ভিঞ্চি ও মোনালিসা রহস্যের নতুন তথ্য
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ল্যুভর মিউজিয়ামে রাখা মোনালিসা সহ লিওনার্দোর ৭টি পেইন্টিং নিয়ে গবেষণা করছেন ফরাসী গবেষকরা। গবেষণায় লিওনার্দোর কাজে অত্যন্ত হালকা লেয়ারের রঙের প্রলেপ এবং গ্লেজ দেবার বিষয়টি বিশ্লেষণ করা হয়েছে বলেই গবেষকদের বরাতে জানা গেছে।
এদিকে গবেষক ফিলিপ ওয়াটার-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভিঞ্চির ওই ৭টি শিল্পকর্মের প্রতিটিতেই রঙের ৩০টি প্রলেপ ব্যবহার করা হয়েছে। আর এক একটি প্রলেপ ৪০ মাইক্রোমিটারেরও কম পুরুত্বের। তুলনা করলে বলা যায়, এটি মানুষের চুলের প্রায় অর্ধেক পুরুত্বের।
সংবাদমাধ্যমটির বরাতে আরো জানা গেছে, ছবি আঁকার এ পদ্ধতিটির নাম ‘স্ফুমাতো’। গবেষকরা এ পদ্ধতিটি পরীক্ষা করতে এক্সরে ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কপি প্রযুক্তি ব্যবহার করেছেন। এই পদ্ধতিতে পেইন্ট লেয়ার এবং কেমিক্যাল কম্পোজিশন বিশ্লেষণ করা হয়।
গবেষকদের বিশ্লেষণে দেখা গেছে, ভিঞ্চি তার ছবির প্রতিটি রঙেই বিভিন্ন পিগমেন্টের মিশ্রণ ব্যবহার করেছেন, আর প্রতিটি ক্ষেত্রেই তিনি নতুন পদ্ধতিও ব্যবহার করেছেন।
জানা গেছে, মোনালিসার শেড দেয়ার বেলায় তিনি ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ব্যবহার করেছেন। অন্যান্য কাজে তিনি শেড দিয়েছেন কপার ব্যবহার করে। তিনি প্রায়ই গ্লেজও ব্যবহার করেছেন।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে, অ্যাঙ্গিওয়ানডেট কেমি ইন্টারন্যাশনাল এডিশন’ নামের রসায়ণবিষয়ক এক সাময়িকীতে।
খবরটা এখান থেকে প্রাপ্ত
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।