আমার প্রিয় পোস্ট

দাসত্বের শিকল

১১ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৪

শেয়ার করুন:                   Facebook

একটা সময় এই পৃথিবীতে মানুষ বেচা কেনার ব্যবসা চলত। ক্ষমতাসর্ম্পন্ন মানুষরা সেসব মানুষ কিনে দাস করে রাখত। কারণে অকারণে তাদের ওপর চালাত নির্যাতন। মধ্যযুগে পৃথিবীর অন্যান্য এলাকার মতো ইউরোপেও জমে উঠেছিল এই ব্যবসা।
আফ্রিকান দস্যুরা বিভিন্ন গ্রামে হামলা করে শত শত মানুষকে ধরে নিয়ে এসে বন্দি করে রাখত। আর ইউরোপিয়ান ব্যবসায়ীরা তাদের কিনে এনে ইউরোপের বাজারে বেচত। তাছাড়া ইউরোপের বিভিন্ন দেশ থেকেও তারা দাস কেনা-বেচা করত।

শুধু ইউরোপে নয়, সারাবিশ্বের সমাজপতি, প্রভাবশালী ও দস্যুরা দুর্বলদের ধরে নিয়ে গিয়ে দাস বানাত এবং বিক্রি করত। ১০৬৬ সালের আগে অর্থাৎ রোমানদের সময়ে এবং তারও আগে ইংল্যান্ডে দাস প্রথার প্রচলন ছিল। অ্যাংলো-স্যাঙ্নরা এ প্রথার স্রসারণ করে। কিন্তু ১০৬৬ সালে নরমান্ডি রাজা উইলিয়ামের ইংল্যান্ড বিজয়ের পর ইংরেজ খ্রিষ্টান দাস প্রথা বন্দ হয়ে যায়। তাই বলে দাস প্রথার বিলুপ্তি ঘটেনি। এ বর্বরতা নিয়ে রক্তাক্ত হয়ে আছে ইউরোপের ইতিহাস। সে ইতিহাসের পাতায় পাতায় দাসদের করুণ আর্তনাদ গুমরে গুমরে কাঁদে।
ক্রমওয়েলিয়ানরা আয়ারল্যান্ড দখল করে নেওয়ার পর থেকে লাখ লাখ নারী, পুরুষ এবং শিশুকে জোর করে দাস বানানো হয়। তাদের নিয়ে যাওয়া হয় ব্রিটিশ ওয়েষ্ট ইন্ডিজ ও ব্রিটিশ নর্থ আমেরিকায়। ১৬৫৯ থেকে ১৬৬৩ সাল পর্যন্ত ক্রমওয়েলিয়ানের সেনাবাহিনী হাজার হাজার আইরিশ ক্যাথলিককে দাস বানায়। কারণ তিনি ক্যাথলিক ধর্মাবলম্বীদের পছন্দ করতেন না।

১৬৩১ সালের ২০ জুন আয়ারল্যান্ডের কানটি কর্ক এলাকার আত্রক্রমণ চালায় আলজেরিয়ান দস্যুরা। তারা সেদিন দু’জন গ্রামবাসীকে হত্যা করে শতাধিক লোককে ধরে নিয়ে গিয়ে শিকলবন্দি করে। পরে তাদের দাস হিসেবে প্রেরণ করে উত্তর আফ্রিকায়। গ্রামবাসী রাজার কাছে এ ঘটনা জানালে দশ বছর পর তাদের ফিরিয়ে আনা হয়। ১৫৫৪-৫৫ সালে ‘দ্য পাইওনিয়ার অব ইংলিশ হিসেবে পরিচিত হকিন্স ধনী ব্যবসায়ীদের নিয়ে দাস ব্যবসার একটি সিন্ডিকেট গড়ে তোলে। তিনটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে আফ্রিকার উদ্দেশে। মাঝপথে তারা পর্তুগিজদের একটি জাহাজ ছিনতাই করে ছিনিয়ে নেয় ৩০০ দাস। আর ১৫৬৪ সালে দ্বিতীয় যাত্রায় তারা প্রায় ৪০০ আফিদ্ধকানকে অপহরণ করে বিক্রি করে।
১৮ শতকে এসে দাস প্রথা ত্রিমাত্রিক রূপ নেয়। লিভারপুল শহরের জন্য এটি অনেক লাভজনক ব্যবসায় পরিণত হয় । ১৭ থেকে ১৯ শতক পর্যন্ত ছিল গৃহদাস প্রথাও।

