সবাই বলেন মানুষকে কাঁদানো সহজ কিন্তু হাসানো কঠিন। আর কঠিন কাজ গুলো আমাকে দিয়ে কখনোই হয়নি আর হবে বলেও মনে হয়না। তারপরও একটা সুযোগ নিলাম দেখি হাসাতে পারি কিনা। জোকসগুলো পড়ে আমি এখনো খুব হাসি।
১.
ডাক্তারের কাছে এক মহিলা এসেছেন।
ডাক্তারঃ বলুন, আপনার অসুবিধাগুলো কি কি ?
মহিলাঃ আমার চোখ জ্বালা করে, মাথা টন টন করে, তলপেটে টুকটাক শব্দ হয়, দিনে ঘুমাতে পারি কিন্তু রাতে ঘুম হয়না, হাঁটলে পা ব্যথা করে, চুলও পড়ে যাচ্ছে।
ডাক্তারঃ চিন্তার বিষয়। এক কাজ করুন, ঠান্ডা পানিতে গভীর রাতে ঘন্টা তিনেক গোসল করুন। তারপর ফ্যানের নীচে কাপড় খুলে ঘন্টাখানেক বসে থাকুন।
মহিলাঃ এতেই আমার রোগ সেরে যাবে ?
ডাক্তারঃ না, না। এতে আপনার ঠান্ডা লেগে নিউমোনিয়া হবে। আর নিউমোনিয়া কি করে সারতে হয় তা আমার জানা আছে।
২.
ভদ্রলোকঃ ম্যানেজারকে ডাকো। এই পচা খাবার আমি খেতে পারবোনা।
বেয়ারাঃ ম্যানেজারকে ডেকে লাভ নেই তিনিও এটা খেতে পারবেন না।
৩.
ছেলেঃ তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি।
মেয়েঃ আমাকে বিয়ে করবে ?
ছেলেঃ ভালোবাসার কথা হচ্ছে এর মধ্যে বিয়ের প্রসঙ্গ আনছো কেন ?
৪.
এক ভদ্রলোক থানায় ফোন করলেন।
ভদ্রলোকঃ এক লোক আমাকে হুমকি দিয়ে চিঠি লিখেছে। এটা বেআইনী কিনা বলেন ?
পুলিশঃ অবশ্যই বেআইনী। কিন্তু লোকটা কে ?
ভদ্রলোকঃ আমার বান্ধবীর স্বামী।
৫.
জানালা দিয়ে হাত বাড়ালো একটা ছেলে, এদিকে একটা তীর মেরেছিলাম, ওটা কি ফেরত দিবেন ?
অবশ্যই, প্রতিবেশী বললেন, কিন্তু তীরটা কোথায় ?
আপনাদের কুকুরের পেটে ঢুকে গেছে।
আরো মজার মজার জোকস পড়তে আমার আগের পোষ্টগুলো দেখুন।
কিংবা এই লেখাটি পড়ে দেখুন কুকুর নিয়ে লঙ্কাকান্ড
অথবা ভিজিট করুন আমার ফেসবুকের জোকস গ্রুপটি ...JOKES n JOKES... ...FUN n FUNNY...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


