আমার প্রিয় পোস্ট
- GIS এর খুটিনাটি -২: - পরিবেশবাদী ঈগলপাখি
- ভালো প্রোগ্রামার- প্রোগ্রামিং কনটেস্টের গল্প - আহমেদ শামসুল আরেফীন
- উবুন্ত'র সেরা কয়েকটি ভিডিও এডিটিং সফটওয়্যার - 'লেনিন'
- ছ-শব্দী ছড়া যুদ্ধ - 'লেনিন'
- আপনার পাসওয়ার্ড আপনার নিরাপত্তা - 'লেনিন'
- লিনাক্সের কিছু অত্যাবশ্যকীয় সফটওয়্যার চিনে নিন - 'লেনিন'
- Nixie'র কাছে শিখুন উবুন্তু
- 'লেনিন'
- PHP শেখার সহজ উপায়গুলো জেনে নিন - 'লেনিন'
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- ছড়া: হারাইয়া পাইলাম
- 'লেনিন'
- বিশ্বের প্রথম প্রোগ্রামার এক মেয়ে'র কথা - 'লেনিন'
- Google SketchUp : স্কেচ করুন, তৈরি করুন নিজের বিশ্ব - 'লেনিন'
- আপনি পঁচা PHP প্রোগ্রামার?
- 'লেনিন'
- বিজয় না ইউনিজয়? - 'লেনিন'
- বিশ্বের প্রথম প্রোগ্রামার এক মেয়ে'র কথা - 'লেনিন'
ছড়ার ছড়া-ছড়ি, আসুন না ছড়া করি
- 'লেনিন'
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- এক বিশ্ব ধ্বংসস্তূপ ভাসুক ৭টি রক্তসাগরে - 'লেনিন'
- ভেঙে ফেল সব শহীদ মিনার - 'লেনিন'
কিছু গুরুত্বপূর্ণ লিংকস যা আপনার কাজে লাগবে সবসময়
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:০০
আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন অথবা হবার কথা মাথায় রাখেন তাহলে এই আর্টিকেলটি পড়ে ফেলুন। -- কিভাবে কঠিন টাইপের লোকদের ম্যানেজ করবেন?
বর্তমান চাকরি বা জব না হারিয়েও কী করে ফ্রিল্যান্সিংয়ে নামতে পারেন জানতে পারবেন লাইফহ্যাকারের এই আর্টিকেলটিতে । লাইফহ্যাকার আমার বেশ প্রিয় একটি সাইট।
ফ্রিল্যান্সার হয়ে থাকলে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে 'না' বলতে জানতে হবে জেনে নিন কোন কোন ক্ষেত্রে ।
যদি আপনি লোগো বা মনোগ্রাম আঁকার কথা ভাবেন তবে ঘুরে আসতে পারেন -- বিখ্যাত ও নামকরা লোগো/মনোগ্রাম যার মধ্যে লুকানো অর্থ আছে
বুকমার্কলেট কাকে বলে জানেন তো? এই যে সামু'র প্রথম পাতায় যে পুকুর লেখা বাটনটি রয়েছে, অর্থাৎ যেটিকে বুকমার্ক করে রাখলে সামুতে না এসেও অন্য সাইটে আপনি সামুর ফোনেটিক ব্যবহার করতে পারেন। ওরকম বুকমার্কগুলোকে বলে বুকমার্কলেট। লেট সাফিক্স(suffix) যুক্ত হলে সাধারণত ছোট বোঝায় কিন্তু এক্ষেত্রে বরং বুকমার্কলেট বুকমার্কের চেয়ে বড়। কী করে? বুকমার্কগুলো আসলে বড়সড়ো জাভাস্ক্রিপ্টের কোড! ![]()
এরকম কিছু জাভাস্ক্রিপ্ট কোডের বুকমার্কলেট আছে যা আপনি ডেভেলপার হয়ে থাকলে খুব কাজে দেবে। ঘুরে আসুন এখানে
রিসেট সিএসএস এর নাম কি শুনেছেন কখনো? সিএসএস চেনেন তো? এরিক মেয়ারের নাম শুনেছেন? ব্রাউজারগুলো যে একই পেজকে আকাশ-পাতাল ভিন্নভাবে দেখায় তা জানেন? রিসেট সিএসএস হলো এর প্রতিকারের উপায়। -- এই আর্টিকেলে নানান ধরণের রিসেট সিএসএস এবং তার বিভিন্ন বর্ণনা আছে। আপনি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার/মার্কআপ বা ইউআই ডিজাইনার হলে এটি বেশ কাজে লাগবে।
ফায়ারফক্সে ফায়ারবাগ ব্যবহার করেছেন? কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, ক্রোম বা অপেরাতে?
