somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ ও ফোরামে ঝাড়ি খাওয়ার মহা মহা উপায়!

২২ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝেই বিভিন্ন টেক ফোরামে অদ্ভূত সব পোস্ট দেখে মাথা এলোমেলো হয়ে যায়! অনেকেই দেখা যায় ঝাড়ি দেয়া শুরু করে দেন , সেই সব মজার ঘটনার আলোকেই নিচের লেখাগুলো:



১। সরাসরি একটা নির্দিষ্ট সমস্যা নিয়ে প্রশ্ন না করে, জানতে চান, "ফ্ল্যাশ গেইম কেমনে বানায়?"। আলগা খাতির পাবেন যদি কোন পরিচয় বা হাই-হেলো টপিক না করে, শুরুতেই সমস্যার সমাধান জানতে চান। আর, যদি, পর পর ২-৩ সেকশনে গিয়ে একই সমস্যা নিয়ে লেখেন তবে তো কথাই নেই! চমচম রসগোল্লা সব পেয়ে যাবেন!

২। গেল সপ্তায় স্বপ্নে পাওয়া মলম বিক্রির জন্য সাইট খুলেছেন। ব্যাস হয়ে গেল! আপনি একজন ওয়েবমাস্টার। চলে আসুন ফোরামে। পয়লা পোস্টের শিরোনাম দিন "আসেন ভাই দেইখ্যা যান!", পোস্টে খালি সাইটের লিংক। মজা নগদে পেয়ে যাবেন। এইটা আমার নিশ্চয়তা, বিফলে মূল্য ফেরত!

৩। আপনার সমস্যার সমাধানের জন্য সমস্যার বিস্তারিত ভুলেও দেবেন না। কি দরকার। গায়েবী জ্ঞান না থাকলে টেক ফোরাম খুইলে বসছে কেন বেটারা?

৪। ভুলেও টপিকের টাইটেলে বিস্তারিত জানতে দিবেন না। খালি "সাহায্য চাই", “need help” , “please help” , "আল্লাহ-খোদা-ভগবানের দোহাই লাগে আমারে বাঁচান", এইরকম টাইটেল দিবেন। আপনার কীবোর্ডের কসম বিস্তারিত দিবেন না।

৫। ফোরামে ঢোকার পর পর সোজা নতুন পোস্টে চলে যাইবেন। সার্চ ইন্জিন বলে কিছু থাকলে ঘুরেও তাকাবেন না। ঐটা আবার কি জিনিস? খায় না মাথায় দেয়?

৬। ভুলেও ভাববেন না আপনার আগে কেউ এই সমস্যায় পড়েছে! আপনি-ই প্রথম। সুতরাং, আপনি চাহিবা মাত্র লোকে সমাধান দিতে বাধ্য থাকিবেক!

৭। কাজটা কি আপনার ফ্রিল্যান্স কাজ? এই বিষয়ে কিছু জানেন না, এইটা জানার পরেও, ১০ ডলার বিড করে ১৫০০ ডলারের কাজ পেয়ে গেছেন। এখন, কালকে ডেডলাইন। কি আছে দুনিয়ায়? যতরকম “urgent”, "জরুরী","জীবন মরণের প্রশ্ন" এরকম শব্দ আছে টাইটেলে লাগিয়ে দেন। পারলে এক টপিক ১০ বার পোস্ট করেন।

৮। লোকজনকে সবসময় টাইটের উপর রাখবেন। ভুলেও হিন্টস দিবেন না। গেল রাতে ঘুম ঘুম চোখে, এফটিপিতে সিলেক্ট-অল-ডিলিট দিলেও ভুলেও বলবেন না। খালি বলবেন, এফটিপি হাওয়া। আপনি কোন ভুল করতেই পারেন না। সাইটের ফন্ট কালার ঠিক না আসলে, পিএইচপি-র ৯০০ লাইনের ফাইল একসাথে টপিকে পোস্ট করে দিবেন। সিএসএস এর কোন ভুল হতেই পারে না।

