আমার প্রিয় পোস্ট
- যারা স্মাইল (বিডিকম) ব্রডব্যান্ড লাইন ব্যবহার করেন তাদের জন্য ► ফাটাফাটি ডাউনলোড
- অক্টোপাস
- খেলা লাইভ দেখতে হলে.. - মাতব্বর
- ছবি,ইউটিউব ভিডিও, ইমোকটিন,লিঙ্ক যোগ করবেন কিভাবে?? ভিডিও টিউটেরিয়াল সহ একটি টেকি পোস্ট - মাসুদ চৌধুরী
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -২ [ ১ জন রাণী বনাম ১১ জন প্রেসিডেন্ট ] - কুঁড়ের বাদশা
- পেন ড্রাইভ ব্যবহারে যত ভিতী এবং দুশ্চিন্তা?????? পেনড্রাইভকে এনটিএফএসে ফরম্যাট - মাসুদ চৌধুরী
- এই ছেলে, তোমাকেও ভালবাসি! - বিন্দু আমি
- "GMail Drive"- আপনার Gmail account -কে হার্ডডিস্ক হিসেবে ব্যাবহার করুন!!! (খুব দারুন একটা ফ্রীওয়্যার) - পৃথীবি
- উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-১) - সাদাচোখ
- ফোল্ডার অপশন হারিয়ে গেছে আমি যে ভাবে ফিরিয়ে আনি..... - মাসুদ চৌধুরী
- মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯ - ~স্বপ্নজয়~
- প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা' - ব্রিগেড সিক্সটিন
- ব্লগ আপডেট - ইমরান হাসান
- প্রিয় প্রেমের কবিতারা...প্রথম কিস্তি - বাবর মোহাম্মদ
- দেখুন কি ভয়ংকর সুন্দর সৃষ্টি রয়েছে প্রকৃতিতে - ফেরেস্তা
- ১৯+ = বড়মণিদের কৌতুক।
(আরো কিছু আপডেট এন্ড স্পেশাল ফর এডাল্ট) - এস.আর.এফ খাঁন
- কিছু কমার্শিয়াল সফটওয়্যারের ফ্রি আল্টারনেটিভ - অজানা এক পথিক
- ছবি ব্লগ : ভালোবাসার কয়েক রকম - কাঙাল মামা
- বরিশালে মেয়র নাইট - অবয়ব
"সোনার বাংলা রূপোর পালে ব্লগের হাওয়া লাগলো বলে, ঘুচল শিকল মুক্ত পাখির ফুটল বুলি যন্ত্রজালে।"

বউয়ের যত্ন নিন, নিলে কতটুকু নিচ্ছেন জানুন
০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩২
বউয়ের যত্ন নিন, নিলে কতটুকু নিচ্ছেন জানুন
এই লেখাটি যাদের বউ আছে তাদের জন্য।
গোটা জগত্-সংসারে স্বামীদের সুখে থাকার জন্য একটাই নিয়ম—বউকে খুশি রাখুন। এমন কিছু করুন যাতে সে খুশি থাকে। আপনি তাকে কতটা খুশি রাখতে পেরেছেন জানতে নম্বর সংগ্রহ করুন। তার অপছন্দের কিছু করেছেন তো মাইনাস। আবার তার জন্য কিছু করেছেন, কিন্তু সেখানেও কোনো নম্বর পাবেন না, কারণ এটা নাকি আপনার করারই কথা ছিল। হতভাগা স্বামীদের কিছুই করার নেই, জগতের নিয়মটাই এমন নিষ্ঠুর। কীভাবে নম্বর পাবেন আর কীভাবে নম্বর হারাবেন, নিচে তা বিশদভাবে দেওয়া হলো।
সু্ত্রে ওয়েবসাইট অবলম্বনে ।
আপনি বিছানা তৈরি করেন এবং মশারি খাটান। (+১)
বিছানা তৈরি করেছেন কিন্তু মশারি খাটাতে ভুলে যান। (০)
তার জরুরি দরকার এমন কিছু কিনতে বাইরে যান। (+৫)
যদি সেটা বৃষ্টির দিনে হয়। (+৮)
ভুলে সেটা না কিনে যদি পেপার কিনে বাসায় ফেরেন। (-৫)