ওয়েব ডেভেলপাররা আজকাল জেকোয়ারি বা জেকোয়্যারি ইউআই অথবা এক্সটিজেএস ইত্যাদি লাইব্রেরির কারণে অনেক সহজেই কিছু স্ক্রিপ্ট ব্যবহার করে সমস্যা সমাধান করে ফেলেন। আর এতে স্বল্পায়াসে হয় ঠিকই, কিন্তু গোড়া পত্তনের অভাবে আমাদের কিছু ভুল থেকে যায়। জেমস প্যাডলসে লিখেছেন সেসব ভুল সম্পর্কে
জেনে নিন কেনো আপনার এমভিসি(MVC) ফ্রেমওয়ার্কের মডেলটি স্থূলকায় এবং কন্ট্রোলার শীর্ণকায় হওয়া বাঞ্ছনীয়।
সার্চইঞ্জিন অপটিমাইজেশনে যে কাজগুলো করা উচিৎ অথবা যেগুলো এড়িয়ে চলা উচিৎ
ফ্রিল্যান্সিংয়ে ঘন্টা হিসেবে কাজ করা হয়। আপনি ফ্রিল্যান্সিং করলে কি করে ঘন্টার হিসেব করবেন জেনে নিন ।
আপনি কোড ইগনাইটার ব্যবহার করেন? দেখুন তো এই হ্যাকগুলোর কথা কখনো শুনেছেন কিনা?
এগুলো আমার প্রতিদিনের টুইটার এবং ফেসবুকে প্রকাশিত লিংকসের একটি সংকলন। যদি নিয়মতি আমার এসব লিংক পেতে চান তবে টুইটারে আমাকে ফলো করতে পারেন(তবে নিশ্চিত করতে পারবোনা আমি আপনাকে ফলো করবো, কেননা অনেক লোককে ফলো করলে লিংক বা ফিড পড়তে বেশ কষ্ট হয়। একটি সহজ নিয়ম মানি সেটা হলো ১৫০জনের বেশি ফলো করিনা।
আর ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবেন না কারণ সাধারণত বেশি পরিচিত না হলে বন্ধু হিসেবে যোগ করিনা।)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): টিপস, ট্রিকস, ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং ;
প্রকাশ করা হয়েছে: টেকি, পিএইচপি বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৩ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
'লেনিন' বলেছেন:
মাইনাসের কারণ বলে না গেলে পোস্ট মুছে দেয়া হবে।
হু-কেয়ারস বলেছেন:
সামু'র প্রথম পাতায় যে পুকুর লেখা বাটনটি রয়েছে।ভাই বহুত চেষ্টা তদবির করার পরও তো পুকুরটা খুইজা পাইলাম না। ইট্টু হেল্পান খুজতে।
লেখক বলেছেন: যাহ! বাটনটা সরিয়ে ফেলেছে। কি করা। আগে তো ছিলো... ডানপাশে। হাত বাড়িয়ে দাও বক্সের নিচেই।
হু-কেয়ারস বলেছেন:
কোনো অসাদুপায় নাই।
লেখক বলেছেন: বরং পুকুরটা শুকাইয়া গেছে মনে করেন। ![]()
হোসাইন১৯৫০ বলেছেন:
লেনিন ভাই ,
গ্রুপ ব্লগ সাইট বানানোর কোন ফ্রি সফটওয়ার আছে কি ?