যেসব মানুষ হতদরিদ্র, যাদের বেঁচে থাকার বিক্লপ্প কোনো রাস্থা নেই, তারা অন্যের বাড়িতে দাস হয়ে থাকত। বেওয়ারিশ শিশুদের ধনীরা লালন-পালন করে গৃহস্থলির কাজে ব্যবহার করত। তবে দাস প্রথার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়নি তা কিন্তু নয়। ইউরোপে এই অমানবিক প্রথার বিরুদ্ধে সর্বশেষ যে মানুষটি সংগ্রাম করে তিনি হলেন গ্রানভিলি সার্প। বাবা থমাস সার্পের ৩১ সম্মানের মধ্যে তিনি ছিলেন ২০তম। থমাস ছিলেন মানবতাবাদী, সমালোচক। দাসপ্রথার বিরুদ্ধে আইনি লড়াই করে আঠারো শতকের মাঝামাঝি সময়ে তিনি এ প্রথাকে ইউরোপ থেকে বিদায় করতে বিশেষ ভূমিকা রাখেন।

 

 

  • ১২ টি মন্তব্য
  • ১৮৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২৮
comment by: সিহাব চৌধুরী বলেছেন: ভালো বিষয় । তবে বর্ণনা একেবারেই আকর্ষনীয় নয় । ৩ ।
২. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৯
comment by: মৈথুনানন্দ বলেছেন: !@@!2250775 !@@!2250776
৩. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৭
comment by: উন্মনা রহমান বলেছেন: বেশ লিখেছেন, তথ্যসূত্র দেন নাই।
৪. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:২২
comment by: ঝরা পাতা বলেছেন: বিষয়টির উদ্দেশ্য স্পষ্ট নয় এবং অপূর্ণাঙ্গ বলে মনে হল।
৫. ২১ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১২
comment by: আিরফা েহােসন বলেছেন: লেখার ইচ্ছা থাকা খুবই ভাল।তবে মানের দিকে সর্তক হবেন।শুভাকাঙ্খি হয়ে বলছি চেষ্টা করলে পারবেন।ভাল ভাল লেখা প্রচুর পড়বেন।
৬. ০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৪
comment by: শতরূপা বলেছেন: HAPPY NEW YEAR 2008
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ আপু।

৭. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২৫
comment by: নিবেদীতা বলেছেন: অনেক অনেক শুভ কামনা নিপা। বাবু কার মত হোল দেখতে? খুব তাড়াতাড়ি ওর ছবি পোষ্টে চাই।
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৯

লেখক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। অবশ্যই ছবি পাবেন। ছবি পোষ্ট দিতে চাচ্ছিনা আপু।
আপনি আমাকে একটা মেইল দিয়েন।

৮. ১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:০৮
comment by: উধাও ভাবুক বলেছেন: হুমম। ইতিহাস মানুষকে জ্ঞানী করে। আপনি " এলেক্স হ্যালীর " দ্যা রুটস্ মুভিটা দেখেছেন ? দাসপ্রথা নিয়ে অসাধারন একটি ছবি।
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৬

লেখক বলেছেন:
দেখেছি ভাইয়া।

৯. ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৪৫
comment by: সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: - -

 



 


আমি খুশী হব,আপনারা পাগলামী টাইপ মানে পারসোনাল মন্তব্য পরিহার করে লেখার সাথে সামঞ্জস্য পূর্ণ মন্তব্য করেন ।

a.nipa@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৪৭০৭