রাতে আপনি যদি কোনো রহস্যজনক শব্দ পান এবং সেটা যদি কিছুই না হয়। (০)
যদি একটা লম্বা লাঠি নিয়ে খুঁজতে বের হন। (+৮)
কিন্তু শব্দটা যদি তার পোষা বিড়ালের কারণে হয়। (-১০)
আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে পুরো সময় তার পাশে থাকেন। (০)
তার পাশে কয়েক মিনিট থাকার পরই যদি উসখুস করতে থাকেন এবং পরে আপনার কোনো বন্ধুর সঙ্গে গল্প করে কাটান। (-২)
সেখানে যদি বন্ধুর স্ত্রী থাকে। (-৫)
স্ত্রীটি যদি সুন্দরী হয়। (-১০)
তার জন্মদিনে সময়মতো উইশ করতে পেরেছেন কিন্তু খালি হাতে। (-২)
জন্মদিনে একটা জিনিস উপহার দিয়েছেন কিন্তু তার অপছন্দের। (-১)
জন্মদিনে যে জিনিসটা উপহার দিয়েছেন সেটা তার খুব পছন্দের। (+৫)
কিন্তু আপনার খুব অপছন্দের। (+১০)
তার পছন্দের জিনিসই উপহার দিয়েছেন কিন্তু সেটা সাংসারিক কাজে লাগবে। (-৫)
বন্ধের দিন তাকে নিয়ে ঘুরতে গেছেন, সিনেমা দেখেছেন। (+১)
ঘুরতে যাননি। (-৭)
নিজে একা একা ঘুরে এসেছেন। (-১০)
যে সিনেমাটি দেখেছেন সেটা তার পছন্দের ছিল। (+৪)
যে সিনেমাটি দেখেছেন সেটা আপনার অপছন্দের ছিল। (+৮)
সিনেমাটি আপনার পছন্দের ছিল। (-২)
আপনি তাকে সাজার পর সুন্দর লাগছে বলেছেন। (+৫)
বলেননি। (-৮)
সে মোটা হয়ে যাচ্ছে বলেছেন। (-১০)
আমাকে কি মোটা লাগছে এই প্রশ্নের উত্তর দিতে উসখুস করেছেন। (-৫)
আপনি নিজের ভুঁড়ি কমানো নিয়ে কথা বললেন। (+৭)
আপনি তাকে ব্যায়াম করতে বললেন। (-১০)
আপনি তাকে সারপ্রাইজ দিলেন। (+২)
সে আপনাকে সারপ্রাইজ দিল কিন্তু আপনি স্বাভাবিক ছিলেন। (-৯)
তার প্রিয় খাবার যদি আপনি পছন্দ করেন। (+১)
যদি অপছন্দ করেন। (-৪)
আপনি যদি তাকে নিয়ে ভাবেন। (+১)
আপনি যদি তাকে নিয়ে কিছু না ভাবেন। (-৬)
আপনি যদি অন্য কিছু নিয়ে ভাবেন। (-৯)
শ্বশুর-শাশুড়িকে পছন্দ করেন। (০)
যদি অপছন্দ করেন। (-৬)
সেই সঙ্গে যদি নিজের বাবা-মা ছাড়া কিছু না বোঝেন। (-১০)
অফিস থেকে ঘণ্টায় ঘণ্টায় ফোন দেন। (০)
ফোন দেন না। (-৫)
অফিসে যদি মেয়ে কলিগ থাকে। (-৭)
সে কলিগ যদি সুন্দরী হয় এবং তার কথা যদি বাসায় বলেন। (-১০)
তার আগের প্রেম নিয়ে কিছু জিজ্ঞেস করেন না। (+৯)
আপনার প্রেম নিয়ে কিছু বলেন না। (-৫)
যদি বলেন আপনার আগে প্রেম ছিল। (-৮)
যদি বলেন ছিল না। (-১০)
সে কষ্ট পেলে আপনি কষ্ট পান। (+৪)
কিন্তু সেটা যদি তার কারণে হয়। (-৫)
আবার তার ব্যবহারে যদি কষ্ট না পেয়ে স্বাভাবিক থাকেন। (-৯)
শ্যালিকা আছে। (-২)
শ্যালিকা আপনার প্রশংসা করে। (-৪)
আপনি শ্যালিকার প্রশংসা করেন। (-৬)
শ্যালিকা প্রায়ই বাসায় আসে। (-৭)
আপনিই তাকে আসতে বলেন। (-৮)
শ্যালিকা আপনাকে পছন্দ করে না। (+৩)
আপনি শ্যালিকাকে অপছন্দ করেন। (০)
আপনি শ্যালিকাকে ভালোবাসেন। (-১)
খুব ভালোবাসেন না। (-২)