আমরা ওয়ার্ড প্রেস এর মত কোন হোস্ট সাইট ব্যবহার করতে চাইছি না ।
গ্রুপটা ১০০ জনের । মানে ১০০ জন লগ ইন করতে পারবে শুধু মাত্র ।
জানা থাকলে বলবেন ।
লেখক বলেছেন: WP MU, Drupal, Joomla etc.
লেখক বলেছেন: ডব্লিউ. পি. মিউ, দ্রুপাল, জুমলা
এছাড়াও Click This Link
শেখ আমিনুল ইসলাম বলেছেন:
হোসাইন১৯৫০ বলেছেন:লেনিন ভাই ,
গ্রুপ ব্লগ সাইট বানানোর কোন ফ্রি সফটওয়ার আছে কি ?
আমরা ওয়ার্ড প্রেস এর মত কোন হোস্ট সাইট ব্যবহার করতে চাইছি না ।
গ্রুপটা ১০০ জনের । মানে ১০০ জন লগ ইন করতে পারবে শুধু মাত্র ।
জানা থাকলে বলবেন ।
বিস্তারিত লিখে একটা পুস্ট যদি দিতেন
গুপ্ত ঘাতক বলেছেন:
পোস্ট মুছবেন না দয়া করে। প্রিয়তে......
লেখক বলেছেন: নাহ মুছবোনা। মাইনাসদাতারা মোছার হুমকিতেই মনে হয় থেমেছিলো
পোস্ট দেবার দু'এক মিনিটের মধ্যে টপাটপ তিনটা মাইনাস পড়লে কার না মেজাজ খারাপ হয় বলেন?
সাদাত চৌধরৗ বলেছেন:
++
অক্টোপাস বলেছেন:
মাইনাসকে - কেয়ার করার কি আছে! বলদ বলদের মতো কাজ করবে।পোস্ট যদি কখনো কারও উপকারে লাগে তবেই তো লিখার সার্থকতা। প্লাস বা মাইনাসে কী আসে যায়!
আবারো ধন্যবাদ, এমন দরকারি পোস্টের জন্য।
লেখক বলেছেন: ১২নং কমেন্টের জবাবে কারণটি বলেছি।
ধন্যবাদ।
গুরুজী বলেছেন:
কাজের পোষ্ট। সরাসরি প্রিয়তে!
আমি ভাল আছি বলেছেন:
কিছু বেকুব লোকের মাইনাসের কারনে পোস্ট মুছে ফেলার কোন কারণ দেখছি না।
লেখক বলেছেন: উত্তর ১২নংয়ে
গুরুজী বলেছেন:
@তারেক ভাই, সহমত
সোহেল সি এস ই বলেছেন:
কাজের পোষট
জেরী বলেছেন:
+
লেখক বলেছেন: জেরীও প্লাস তাইলে মাইনাসটা দিলো কে? ![]()
কাঙাল মামা বলেছেন:
পয়লা এভয়েড করছিলাম, পরে দেখি লেনিনের পোস্ট। বুঝলাম, লিংকু গুলা আলবত কামেরই হবে...আপনার পোস্টে প্রায়েই মাইনাস পড়ে, শত্রুতা হইতারে...সেইজন্য পুস্ট মুইছেন না কইলাম
লেখক বলেছেন: বিরক্ত লাগে কষ্ট করে লেখা পোস্টে মাইনাস পড়লে। মাঝে মাঝে হালকা ফান পোস্ট লিখি ওগুলোতে মাইনাস দিলেও গায়ে লাগেনা। কিন্তু পোস্ট দেবার ২মিনিটের মাথায় তিন তিনটা মাইনাস কিন্তু কমেন্ট করারও সাহস নাই এমন দেখলে মনে হয় পোস্ট দেয়াটাই ঠিক হয়নাই। আমার কি ঠেকা পড়েছে মাগনা লিখে দু'চার ঘন্টা ব্লগে সময় নষ্ট করার?
সিউল রায়হান বলেছেন:
আপনার প্রতিটা টুইট আমি প্রতিদিনই পড়ি আচ্ছা ভাইয়া, আপনি যে রিটুইট করেন তখন # দিয়ে কি বুঝান ?? এবং ওটার মানে তো দেখলাম ট্রেন্ডস, এটা কিভাবে ঠিক করেন ??? ওটা কি আপনি নিজে ইনপুট দেন নাকি অটোমেটিক কোন উপায় আছে ??
