somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যালেন্ডারের পাতায় যা লেখা হলো, আসলে যা ঘটল কি

০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যালেন্ডারের পাতায় যা লেখা হলো, আসলে যা ঘটল।

আমরা অনেকেই ভবিষ্যতের করণীয় হিসেবে অনেক কিছু ক্যালেন্ডারের পাতায় লিখে রাখি। কিন্তু সেই সব কি আমরা আদৌ করতে পারি? কতটুকু করতে পারি তা দেখুন এক তরুণের পরিকল্পনা আর ডায়রিতে লিখে রাখা সেই পরিকল্পনা বাস্তবায়নের নমুনা।

নভেম্বর ২০০৯
০১.১১.০৯
গত বছর জলির জন্মদিনে আমি চায়নিজের বিল দিয়েছি। সে হিসাবে এবার আমার জন্মদিনে জলিরই বিল দেওয়ার কথা ছিল। কিন্তু হায়! জলি সেসব বেমালুম ভুলে গেছে। খাওয়ার পর যথারীতি আমার পকেট থেকে টাকা ডাউনলোড করিয়ে নিয়েছে। ভাগ্যিস, বাজারের টাকা থেকে কিছু টাকা মেরে পকেটে আপলোড করেছিলাম, নইলে আজ রেস্টুরেন্টের থালা-বাসনের সব ময়লা ডিলিট করেই আসতে হতো।

০৩.১১.০৯
ইউসুফ ভাইয়ের টাকাটা আজও দিতে হয়নি। মোবাইল বন্ধ রাখছি, সারা দিন বাসার বাইরে কাটাইছি, এর পরও ইউসুফ ভাই আমারে খুঁইজ্যা পাইব, এইটা কোনো কামের কথা না। ওনার কাছে আমি চিরঋণীই থাকব মনে হচ্ছে। দিনটা শুভ ছিল।

০৪.১১.০৯
গতকাল ইউসুফ ভাইয়ের ভয়ে মোবাইল অফ রাইখা বাসা থেকে এক্সিট মারছিলাম। জলির কথা মনেই ছিল না। সে নাকি সারা দিন আমাকে মিসড কল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে। আজ তাই রাগ করে সে রাজুর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা গোলটেবিল বৈঠক করছে। এদিকে তার মোবাইলে ফোন করলেই আমি মোবাইল স্ক্রিনে ওয়েটিং ছাড়াও চোখে পর্যাপ্ত সরষে ফুল দেখে চলেছি।

০৫.১১.০৯
আহ্! পকেটটারে সুইস ব্যাংকের হেড অফিস মনে অইতাছে। স্যারের বেতনের টাকায় শিঙাড়া খাইতে ম্যাকডোনাল্ডের কাচ্ছির মতো লাগে। এমনিতেই জলি বিরাট রাগ করেছিল, ওরে আজ বুফে খাওয়ালাম। অবশেষে সে কমেন্ট করছে, রাজুর চেয়ে আমি ভালো। আমি কমেন্টটি লাইক করলাম। বিকেলে বন্ধুদের ডেকে দুই টাকার বাদামও খাওয়ালাম। অনেক দিন থেকেই ওরা খাওয়ানোর জন্য চাপাচাপি করছিল।

০৮.১১.০৯
কত্ত বড় সাহস! উত্তরপাড়ার ওই রহিম আমার প্রিয়তমা জলিরে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়! অথচ ওকে আমি কী ভদ্রই না মনে করতাম! মারছি কানসি বরাবর দুই-দুইটা থাপড়। মনে থাকব।

০৯.১১.০৯
যেহেতু আমার জন্মদিনে আমি এবার বিল দিয়েছি, তাই ভেবেছিলাম জলি নিশ্চয়ই তার জন্মদিনে আমাকে খাওয়াবে। ভুল, সবই ভুল! জলি সেসব বেমালুম ভুলে গেছে। যথারীতি খাওয়ার পর আমার পকেট থেকে টাকা ডাউনলোড করিয়ে নিয়েছে। ভাগ্যিস, বাজারের টাকা থেকে কিছু টাকা মেরে পকেটে আপলোড করেছিলাম, নইলে আজ রেস্টুরেন্টের থালা-বাটির সব ময়লা ডিলিট করেই আসতে হতো।

১৩.১১.০৯
ছুটির দিনটা ফ্রি রাখছিলাম। সারা দিন ঘুমানোর জন্য। রাত জেগে ফোন করে সকালে যখনই দুটো ঘুমের ট্যাবলেট মুখে দিয়ে বিছানায় লগইন করলাম, তখনই মা এসে ‘ইউ হ্যাভ এ মাদার রিকোয়েস্ট’ ভাব নিয়ে পিঠে থাপড় দিলেন, ‘এই ওঠ, সারাক্ষণ ঘুমালে হবে! যা, বাজারে যা…।’ যেতেই হলো। বাজার থেকে আসতেই ভাবি ডাকলেন, ‘অভিককে একটু আর্টের টিচারের বাসায় নিয়ে যাও তো।’ ফিরতেই বাবা বললেন, ‘এতক্ষণ লাগে আসতে! তাড়াতাড়ি একটু ব্যাংকে যা তো…।’

১৮.১১.০৯
জলিদের বাড়ির পাশ দিয়ে এতবার গিয়েছি যে ভেবেছিলাম, পরীক্ষায় খুব সহজেই পাস করব। পাস করে সিনেমার মতো দৌড়ে মায়ের কাছে গিয়ে বলব, ‘মা, মা, আমি পাস করেছি।’ তারপর সবাইকে মিষ্টি খাওয়াব। কিন্তু ‘ফেইলুর ইজ দ্য পিলার অব সাকসেস’। আমি আরেকটা পিলার ইনস্টল করে ফেল মেরেছি। তবে আমার সব বন্ধু বেকুব, এরা পাস করে ফেলেছে। তাই ওদের পাসের মিষ্টিই খেলাম। ভালোই হলো, আমার আর টাকা খরচ করে মিষ্টি খাওয়াতে হলো না।

১৯.১১.০৯
ফেল মেরে এমনিতেই বাসায় থাকাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। প্ল্যানমতো চিটাগং ভ্রমণে চলে যেতে পারলেই ভালো হতো। কিন্তু হায়! ভ্রমণ ঠিকই হয়েছে, কষ্ট করে চট্টগ্রামে যেতে হয়নি। ঘর থেকে টয়লেট, টয়লেট থেকে ঘর, এই রোমাঞ্চকর ভ্রমণ করতে করতেই আমি শেষ! বন্ধুদের পাসের মিষ্টিটা বোধ হয় বেশিই খেয়ে ফেলেছি।

২৭.০৩.০৯
কদিন থেকেই দাঁতের ব্যথায় ভুগছিলাম। ভেবেছিলাম, চিকিত্সকের কাছে গিয়ে চাপার ৫ নম্বর দাঁতটি ডাউনলোড করব। কিন্তু সেদিন মেজ আপুর মেকআপ পেতনির মতো হয়েছে বলায়, আপু এমন চড় দিল যে দাঁতটা অটো ডাউনলোড হয়ে গেল। শখ ছিল, চিকিত্সকের কাছে যাওয়ার পথে জলির বাসার রাস্তা হয়ে যাব। কিন্তু হায়! তা আর হলো না!


,,প্রথম আলো অবলম্বনে,,

সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪২
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×