শ্যালিকা আপনাকে ভালোবাসে কি না জানতে চাইলেন। (-৯)
সে তার একটা সমস্যা নিয়ে কথা বলার সময় আপনি সেটা মনোযোগ দিয়ে শুনলেন এবং যখন যে রকম এক্সপ্রেশন দেওয়া দরকার সেটা দিলেন। (০)
তার কথা আপনি বিনা প্রতিবাদে মনোযোগ দিয়ে আধা ঘণ্টা ধরে শুনলেন। (+২০)
এর ভেতর একবারও টেলিভিশন অন করার কোনো রকম উদ্যোগ গ্রহণ করেননি। (+৩০০)
আপনি এক ঘণ্টা ধরে তার কথা মনোযোগ দিয়ে শুনলেন। (+১০০০)
এক ঘণ্টা পর সে আপনার নাক ডাকার শব্দ শুনতে পেল। (-২০০০)
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হা হা হা
অলস ছেলে বলেছেন:
নিয়মিত মাইরের উপ্রে রাখবেন, এত লম্বা হিসাবকিতাবের লেজার খাতা খুইলা বসলে দাম্পত্য জীবন গাছের আগায় উঠবো মেঞাভাই
লেখক বলেছেন: ভাল কথা কইছেন ভাইজান
স্বপ্নকথক বলেছেন:
রিপোস্ট। মাইনাস
লেখক বলেছেন: আপনার মাইনাসে আমি খুশি।
লেখক বলেছেন: বিয়া করেন নাই আপসুস
ঢাকাইয়া টোকাই বলেছেন:
জটিল কালেকশন। প্রিয়তে। হতাসাজনক মোমেন্টে পরে শান্তি পাওয়া যাবে। ( বিবাহিতরা বুঝবে এর মিনিং)
লেখক বলেছেন: হাছা কইছেন ভাইজান এইডা বিবাহিতদের,
একটা সুভিদা জনক মনে হয়।
ধ্রুবমেঘ বলেছেন:
বান্দরের বাঁশ বাইয়া উঠার মতন ঘটনা দেখতাছি। একটা প্লাস পাইলে ৫ টা মাইনাস। ধূর শালা এত্ত ঝামেলার লাইগা বিয়াই করুম না!
লেখক বলেছেন: বিয়া করার আগে বাঁশ কিনবার কইছেন ,
এক ভাইজানে মনে হয় ঠিকই কইছে।
রনি রাজশাহী বলেছেন:
অলস ছেলে বলেছেন: নিয়মিত মাইরের উপ্রে রাখবেন, এত লম্বা হিসাবকিতাবের লেজার খাতা খুইলা বসলে দাম্পত্য জীবন গাছের আগায় উঠবো মেঞাভাই লেখক বলেছেন:
কেন ভাইজান আর কোন ঊপায় নাই,
থাকলে বলেন ঊপকার হইবে।
নষ্ট ছেলে বলেছেন:
অলস ছেলে বলেছেন: নিয়মিত মাইরের উপ্রে রাখবেন, এত লম্বা হিসাবকিতাবের লেজার খাতা খুইলা বসলে দাম্পত্য জীবন গাছের আগায় উঠবো মেঞাভাই কথাটা এভাবে হবেঃ সব সময় বউ আর ঢোল রাখতে হয় মাইরের উপ্রে, স্বামী আর ড্রাইভার রাখতে হয় দৌড়ের উপ্রে
লেখক বলেছেন:
সব সময় বউ আর ঢোল রাখতে হয় মাইরের উপ্রে,
স্বামী আর ড্রাইভার রাখতে হয় দৌড়ের উপ্রে
তাহলে ঢোল বাজানোর মানুষ আবার ,
মাহেনা দিয়া রাখা লাগব।
টেকা নাই,,,,,,,
আঁতেল বলেছেন:
ভাই বিয়া করছি বউ আমাকে ভালোবাসে আমি তাকে বাসি ব্যাস। আর কি চাই। ও যা চায় আমি দেই আমি যা চাই ও আমাকে দেয়। কি যে মজা। চাইলেই দেয়। আহা মজারে!!!!!!! উম্মি লেখক বলেছেন: ভাইচান আপনেরা এত্ত ভালবাসা কোথাই পাইছেন,
আমারে কন আমি আনবার যাইমু ।
লালসালু বলেছেন:
আমার বউ নাই তাই এত কিছুর দরকার নাই
লেখক বলেছেন:
আপনার বঊ নাই যদি হইয়া যায় তখন কি হবে,
ভেবে নিয়েন আপনার তখন এই লেখা গুলো মনে পরবে।
অফিসের কলিগ যদি সুন্দরী হয় এবং তার কথা যদি বাসায় বলেন। (-১০)