৯। প্রশ্ন করবেন, কিন্তু, তথ্য চাইলে দিবেন না। যদি কেউ বলে "ভাই, আপনার উইন্ডোজ কি জেনুইন না পাইরেটেড" তাহলে শুরু করে দিন নৈতিক সংগ্রাম। যত কথা বলবেন, লোকে বুঝবে আপনি ততই জ্ঞানী। অবশ্য এত জ্ঞান নিয়ে কেন সমস্যা সমাধান করতে পারেন না সেটা কেউ জিজ্ঞেস করলে বাপ-মা-চৌদ্দ গুষ্ঠির নাম ভুলিয়ে দিবেন।

১০। কোন দৈব-জ্ঞানী আপনার সমস্যা সমাধান করলে, সাথে সাথে নতুন সমস্যা নিয়ে আসবেন। ধন্যবাদ জানানোর কোন বালাই-ই নাই!

১১। একটার পর একটা প্রশ্ন করবেন, কিন্তু, একই থ্রেডে। ভুলেও আলাদা থ্রেডে করবেন না।

১২। যত পারেন রং-বেরংগের লেখা লেখি করবেন।

১৩। অনেক বড় বড় ছবি ডাইরেক্ট পোস্টে বসিয়ে দিবেন। লো স্পীড গোপালের পেইজ লোড হইতে ২ দিন লাগুক তাতে কি?

১৪। মনে রাখবেন, কাম-নয়-নাম-ই সব। সুতরাং, পোস্টে কিছু থাকুক বা না থাকুক নিজের সাইট বা ব্লগের লিংক দিতে ভুলবেন না।

১৫। ফোরাম সিগনেচারে নিজের বাচ্চাকাচ্চার ছবি রাখবেন। অথবা ২ ফুট লম্বা একটা ব্যানার দিবেন নিজের সাইটের।

১৬। লিংক পোস্ট করার আগে কষ্মিন কালেও নিয়মাবলী পড়বেন না। নিয়মাবলী পড়ছেন তো আপনি আবুল-দি-গ্রেট।

১৭। যদি অন্য ফোরামে সমস্যা সমাধান হয়ে যায় তাহলে বাকি ফোরাম গুলোতে ভুলেও বলবেন না।

১৮। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, সুতরাং, চান্স পাইলেই সমালোচনা করবেন। মনে রাখবেন, যত সমালোচনা করবেন আপনি ততই জ্ঞানী। জানেন আর না জানেন।

১৯। বাংলা ফোরামে বাংলিশ আর ইংরেজি ফোরামে বিশুদ্ধ বাংলায় পোস্ট করিবেন। নাইলে মান থাকবে না।

২০। আলগা তেল মারায় সিদ্ধ হস্ত হউন। মডারেটর হবার জন্য এডমিন কে, আর ফোরামে নাম কামানোর জন্য, পুরানো সদস্যদের 'techie', 'geek', 'savvy', 'nerd', 'IT expert', 'Linux expert' , বস, গুরু ইত্যাদি তৈল মর্দিত সম্ভাষণ সহকারে পোস্ট করুন।

২১। সকল সমস্যার সমাধানের জন্য নিজের মোবাইল নম্বর, বাসার ঠিকানা, আর ইমেইল ঠিকানা দিয়ে রাখবেন। ভোর রাতে কেউ সমাধান করে ফেললে জানতে হবে না

২২। ফোরামের কোন সমন্বয়ক/সদস্য আপনার কোন ভুল/দোষ দেখিয়ে দিলে অনেক বড় বড় আবেগপ্রবণ লেখা উপহার দিন এতে তারাও আপনার আবেগে আবেগাপ্লুত হবেন।



সংবিধিবদ্ধ সতর্কিকরন:
অনুগ্রহ করে কোন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে সমগ্র বাংলাদেশী/বাঙ্গালী জাতি সম্পর্কে কটু মন্তব্য করবেন না

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:২৫
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×