somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুকরিভিউ: ওয়ার্ডপ্রেস ২.৭ কুকবুক

২১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই সামুব্লগে আমরা সবাই যেমন রেডিমেড প্লাটফর্মে ব্লগিং করি তেমনি ব্লগিং এর জন্য আরো নানান সার্ভিস আছে বিশ্ব জুড়ে। আর তার মধ্যে ওয়ার্ডপ্রেস একটি বিশেষ অবস্থানে আছে।

ওয়ার্ডপ্রেস একটি পূর্ণাঙ্গ ব্লগিং প্লাটফর্ম যাতে আপনি ফ্রি ব্লগ তৈরি করতে পারেন আবার এর সোর্সকোড ডাউনলোড করে নিজের পছন্দের হোস্টিংয়ে প্রয়োজনীয় কাস্টোমাইজেশন করে নিজস্ব ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে নিতে পারেন।

ওয়ার্ডপ্রেস হলো একটি ব্লগিং সিস্টেম আবার একে সিএমএস হিসেবেও ব্যবহার করা যায়।


প্যাক্ট পাবলিকেশনসের ওয়ার্ডপ্রেস ২.৭ কুকবুকটি পেলাম কদিন আগে রিভিউয়ের জন্য।

সবার জন্য শেয়ার করছি এর বুলেট অংশগুলো। কি কি আছে এতে।

ওয়ার্ডপ্রেস ব্লগিং বা এর ডেভেলপমেন্টে সচরাচর যেসব সমস্যা দেখা দেয় সেসবের সমাধান সহ, আরো স্মার্টভাবে, দ্রুততর এবং নিরাপদভাবে ব্লগ মেইনটেইন করারউপায়গুলো আছে এই বইটিতে।

যেহেতু এর নাম কুকবুক তাই এতে আছে ১০০টি রেসিপি যার সাহায্যে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের লেআউট, থিম, উইজেট, প্লাগ-ইনস, নিরাপত্তা এবং সার্চ-ইঞ্জিন-অপটিমাইজেশন তথা সিও এর নিয়ন্ত্রণ করতে পারবেন আরো সুবিধাজনকভাবে।

বইটি পড়ে যা যা জানতে পারবেন:
* কোর ফাইলের সোর্সকোড পরিবর্তন নাক করেই কী করে ফিল্টার ব্যবহার করে নতুন নতুন ফিচার যোগ করতে পারবেন।

* একটি পার্সোনাল ব্লগ করা থেকে শুরু করে ওয়ার্ডপ্রেসকে কী করে একাধিক রাইটারের সমন্বয়ে একটি অনলাইন ম্যাগাজিন হিসেবে ব্যবহার করতে পারবেন।

* যেকোনো বিনামূল্যের থিমকে প্রয়োজনীয় পরিবর্তন করে কীভাবে প্রিমিয়াম থিমে রূপান্তরিত করবেন যেখানে আপনার পছন্দের রং, ফন্ট, সাইটলোগো ইত্যাদি থাকবে।

* যেকোনো থিম থেকেই একটি পূর্ণাঙ্গ ফোটোব্লগে কী করে রূপ দেবেন।

* শিখবেন কী করে প্লাগিন এবং উইজেট সমূহ কাজ করে। এবং কী করে এগুলো নিজেই তৈরি করতে পারেন।

* আপনার ব্লগে বিভিন্ন জনপ্রিয় সার্ভিস(Twitter, FeedBurner, Digg, del.icio.us) কী করে সমন্বিতভাবে যুক্ত করবেন?

* কী কী উপায়ে আরো পাঠক এবং আরো কমেন্ট পেতে পারেন আপনার ব্লগে।

* আপনার ব্লগের আরএসএস ফীডে কী করে বিজ্ঞাপন জুড়ে দিতে পারন।

* ব্লগের নিরাপত্তা এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজের ট্রিকস।



বইটি কাদের জন্য?

যারা নিজেদের ওয়ার্ডপ্রেস ব্লগকে আরো উন্নত এবং ফিচারসমৃদ্ধ করতে ইচ্ছুক। পাঠককে প্রোগ্রামার বা ডিজাইনার হতেই হবে তা নয়; বরং যারাই ধাপে ধাপে বর্ণিত টিউটোরিয়াল দেখে নিজেদের ওয়ার্ডপ্রেস ব্লগকে আরো সমৃদ্ধ করতে চান তারাই উপকার পেতে পারেন বইটি পড়ে। পাঠকের যদি বেসিক পর্যায়ের PHP/XHTML/CSS/WordPress জানা থাকে তো ভালো, না জানা থাকলেও খুব সমস্যা নেই।

লেখক

Jean-Baptiste Jung
ইনি একজন স্বশিক্ষিত ওয়েবডেভেলপার, ওয়েব ডিজাইনার, এবং ব্লগার। ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে খুবই সক্রিয় একজন। বিশেষ করে CatsWhoCode.com এবং WpRecipes.com এ তো বটেই, ডেভেলপারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় WpHacks, ProBlogDesign এবং Smashing Magazineএও লিখে থাকেন তিনি।

ফ্রি কিছু চাই?
Chapter 10: Enhancing User Experience দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন যারা এই বইটি কিনতে পারছেন না। ওরা এই চ্যাপ্টারটি বিনামূল্যে ডাউনলোড করতে দেয়। :)B-)
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১:২১
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×