এই (-১০) খাওয়া লাগবে নাইক্কা।
লেখক বলেছেন: আপনারো কি নাই আফসুস ,
মজা পাইলেন না ।
তাসবির বলেছেন:
হাহাহাহা
লেখক বলেছেন: ভাইজানে মনে হয় বিয়া করেন নায়,
বিয়া করলে এত্ত হাসি থাকতেনা,
নানু বলেছেন:
সে মোটা হয়ে যাচ্ছে বলেছেন। (-১০)
আমাকে কি মোটা লাগছে এই প্রশ্নের উত্তর দিতে উসখুস করেছেন। (-৫)
আপনি নিজের ভুঁড়ি কমানো নিয়ে কথা বললেন। (+৭)
আপনি তাকে ব্যায়াম করতে বললেন। (-১০)
,,,,,হি হি হি ,,,
লেখক বলেছেন: নানু আপনে কি বলতে জান ,
নানাকে আমার ছালাম দিবেন।
ঈশান হাওয়া বলেছেন:
আপনি এক ঘণ্টা ধরে তার কথা মনোযোগ দিয়ে শুনলেন। (+১০০০)
এক ঘণ্টা পর সে আপনার নাক ডাকার শব্দ শুনতে পেল। (-২০০০)
ব্যাপক মজা পাইলাম..হা হা হা
লেখক বলেছেন: ভাইজান এত মজা ভালনা ,
বঊ হইতে সাবধান থাইকেন।
লেখক বলেছেন: আমার মনে হয় অনেক কঠিন।
লেখক বলেছেন: জটিল মানে ব্যাপক ভাবে ,
তয় ভাইজান আপনার জনের কোন ,
হুসিয়ারি আছে নাকি।
ইমতি২৪ বলেছেন:
হা হা হা
লেখক বলেছেন: বঊ নিয়া হাইসেন না বিপদে পরবেন।
মুহাম্মদ েগালাম েমাস্তাফা রুেমল বলেছেন:
Khub moja pailam. Aroo try koren next time e.
লেখক বলেছেন: আপনি মজা পাইছেন,আমিও মজা পাইছি,
তবে বঊয়ের যন্তনিতে যেন ভুলে না জান
খেয়াল রাখবেন যাতে মুসকিল না আসে।
লেখক বলেছেন: প্লাসটা দিয়া প্রতিশোধ নিলেন খুশি হইলাম,
তবে আমার পক্ষথেকে আপনারে একটা প্লাস ।
আপনার জন্য শুভ কামনা রইল।
লেখক বলেছেন: তাহলে আপনি একটু জোরে কইয়েন ,
দেইখেন যেন আবার বঊয়ের মাইনাস,
না খাইতে হয় ।
ঢাকাইয়া টোকাই বলেছেন:
এরকম আরো চাই
লেখক বলেছেন: ভাইজানে কি ভাবির মাইনাস পেয়েছিলেন নাকি,তবে এই পোষ্ট যেন ভাবি না দেখে তাহলে আরো খেতে হবে একটু সাবধান থাইকেন।
সাদা মনের মানুষ বলেছেন:
অল্প সময়ে ইহা নিয়া গবেষণা করে আমি কিছুই বের করতে পারবো না, বিস্তারিত গবেষণার জন্য আপাতত প্রিয়তে রাখলাম, সেই সাথে একটা পেলাশ মারলাম ।
লেখক বলেছেন: ঠিক আছে ভাই আপনি গবেষনা করতে থাকেন,পরে ফলা ফল জানাইয়েন,অপেক্ষায় রইলাম।
লেখক বলেছেন: মাইনাস পাইনায় তবে মাইনাস লেগে যেতে পারে বলা তো যায় না।
লেখক বলেছেন: ভাইজান হাইসেন না আপনার দিকেও আসতে পারে,
বঊয়ের যন্ত নিয়েন ঠিক মতন,নাইলে মাইনাসও পরতে পারে।
নীল ভোমরা বলেছেন:
হা হা প গে!
লেখক বলেছেন:
আমার মনে হয় আপনি বিয়ে করেন নায়,
বিয়ে করলে এত হাসতেন না,
যদি দুই এক ডজন মাইনাস খাইতেন
তাহল বুঝতেন।
ভাল থাইকেন,,,
কাওছার৯৯ বলেছেন:
জটিল কালেকশন,আমি এখনো মাইনাস পাইনি!
লেখক বলেছেন: আপনি তো লাকি মনে হয়,
লেখক বলেছেন: আপনিতো আসলেই কিপটে,বঊকে মাইনাস দিয়ে দিলেন,,
ভুডুল বলেছেন:
+
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















হা হা প গে