই। আমি কিছু পারিনা।
লেখক বলেছেন: অতএব বৎস্য সূর্য নমস্কার শেষে স্নানকার্য সারিয়া আইস। গুরুদক্ষিণা আনিতে ভ্রম অমার্যনীয়।
পরীক্ষা কবে দিতাসো তাই বলো। ![]()
লেখক বলেছেন: কমেন্ট লেখার সাথে সাথেই জবাব চাও কাজ-কাম নাই নাকি!
ফিউশন ফাইভ বলেছেন:
কাকতালীয়ভাবে দিনকয়েক আগে একজনের ব্লগে ১৩ জনের নাম জানা হয়েছিল। এখন ১৪তম তো চোখের সামনেই। অভিনন্দন।
লেখক বলেছেন: হে হে হে... দয়া করে বিনানুমতিতে নাম প্রকাশ করবেন না।
এসব কি হচ্ছে ! বলেছেন:
পে-পল কে মাস্ট হিসেবে আমাদের চিন্তা করাটা ঠিক হবে না। কারন এর থেকেও কম খরুচে টাকা আনার পথ আছে, যেমন মানিবুকারস আর পেওনিয়ার ডেবিট কার্ড। আর যাদের প্রবাসী আত্মীয় আছে তারা খুব সহজেই ইন্টারন্যাশনাল ক্রেডিট নিয়ে আসতে বা যৌথ ব্যবহার করতে পারে।সরকার থেকে পে-পলের সমস্যা বেশি (নিশ্চিত নই)। কারন পে-পল মানিবুকার্সের মত অনলাইন সাপোর্ট দিতে পারে।
আমাদের আইটি ফিল্ড অনেকটাই অর্থনীতির মতই যা কিনা সরকারের ব্যাড গভার্নেন্স আর ফালতু রাজনীতির পরও ধীরে ধীরে হলেও এগুচ্ছে। আজকের তথাকথিত পন্চাশোর্ধ আইটি বিশারদ যাদের কিনা ভার্সিটি পড়ার সময় আইটি ম্যাগাজিন গুলোতে চাপাবাজি করতে দেখতাম তাদেরও বিন্দু মাত্র কোন অবদান নেই। যা হচ্ছে তা এ লাইনের প্রফেশনালদের ব্যাক্তিগত কারিশমার কারনেই হচ্ছে।
ওদের চাপাবাজি পড়তে পড়তে আমারও অভ্যাস হয়ে গেছে
লেখক বলেছেন: আপনি মানিবুকার্স বা পেওনিয়ার ব্যবহার করেন? না করলে যারা ওটা ব্যবহার করে তাদের কাছ থেকে এর সীমাবদ্ধতা জেনে নেবেন।
আমি পে-প্যালের প্রেমিক নই। আমি ই-কারেন্সি... ই-গভার্নেন্স, ইএফটি এসবের পক্ষে। ওগুলো হয়ে গেলে বাকি সব অর্গল জনগণই ঠিক করে নেবে।
লেখক বলেছেন: দিসি উপ্রে
![]()
কুয়াশা ভোর বলেছেন:
অভিনন্দন !!!!!!!!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: ধন্যবাদ!
পারভেজ রবিন বলেছেন:
আপনি এইচপি কিনছেন কেন ডেল থাকতে। আমি আপনার এইচপি দেখে অবাক হয়েছিলাম।
লেখক বলেছেন: আরে ভাই ঠকে না শিখলাম!
লেখক বলেছেন: একটা অফার আছে... ওখানে সিভি দেবার পর বলা যাবে। মনে মনে তিনটা অপশন চিন্তা করা আছে। এখনো সিভি সাবমিট করিনি কোথাও।
সিউল রায়হান বলেছেন:
লেনিন ভাইয়া কনগ্রাটস এতকাল ব্লগে অনুপস্থিত থাকার কারণে আপনার নামে যত ঝাড়ি পেন্ডিং রাখসিলাম সব মাফ............
