দু’হাতে স্বপ্ন সরাতে সরাতে এগিয়ে যায় সে
তার পায়ে লুটিয়ে পড়ে জোৎস্নার অন্ধকার
লাবণ্য উপচে পড়ে জোৎস্নার দীপ্তিতে
সরল রেখা হয়ে যায় জীবনের জটিল কম্পোজিশন
সে
সন্ধ্যামালতীর মালা গাঁথে
তাঁর চোখের পল্লবে নাচে নীল তারার বুটিদার আকাশ
এবং হঠাৎ
পূর্ণ চাঁদ ভেঙ্গে-ভেঙ্গে
দ্বি-খন্ড
ত্রি-খন্ড
চতুর্খন্ড
অতঃপর চৈত্রের পাতা ঝরার শব্দ
তার চোখে ভাসে গান্ধারীর শতসন্তানের মৃত্যুশোক
স্মৃতিদীর্ণ ট্রয় তার কাঁধে রাখে হাত।
অদাহ্য হৃদয় পোড়ে, পোড়েনা ভালোবাসা তবু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