আর পোস্ট কেন ডিলিট করবেন ?? মানুষের ভাল করতে গেলে তাতেও বাধা দেয়ার মত নিচু মানসিকতার লোক ছিল, আছে, থাকবে.......ওদের এত বেইল দেয়ার দরকার নাই
লেখক বলেছেন: টুইটার আসলে একটা হ্যাবিট তৈরি করে দেয় যারা ব্যবহার করে সার্ভিসটি। এটিতে যেমন আছে রিটুইট, তেমনি হ্যাশট্যাগ(#), ক্যারেট(^), OH, via, by ইত্যাদি। হ্যাশট্যাগ দিয়ে বিশেষ শব্দকে আরো বেশি সার্চেবল করে দেয়া হয়। পোস্টে ট্যাগ ব্যবহারের মতোই আরকি। ১৪০ অক্ষরের লিমিট থাকাতে নানান টেকনিক দিয়ে এগুলো বাস্তবায়ন করা হয়। আর হ্যাশট্যাগ নিজ হাতেই লিখে দেই। অনেক টুইটার অ্যাকাউন্ট আবার এই হ্যাশট্যাগগুলোকেই ফলো করে। যেমন: phphash, wphash, joomlahash, jshash ইত্যাদি।
পোস্ট ডিলিট করবোনা... ১২নং এর উত্তরে জবাব দিয়েছি কেনো বলেছি ওটা।
লেখক বলেছেন: এইতো ভালো! আপনি কেমন? ![]()
জেরী বলেছেন:
ei je helloooooo,ami to aonekdin dorei samute proxy site cara log in korte pari na...............plus,mainus o dite parina........aopobad diyen na লেখক বলেছেন: ধুর আপনাকে অপবাদ দিতে যাবো কোন দু:খে? মজা করলাম কারণ জেরী সবকিছুতে 'ডোন্ট মাইন্ড' ![]()
ইশশ কতোদিন মাইনাস দিতে পারেন না নিশ্চয়ই বেজায় কষ্টে আছেন
পারভেজ রবিন বলেছেন:
লোগার লিংকটা আমার জন্য উপকারী। এখন পর্যন্ত আমার তৈরী করা লোগো গ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র এক। এই লিংক থেকে দারুন কিছু আইডিয়া পাওয়া গেল।
আশরাফ মাহমুদ বলেছেন:
প্লাস, মাইনাচ উপেক্ষা করেন। এসময় এরা আপনিতেই চলে যাবে; আপনি পাত্তা দিলে ওদেরই লাভ।পোস্ট বুকমার্কড করে রাখলাম। কাজে লাগবে। আপনার এঘরনার পোস্ট অনেক ভালো লাগে।
লেখক বলেছেন: ধন্যবাদ কবি! ![]()
মাসউদ জাজিরা বলেছেন:
প্রয়োজনীয় পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ। লেলিন সম্পর্কে জানতে চাই।
লেখক বলেছেন: লেলিন নামে কাউকে চিনিনা ![]()
যীশূ বলেছেন:
সংগ্রহে রাখলাম।
লেখক বলেছেন: সেরেছে তাহলে তো জ্বর-টর নিয়ে আপনার ব্লগে যাওয়া যাবেনা! ![]()
বেশি করে শীতের শাক-সবজি ফল-মূল খান সজীব সতেজ থাকুন।
হোসাইন১৯৫০ বলেছেন:
আমি অনেক চেষ্টা করে শুধু মাত্র গুগুল থেকে হোস্টিং আর co.cc থেকে ডোমেইন নিতে পেরেছি ।আর সেটা দিয়ে সাইট বানিয়েছি ।
আমি আর কোন কাজ করতে পারছি না ।
আমার সাইটটি হল http://www.wstbd.co.cc ।
সাইটির একদম উপরে আধখানা হয়ে ঝুলে Blogger এর লোগো । এটা দূর করতে চায় ।
আর সবচেয়ে বড় কথা হল আমি এই সাইটিকে একটি অনলাইন পত্রিকা হিসেবে ব্যবহার করতে চাইছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু পারছি না ।