শেষে একটা অনুরোধ করে যাই, আপনি ভাইয়া যখনি কাউকে কোডিং এর ব্যাপারে হেল্প করবেন প্লিজ তাকে অ্যালগরিদমের ব্যাপারটাও ভালমত বুঝিয়ে দিবেন........ আমি পিএইচপি'র তেমন কিছুই জানিনা তবুও ম্যানুয়াল দেখে দেখে সিনট্যাক্স শিখে একটা সাইট দাঁড় করিয়ে ফেলতে পেরেছি কারণ আমার অ্যালগরিদমে কোন সমস্যা ছিল না..... দুঃখের ব্যাপার হল, সাইটটার কাজ করার সময় আমাদের দেশের মোট ৪ জনের তৈরী করা কোড পেয়েছিলাম কিন্তু কারোরই কোডিং এফিসিয়েন্ট ছিল না..... তাই নিজেকে কেঁচে গন্ডুষ করতে হয়েছে....
তাই আমি যেটা বলব, আপনার কাছে যেই সাজেশন চাইতে আসুক না কেন তাকে অ্যালগরিদমের ব্যাপারটা ভালমত বুঝিয়ে দিবেন...... আমাদের দেশের ফ্রিল্যান্সাররা "কোড একরকমের হলেই হল" নীতিতে বিশ্বাসী.... এর পরিবর্তন হওয়া দরকার....
লেখক বলেছেন: যথার্থই বলেছেন। কিন্তু এলগরিদম শেখানোর সুযোগ থাকেনা। একারণে সিএসই'এর ছাত্ররা প্রোগ্রামিংএ ভালো করে। ওয়েব প্রোগ্রামিংয়ে তো আরো এলগরিদমকে উপেক্ষা করা হয়।
আর যেটা বলেছেন... নাপিতের ফোঁড়া অপারেশনের মতো অনেক সময় হাতুড়ে কাজ হয়ে থাকে। আর মেথডিক্যালি কেউ কাজ করতে গেলে কতোসতো চিন্তা করে ঠিক সেই গল্পের ডাক্তারদের মতো।
আমি এখনো বলা যায় বিগিনার বা নবিস পর্যায়ে আছি, আমি সারাক্ষণই নতুন কিছু শেখার চেষ্টায় নিবিষ্ট। তবে যতোটুকু জানি ততটুকু সবার মাঝে বিলিয়ে দেবার চেষ্টা থাকে। তবে নিজে না জানলে শেখাবো কোথা থেকে? ![]()
লেখক বলেছেন: http://www.pearsonvue.com এ গিয়ে এই মুহূর্তে কোন কোন সেন্টারে নেয়া যাবে তা যেমন দেখা যায়, তেমনি সিডিউল বুক করা যায় অনলাইনে।
এ মুহূর্তে অ্যাফিলিয়েটেড টেস্ট সেন্টার হলো:
১. নিউ হরাইজনস, ল্যাব এইড, সায়েন্স ল্যাবরে নিকটে
২. জেনুইনিটি মিরপুর, শালারা খচ্চর ৩০০০টাকা ফি চায় অথচ ফ্রি হবার কথা, অভিযোগ করে দিয়েছি, বন্ধ হয়ে যাবে।
৩. আইটি বাংলা
৪. ইনফিনিটি না কি একটা, এদের খোঁজ নেইনি।
তবে আমি যেবার ফেল মেরেছিলাম সেবার এবং আমার অপর দুই পরিচিত AIUBতেই দিয়েছিলো.. ওখানের ল্যাব ফ্যাসিলিটি পিয়ারসন ঠিক যেমন চায় তেমনি। পরীক্ষার জন্য ওরাও আরাদা ফি রাখেনা।
সর্বমোট খরচ হবে ১২৫ ডলার যদি অনলাইনে পে করতে চান।
