সবাই বলেন মানুষকে কাঁদানো সহজ কিন্তু হাসানো কঠিন। আর কঠিন কাজ গুলো আমাকে দিয়ে কখনোই হয়নি আর হবে বলেও মনে হয়না। তারপরও একটা সুযোগ নিলাম দেখি হাসাতে পারি কিনা। জোকসগুলো পড়ে আমি এখনো খুব হাসি।
১.
রিয়াদ সাহেবের কান দুটি কাটা পড়েছে বহু আগে। টিভিতে খবরের জন্যে একজন রিপোর্টার খুঁজছেন তিনি। ইন্টারভিউ বোর্ডে প্রথম প্রার্থীকে জিজ্ঞেস করলেন তিনি, ‘দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?’ প্রার্থী একগাল হেসে বললো, ‘নিশ্চয়ই স্যার। আপনার তো দুটা কানই কাটা!’ রিয়াদ সাহেব গর্জে উঠলেন, ‘বেরো এখান থেকে, ব্যাটা নচ্ছাড়!’দ্বিতীয় প্রার্থীকেও একই প্রশ্ন করলেন তিনি। ‘দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। তা, আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?’ দ্বিতীয় প্রার্থী খানিকক্ষণ চেয়ে থেকে বললো, ‘জ্বি স্যার। আপনার তো দুটা কানই কাটা!’ রিয়াদ সাহেব গর্জে উঠলেন, ‘বেরো এখান থেকে, ব্যাটা ফাজিল!’ তৃতীয় প্রার্থীকেও একই প্রশ্ন করলেন তিনি। ‘দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?’ এবার প্রার্থী বললো, ‘জ্বি স্যার। আপনি কন্ট্যাক্ট লেন্স পরে আছেন।’ রিয়াদ সাহেব খুশি হয়ে বললেন, ‘বাহ, আপনি তো বেশ তা কিভাবে বুঝলেন?’ ‘সোজা। আপনি চশমা পরবেন কিভাবে, আপনার তো দুটা কানই কাটা!
২.
ছেলেঃ বাবা, ২+৩ কত হয় ?
বাবাঃ তোর কোন দিন কিচ্ছু হবেনা বোকা কোথাকার !! যা ড্রায়ার থেকে আমার ক্যাকুলেটরটা নিয়ে আয় !!
৩.
শ্রেণী কক্ষে এক শিক্ষক ক্লাস নিচ্ছিলেন
শিক্ষক : গত ক্লাসে তোমরা গরু সম্পর্কে অনেক কিছু জেনেছ। আজ
তোমরা ছাগল সম্বন্ধে আমাকে প্রশ্ন করবে।
ছাত্র : আমার প্রশ্ন হলো_ স্যার, আপনি কি বাস্তবে ছাগল ...?
শিক্ষক : (রাগান্বিত হয়ে) কি বললি?
ছাত্র : স্যার, কথা তো
শেষ হয়নি। বলছিলাম আপনি কি বাস্তবে ছাগল
পুষেছিলেন।
৪.
এক প্রখ্যাত উকিল বিচারক হওয়ার প্রস্তাব দেয়ায় তিনি উত্তর দিলেন, নিজে আমি আবোল-তাবোল বকতে রাজি আছি,
কিন্তু অন্যের আবোল-তাবোল শুনতে এক মুহুর্তের জন্যও রাজি নই।
৫.
চাকরি প্রার্থীঃ স্যার, চাকরি নেয়ার ক্ষেত্রে অবিবাহিতদের চেয়ে বিবাহিতদের বেশী সুযোগ দেন কেন ?
চাকরিদাতাঃ কারণ প্রচন্ড ধমক দিলেও ওরা কিছু মনে করেনা।
নিচের এই লেখাটি পড়ুন আর একটু ভাবুন।
শুধু শাস্তি চাইনা, এমন কিছু দৃষ্টান্তও চাই।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১০ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


