আমেরিকার প্রেসিডেন্ট বুশ পাগলা গারদ পরিদর্শনে গিয়েছেন।
এক পাগল তাকে জিজ্ঞাসা করল, কি হে, তুমি কে?
প্রেসিডেন্ট বললেন, আমি আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ।
পাগল বলল, ও আচ্ছা, ব্যাপার না এখানে আসার পর আমি ও সবাইকে এই কথাই বলতাম। একটু পরে দুইটা ডান্ডার বাড়ি পড়লেই ঠিক হয়ে যাবে।
স্বামী আর স্ত্রীর মধ্যে সারাদিন ঝগড়া চলে। অথচ তাদের পাশের ফ্ল্যাট থেকে সারা দিনরাত হাসির শব্দ শোনা যায়। স্বামী একদিন আর থাকতে না পেরে পাশের বাসার ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সারাদিন ঝগড়া হয়, আর আপনাদের বাসা থেকে সবসময় হাসির আওয়াজ পাওয়া যায়। আচ্ছা, আপনারা ঝগড়া না করে এত সুখে কি করে থাকেন বলুন তো?
পাশের বাসার ভদ্রলোক রেগে বললেন, কে বলেছে আমরা সুখে আছি? ঝগড়া করি না এটা কে বলল?
--- ইয়ে মানে... তাহলে যে আপনাদের বাসা থেকে সবসময় হাসির আওয়াজ শুনতে পাই...
--- আরে ধুর, আমার বউ এর সাথে সবসময় ঝগড়া লেগেই আছে। আর ঝগড়া হলেই ও হাতের কাছে যা পায় আমার দিকে ছুঁড়ে মারে। আমার গায়ে লাগলে ও হাসে, আর না লাগলে আমি হাসি।
এক লোক রাতের বেলা ল্যাম্পপোস্টের নিচে কি যেন খুঁজছে। আরেক লোক জিজ্ঞাসা করল, কি ভাই , কি খুঁজছেন?
- আমার চাবিটা হারিয়ে গেছে।
- কোথায় হারিয়েছেন?
- বাসায়।
- তাহলে বাসায় না খুঁজে এখানে খুঁজছেন কেন?
- ধুরো, মিয়া বাসায় কারেন্ট গেছে গা, অন্ধকারে কেমনে খুঁজুমু?
তিন পাগলকে বহুদিন পাগলা গারদে রেখে সুস্থ করার পর পরীক্ষা নেয়া হচ্ছে তারা আসলেই সুস্থ কিনা। তিনজনকেই জিজ্ঞাসা করা হল, বলুন তো, দুই যোগ দুই সমান কত?
১ম পাগলঃ দুই আর দুই এ হয় ছয়।
তাকে আবার গারদে ফেরত পাঠানো হল।
২য় পাগলঃ দুই যোগ দুই সমান শুক্রবার।
২য় পাগলকেও নিঃসন্দেহে আবার পাগলা গারদে ফেরত দেয়া হল।
৩য় পাগল উত্তর দিল, স্যার, দুই যোগ দুই সমান চার।
পাগলা গারদের ডাক্তার সাথে সাথে বললেন, Congratulations, আপনি তো ভাল হয়ে গেছেন। আপনি বাড়ি চলে যেত পারেন।
৩য় পাগল বাড়ি যাবার আগে পাগলা গারদের পুরাতন বন্ধু ১ম ও ২য় পাগলের সাথে দেখা করতে গেল। দুজনেই জিজ্ঞাসা করল, দোস্ত তুই কেমনে পারলি দুই আর দুইয়ে কত হয়?
৩য় পাগল হেসে বলল, একদম সোজা, আমি ছয় থেকে শুক্রবার বিয়োগ করেছিলাম।
ছেলে দৌড়ে এসে মাকে বলছে, আম্মু জানো, ভাইয়া না এই মাত্র একটা পোকা খেয়ে ফেলেছে।
মা বলল, বলিস কি! চল চল তাড়াতাড়ি।
ছেলে বিজ্ঞের ভঙ্গিতে বলল, ভয় নেই আম্মু, আমি সাথে সাথে ভাইয়াকে পুরো এক শিশি পোকা মারার বিষ খাইয়ে দিয়েছি।
সংবিধীবদ্ধ সতর্কিকরন:
ওয়েবসাইট অবলম্বনে,,,,,,,,,,,,,,,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