আমি সাইটটির আউটলুক একটা ডিজাইন করেছি । কিন্তু আর এগুতে পারছি না । আমি চট্টগ্রামে হওয়ার কারণে আপনাদের সাথে সরাসরি যোগাযোগও করতে পারছি না ।
সাইটটির আউটলুক যে ডিজাইন করেছি । সেটি আমি পাঠালাম । দয়া করে ক্লিক করুন :
Click This Link
যদি হেল্প করতে পারেন । তাহলে দয়া করে এগিয়ে আসবেন ।
লেখক বলেছেন: ব্লগার ব্যবহার করে করলে একাধিক পাতা থাকবেনা। ওয়ার্ডপ্রেসে একাধিক পাতা বানানো যায় তবে পিএইচপি এবং ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্ক জানা থাকতে হয়।
অপরদিকে ব্লগার দিয়ে অনেক সহজে কাজ করা যায়।
CSS, XHTML, HTML এসব জানতে হবে। নিজে যেহেতু করছেন একটু গুগল করলে ব্লগার Tricks-Tips, Hacks, Templates এগুলো খুঁজে পাবেন নিশ্চয়ই। আগ্রহের উপরে বড় শিক্ষক আর নেই।
বিনামূল্যে মাছ অনুদান পাওয়ার চেয়ে মাছ ধরে খেতে শিখলে বাকি জীবন না খেয়ে থাকার সুযোগ কমে যায়।
হোসাইন১৯৫০ বলেছেন:
আমি চট্টগ্রামে মাত্র একজনকে খুঁজে পেলাম যিনি php-এর কাজ জানেন।
কিন্তু তিনি মহা ব্যস্ত ।
টাকা দিয়ে কোর্স করতে যেয়ে ৩ দিন ৬ ঘন্টা ওনার বাসায় বসেছিলাম ।
ওনি আসি আসি বলে আর আসলেন না ।
যাই হোক গুগলে একটা বই পেয়েছি php-এর উপর ।
পরামর্শের জন্য ধন্যবাদ ।
লেখক বলেছেন: হয় তিনি ততোটা দক্ষ নন, যতোটা জানলে শেখানো যায় আরেকজনকে। অথবা তার শেখানোর সময় নেই। আগ্রহহীন কাউকে প্রোগ্রামিং শেখানো অনেক কষ্টের এবং অসম্ভব। কিন্তু কারো আগ্রহ থাকলে সে কারো সাহায্য ছাড়াই এগিয়ে যেতে পারে। তবে, ওয়েব ডেভেলপমেন্টের সবকিছুই প্রোগ্রামিং এর পর্যায়ে পড়ে না।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
anagram আপনার পছন্দের বিষয় বুঝি? আপনার টুইটার আর এই ব্লগের লিঙ্ক আপনার নামের anagram? তাই না?
লেখা টা কাজের ++
লেখক বলেছেন: অ্যানাগ্রাম মানে তো অক্ষরগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে পাজল তৈরি করা। রিভার্স করে অন্য অর্থ করা যায় কিনা ইত্যাদি মজা করি মাঝে মাঝে। ![]()
Madam I'm Adam
racecar
Ma handed Edna ham
1337 haxor
http://pathology2.jhu.edu/molec/glossary.cfm
কাকপাখি বলেছেন:
চমৎকার পোস্ট। শোকেসে এবং +।আর একটা কথা, ব্লগার এ একাধিক পেইজ যোগ করা যায় না? আমি যতদূর জানি যে যায়। সর্বোচ্চ ১০টি পেইজ যুক্ত করা যায়।
লেখক বলেছেন: আমি যখন পর্যন্ত দেখেছিলাম ব্লগারে পেজ যোগ করা যেতোনা। যাহোক এখন করা গেলে দেখে নেবো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















কাজের পোস্ট ।
ধন্যবাদ ।