নিবন্ধিত হতে হবে প্রথমে জেন্ড.কম এ সেখান থেকে ভাউচার কিনে সিডিউল করতে হবে পিয়ারসন ভিউ অনুমোদিত সেন্টারে। বাংলাদেশে ঢাকার বাইরেও অনুমোদিত টেস্ট সেন্টার আছে কিন্তু আগেই জেনে নেবেন ওরা অতিরিক্ত টাকা নেয় কিনা।
যদি অনলাইনে কেনার সুবিধা না থাকে তাহলে ওদেরকে অতিরিক্ত টাকা দিয়ে(মোট ১০০০০টাকার মতো) ভাউচার কিনতে হয়।
লেখক বলেছেন: ![]()
বেওউল্ফ বলেছেন:
লেলিন ভাই, আপনাকে অভিনন্দন। আচ্ছা ভাই আমিও আপনার মত জেডসিই হতে চাই। দোয়া করবেন। আপনার ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হোক। আল্লাহ আপনার উপর রহমত দান করুক। আমিন
লেখক বলেছেন: কী বলেন? গ্রাফিক্স ফেলে জেডসিই? আমার তো মনে হয় ওটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার।
দ্যা ডক্টর বলেছেন:
অভিনন্দন লেলিন ভাই।
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
আপনার জেন্ড সার্টিফিকেট + পিএইচপি নিয়ে লেখাগুলো পড়লাম... আপনি খুব সুন্দর করে লেখেন। জেন্ড সার্টিফিকেটের কথা আমি অনেক আগেই শুনেছি, সাথে শুনেছি পরীক্ষার জন্য ফিস পে করার ঝামেলার কথা।
আমি PHP ল্যাংগুয়েজ মোটামুটি জানি। PHP শিখেছিলাম ডাটাবেজ কোর্সের প্রোজেক্ট তৈরী করার জন্য। তখন পিএসপি, এজেক্স এবং ওরাকল দিয়ে প্রোজেক্টটি তৈরী করেছিলাম। এরপর অনেকদিন আর পিএইচপি নিয়ে কাজ করা হয়নি.... আপনার লেখায় আবার উৎসাহ পাচ্ছি পিএইচপি নিয়ে কাজ করার.... ইনশাআল্লাহ খুব শীঘ্রই জেন্ড সার্টিফিকেট অর্জনের চেষ্টা করব।
সার্টিফিকেট হাতে পেলে... সার্টিফিকেটটি স্ক্যান করে একটি কপি ব্লগে দেবেন প্লিজ.... দেখার খুব শখ....
লেখক বলেছেন: মজার কাহিনী কি জানেন? হাসিন হায়দার(যে প্রথম বাংলাদেশ থেকে জেডসিই করেছে), তার প্রিন্টেড সার্টিফিকেটটি নেই। মানে জেন্ড থেকে পাঠিয়ে থাকলেও পৌঁছেনি কখনো। ![]()
আপনার আগ্রহ ভালো লাগছে। জেডসিই আসলে বিশাল কঠিন কোনো ব্যাপার নয়। অন্যান্য সার্টিফিকেশনের মতোই এর প্রস্তুতি নিতে হয়। তবে ৬মাস এক বছর লাইভ প্রোজেক্টে কাজের অভিজ্ঞতা না থাকলে জেডসিই হওয়া বেশ কঠিন। কিন্তু না থাকলেও হওয়া সম্ভব। অভিজ্ঞ কারও সংস্পর্শে আপনাকে দীক্ষা নিতে হবে সেক্ষেত্রে।
আর ফি পে করতে ঝামেলা নেই। দুটি উপায় আছে, অনলাইন অথবা সেন্টারে গিয়ে। আপনি সরাসরি সেন্টারে পে করে সিডিউল করতে পারেন। তাতে টাকা কিছু বেশি লাগে। অনলাইনে করতে আপনার পে-প্যাল বা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকা দরকার হবে।
