সবাই বলেন মানুষকে কাঁদানো সহজ কিন্তু হাসানো কঠিন। আর কঠিন কাজ গুলো আমাকে দিয়ে কখনোই হয়নি আর হবে বলেও মনে হয়না। তারপরও একটা সুযোগ নিলাম দেখি হাসাতে পারি কিনা। জোকসগুলো পড়ে আমি এখনো খুব হাসি।
১.
একজন ভদ্রলোক নবাগত অপজনকে হুইস্কী খেতে অনুরোধ করল । জবাবে লোকটা বলল না দুটি কারনে আমি হুইস্কী খাব না । কারন দুইটি জানতে পারি কি ? ভদ্রলোক প্রশ্ন করলেন। প্রথম হল আমি মৃত্যুশয্যায় বাবাকে ছুয়ে হুইস্কী স্পশ করবো না । দ্বিতীয় কারন হলো জবাব দেয় লোকটি এই মাত্র পেগ হুইস্কী খেয়ে এসেছে এখন আর খাবার ইচ্ছে নেই ।
২.
টিনা বেড়াতে গেছে এক নির্জন কেল্লায়।
একটা ঘরে ঢুকে সে দেখলো, একটা পুরনো চেরাগের পাশে এক পাগড়ি পরা যুবক দাঁড়িয়ে।
'স্বাগতম, আমার আকা।' বললো যুবক। 'আমি এই চেরাগের জ্বিন। আপনার তিনটি ইচ্ছা আমি পূরণ করতে চাই।'
টিনা এক নিঃশ্বাসে বললো, 'কোটি কোটি টাকা, দশটা বাড়ি, বিশটা গাড়ি।'
জ্বিন বললো, 'জো হুকুম। আপনি বাড়ি ফিরেই আপনার টাকা, বাড়ির দলিল আর গাড়ির লাইসেন্স তৈরি পাবেন। কিন্তু আমার আকা, আমি দীর্ঘদিন এই চেরাগে একা বন্দি ছিলাম। আপনি যদি কিছু মনে না করেন, আমি ইচ্ছাপূরণের আগে আপনার সাথে কয়েকবার আদরসোহাগ করতে চাই।'
টিনা সানন্দে রাজি হলো। পরদিন ভোরে জ্বিন বললো, 'আমার আকা, আপনার বয়স কত?'
'সাতাশ।' জবাব দিলো টিনা।
'এই বয়সেও আপনি জ্বিনভূত বিশ্বাস করেন ?'
৩.
ছলিমুদ্দিন শশুর বাড়িতে গেছে। যাওয়ার সময় বাজার থেকে একটা বড় পাংগাস মাছ নিয়ে গেছে। যেতে যেতে রাত হয়ে গেছে তাই তার শাশুরি আর মাছ রাধে নি।
যা হোক রাতে যা ছিল তা খেয়ে ঘুমোতে গেছে।
ছলিমুদ্দিন ঘুমে নি টেনে বলছে পাংগাস...
তার শাশুরিও নাক টেনে বলছে কাল খাস.....
৪.
এক পাগল অনেক দিন ধরে এক মেন্টাল হসপিটাল-এ চিকিৎসাধীন। এক দিন পাগলটি এক লোককে পানিতে পড়ে ডুবে যেতে দেখে তাকে পানি থেকে টেনে তুলল। এ ঘটনা এক ডাক্তার দেখে মনে মনে ভাবল যে পাগল মানুষের প্রান বাচাঁতে পারে সে নিশ্চয় আর পাগল নেই। সে সুস্থ্য হয়ে গেছে।
এই ভেবে সে পাগলকে তার চেম্বারে ডেকে পাঠলো। ডাক্তার পাগল কে বলল, আমার মনে হয় তুমি সুস্থ্য হয়ে গেছো এবং আমরা তোমাকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছি। এ সময় এক নার্স এসে খবর দিল, পাগলটি যে লোককে বাঁচিয়েছিল, সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
এ কথা শুনে ডাক্তার পাগল কে বলল, দেখ, খুবই দুঃখের কথা যে তুমি যে লোককে বাঁচিয়েছিল, সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
তখন পাগলটি বলল, লোকটি তো মরেনি, সে পানিতে ভিজে গিয়েছিল তো, তাই তাকে রোদে শুকাতে দিয়েছি।
৫.
আবুল আর বাবুল, দুই আধুনিক চাষী, গরু দিয়ে চাষ করে তারা।
আবুল একদিন এসে বাবুলকে বলছে, 'দোস্ত, তোর একটা গরুর খুব জ্বর হয়েছিলো গতমাসে, কী করেছিলি বল তো ?'
বাবুল বললো, 'তারপিন খাইয়েছিলাম।'
আবুল ধন্যবাদ জানিয়ে চলে গেলো।
সপ্তা খানেক বাদে আবার দুজনের দেখা। আবুলের মুখ কালো। সে গম্ভীর গলায় বললো, 'ইয়ে দোস্ত, তোমার একটা গরুর খুব জ্বর হয়েছিলো গতমাসে, কী যেন খাইয়েছিলে ?'
'তারপিন।' বললো বাবুল।
আবুল রাগে ফেটে পড়লো, 'আমি আমার গরুটাকে তারপিন খাওয়ানোর পর সেটা মরেই গেছে !'
বাবুল চমকে উঠলো, 'আরে, কী আশ্চর্য! আমারটাও তো মরে গিয়েছিলো!'
আরো জোকস পড়তে আমার আগের পোষ্ট গুলো দেখুন
অথবা এইখানে ক্লিক করুন...
ফেসবুক থেকে মজার মজার জোকস পড়তে
এই খানে ক্লিক করে "জোকস" গ্রুপে জয়েন করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