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
পারভেজ রবিন বলেছেন:
অামি বাংলাদেশের সবেচ' বেশি বয়সে জেডসিই হয়ে রেকর্ড করতে চাই।
লেখক বলেছেন: ঠিক নাই ওটার রেকর্ড মনে হয় আমিই করেছি... হেহ হেহ
তবে আপনি যদি করতে চান স্বাগতম ১০ বছর পর করবেন? চাইলে ১বছরের মাথায় করিয়ে দিতে পারি। আমার এলাকায় আরেকজন বাড়বে। তবে সেক্ষেত্রে ঐ রেকর্ডটা মিস করবেন আরকি! ![]()
লেখক বলেছেন: হুমম.. এক বছরের মাথায় করতে হলে এখন থেকে প্রাকটিস শুরু করতে হবে! জোরদার প্রাকটিস.. প্রতিদিন পড়া আর প্রাকটিস লাইভ প্রোজেক্ট নিয়েও কাজ করতে হবে। নিয়মিত করলে তেমন কঠিন কাজ না। বুড়া বয়সে করে কী লাভ হবে? এটা কি "আজানি দেশের না জানি কী" নাকি? ![]()
প্রয়োজন না থাকলে সার্টিফিকেট এক্সাম দিবেন কেনো?
পারভেজ রবিন বলেছেন:
বুড়া বয়সে করলে একটা রেকর্ড হইত এই আর কি, আর আপনার রেকর্ড তো ভেঙ্গে যাবে তার আগেই।
লেখক বলেছেন: খুব সহসা নাও ভাঙতে পারে, বুড়া হলে মস্তিস্ক ভালো কাজ করে নাতো! ![]()
তবে স্ট্যাটিস্টিকস দেখলাম বাংলাদেশে জেডসিই'র সংখ্যা চীনের(৮০জন+) সাথে পাল্লা দেবে কয়দিন পর। পাকিস্তানে মাত্র ৪জন আছে। ইন্ডিয়াতে ১২০ এর বেশি। নেপালে মাত্র ১জন। বাংলাদেশে ১৬জন হয়ে গেছে আর এ বছর শেষ হবার আগেই ৩০জন হয়ে যায় কিনা দেখেন।
বেওউল্ফ বলেছেন:
ভাই আপনি কি করে ভাবলেন যে আমি গ্রাফিক্স ফেলে দিয়ে আসব !!! আসলে যে রাধে সে চুলও বাধে। আমাকে আপনার লাইনে নাক গলাতে দেখে এত ঘাবড়ে যাচ্ছেন কেন? ভয় পেয়েন না আমরা একসাথে কাজ করব ইনশাল্লাহ
লেখক বলেছেন: আমি উল্টা বলেছি। সেটা হলো গ্রাফিক্স প্রোগ্রামিং এর জগৎ অনেক বেশি ডিগনিফাইড এবং কাড়ি কাড়ি টাকার ব্যাপার। সে তুলনায় পিএইচপি পানসে।
আর সত্যি পিএইচপি শিখে ফেললে আপনি দেশের টাকা দেশেই রাখুন নীতিতে বিশ্বাসী হয়ে আশা নামক এনজিওতে কর্মরত বিএ, এমএড, ডাবল এমএ করা, হাশেম দেওয়ানের কাছে পরীক্ষা দিতে পারেন।
Click This Link এই মহোদয় পদধূলি রেখেছেন। ![]()
যাহোক স্যাটায়ার করলাম। সার্টিফিকেট সবসময়ই সার্টিফিকেট আর জানা এবং অনূশীলনলব্ধজ্ঞান সবসময়ই তার থেকে এগিয়ে।
উত্তির্ণ হলেন আপনি, আর আনন্দিত হচ্ছি আমি।
ব্যাপারটা কি??
আমার ওয়েবের যাত্রা মাত্র শুরু।
লেখক বলেছেন: অনেক অনেক ধইন্যাপাতা ![]()
আপনার যাত্রাও যেনো অনেক দূর পর্যন্ত যায়। লেগে থাকুন।
১২ ঘন্টা অফিস
১.৫০ ঘন্টা অফিস জার্নি
৭ ঘন্টা ঘুম
২ ঘন্টা ফর ফেমিলি নিড
১ ঘন্টা আমার ২ বাচ্চার জন্য
আর বাকী থাকলো কত??
তারপরও ভাই ডাটাবেস এর উপর অনেক আগ্রহ/ইচ্ছা
আপনার/ত্রিভুজ ও অনান্য ভাইদের লেখা দেখে আরও অনুপ্রানিত হচ্ছি।
আসলে সময় অনেক নষ্ট করেছি। মেমোরী আর আগের মতো কাজ করেনা।
দোয়া রাইখেন।
কাছে থাকুন। -- লেগে থাকবো।
লেখক বলেছেন: আপনার দৈনিক নির্ঘন্ট দেখে মায়া লাগছে। আমার প্রায় ২৪ঘন্টা একই কাজ প্রোগ্রামিং আর প্রোগ্রামিং(না ব্লগে ঘোরাঘুরিও করি মাঝেসাঝে, তবে সেসবও বলা যায় কাজের সাথেই সম্পর্কিত)। কখনো ভুলে টুলে ঘুমিয়ে পড়ি এই যা!
আপনার জন্যও দোয়া রইলো।
গিফার বলেছেন:
অভিনন্দন লেনিন ভাই....পার্টি ফার্টি দিবেন না নাকি ? আপনার এই লেখা গুলার জন্য অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: কই যে পালাই এখন! সবাই খালি পার্টি চায়। ![]()
পার্টি দেবার ইচ্ছা ছিলো দেখি কি করা যায়।
অচেনা মেয়েটি বলেছেন:
আচ্ছা ভাইয়া, জেড সি ই হলে কি লাভ? কত দিন লাগে?
লেখক বলেছেন: জেডসিই হলে কোনো লাভ নাই। কাজ শিখে তা দিয়ে কাজ করে বেড়ালেই বেশি লাভ। জেডসিই হলো পিএইচপির দক্ষতা পরীক্ষা করে জেন্ড কোম্পানি থেকে দেয়া সার্টিফিকেট মাত্র। তবে, আপনি মেয়ে হলে একটি বিশেষ সুবিধা পাবেন তা হলো এখনো বাংলাদেশি কোনো মেয়ে প্রোগ্রামার জেডসিই হয়নি। তাই বিরল সম্মানের অধিকারী হবেন। জেডসিইগণ চাকরীক্ষেত্রে একটু মর্যাদা বেশি পেয়ে থাকেন। অন্যান্য ভেন্ডর সার্টিফিকেটের চেয়ে এটার খুব বেশি গুরুত্ব নেই।
একজন নিয়মিত ওয়েব ডেভেলপার যিনি ছ'মাস একবছর ধরে ওয়েবডেভেলপমেন্টের প্রাকটিস করে চলেছেন। তার জন্য ২/৩ সপ্তাহ থেকে বড়জোর দু'মাস লাগতে পারে প্রস্তুতি নিতে।
http://www.zend.com এ নিবন্ধন করে পরীক্ষার শিডিউল করে নিতে হয়। পিয়ারসন ভিউ সেন্টারে সূচী দেয়া হয়, তার ঠিকানাও এখানেই পাওয়া যায়। ১২৫ডলার দিলেই আপনি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করে দিতে পারেন। ঢাকায় নিউ হরাইজনসই সবচেয়ে নির্ভরযোগ্য ভেন্যু অন্যরা টাকা দাবি করে কিন্তু নিয়মানুযায়ী সেন্টারের ফি ঐ ১২৫ডলারেই অন্তর্ভূক্ত থাকে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















