যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

কামেহামেহা, মানোয়া পাহাড় এবং আলোহা। পর্ব-২(গ)।
১৯ শে জুলাই, ২০০৮ রাত ৩:২৭
স্বাগতিক ইঞ্জেকশন ও আলুথালু সহচরী
(আগের অংশটুকুর জন্যে এখান থেকে পড়ে আসতে হবে)
লাঞ্চের পর ভাবী তার কাজে চলে গেলেন। শুনলাম উনি ইউনিভার্সিটিতেই কোন অফিসে যেন কাজ করেন। আমি আর শামস ভাই চেয়ারে গা এলিয়ে দিলাম। অতিমাত্রায় খাওয়ার পর আমার আর নড়তে ইচ্ছে করছিল না।...
- ২১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬৯বার পঠিত
কামেহামেহা, মানোয়া পাহাড় এবং আলোহা। পর্ব-২(খ)।
১৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:৫৩
স্বাগতিক ইঞ্জেকশন ও আলুথালু সহচরী
(আগের অংশটুকুর জন্যে এখান থেকে পড়ে আসতে হবে)
নাদিমের বাড়ানো হাতে হাত মেলাই।
"থ্যাংক ইউ। আই অ্যাম ফ্রম বাংলাদেশ।"
নাদিম বাংলাদেশের কথা শুনে উল্লসিত হয়। পারলে প্রায় আমার ঘাড়ে হাত রাখে। "আরে ইয়ার। তুম তো মেরে ভাই হো। সালাম আলেকুম।"...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬৮বার পঠিত
কামেহামেহা, মানোয়া পাহাড় এবং আলোহা। পর্ব-২(ক)।
১১ ই জুলাই, ২০০৮ রাত ৩:১৫
স্বাগতিক ইঞ্জেকশন ও আলুথালু সহচরী
"হাওয়াই দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের বুকে জেগে ওঠা একগুচ্ছ দ্বীপমালার সমষ্টি। বই-পত্তর খুললে জানা যাবে যে এই দ্বীপপুঞ্জটি প্রায় ১৫০০ মাইল লম্বা, আর ঠিকমতো গুনলে দেখা যাবে যে ১৩২টি দ্বীপ নিয়ে তৈরী হয়েছে দ্বীপপুঞ্জটি। অবশ্য এর মধ্যে বেশীর ভাগই খুব ছোট আর সেগুলো জনবসতিশূন্য। আকার হিসেব করলে...
- ২৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৫০বার পঠিত
কামেহামেহা, মানোয়া পাহাড় এবং আলোহা। পর্ব-১(ঘ)।
০২ রা জুলাই, ২০০৮ ভোর ৫:২১
ব্যাংককে একটি রাত এবং মধ্য আকাশের থাই খালাম্মা
(আগের অংশটুকু জন্যে এখান থেকে পড়ে আসতে হবে।)
প্লেন চলছে নির্বিঘ্নে। তেমন কোন ঝাঁকি-টাকি দিচ্ছে না। এখন ভালই লাগছে।
ভ্যাজাল শুধু একটাই। পিছনের সারির খালা আর খালাতো বোনেদের একনাগাড়ে নন-স্টপ কিচির-মিচির।...
- ৩৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪০৬বার পঠিত
কামেহামেহা, মানোয়া পাহাড় এবং আলোহা। পর্ব-১(গ)।
২৬ শে জুন, ২০০৮ ভোর ৪:০২
ব্যাংককে একটি রাত এবং মধ্য আকাশের থাই খালাম্মা
(আগের অংশটুকু জন্যে এখান থেকে পড়ে আসতে হবে।)
আমি ভয়ে সিঁটিয়ে থাকি। সে ডাকে সাড়া দিই না।
মেয়েটি আবার ডাকে,"এক্সকিউজ মি স্যার, আপনি কি জেগে আছেন?"
বুঝলাম নাছোড়বান্দার হাতে পড়েছি। সাড়া দিতেই হোল। "কি ব্যাপার?"...
- ৩১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪১৯বার পঠিত
কামেহামেহা, মানোয়া পাহাড় এবং আলোহা। পর্ব-১(খ)।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৫৯
ব্যাংককে একটি রাত এবং মধ্য আকাশের থাই খালাম্মা
(আগের অংশটুকু জন্যে এখান থেকে পড়ে আসতে হবে।)
প্লেন চলছে। টেকঅফ করার প্রায় ঘন্টাখানেক পার হয়েছে। এই গোটা সময়টিই আমি বাইরের দিকে তাকিয়ে চুপ করে বসে আছি।
এয়ারহোস্টেস এসে প্রশ্ন করেছে, তার দিকে না তাকিয়েই উত্তর দিয়েছি আমি। মেয়েটি হয়তো অবাক হয়েছে, বিরক্ত......
- ৪২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৪০বার পঠিত
কামেহামেহা, মানোয়া পাহাড় এবং আলোহা। পর্ব-১(ক)।
২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:২৫
ব্যাংককে একটি রাত এবং মধ্য আকাশের থাই খালাম্মা
আশির দশকের মাঝামাঝি। অগাস্ট মাসের একটি রোদে ঝলমল করা দুপুর।
ঢাকা এয়ারপোর্টে নানা লোকের ভিড়। কেউবা টিকিট কাউন্টারের সামনে, লাগেজের ওজন বেশী হওয়াতে কারো মেজাজ খারাপ, স্বামীকে বিদায় জানাতে এসে বৌটির কান্নায় লাল দুচোখ, কেউবা একাকী চেয়ারে বসে অলস দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে,...
- ৩০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৩৮বার পঠিত
অণুগল্প-৩। আয়ে না বালাম।
১৯ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:০০
বিকেল চারটে কুড়ি। আর দশ মিনিট বাকী।
গলিটার শেষে জুম্মনের চা-বাখরখানির দোকান। বাপ কোহিনূর কারিগরের হাতে গড়া দোকান। এই দোকানের বাখরখানির খ্যাতি বহু পুরানো। আছে কুখ্যাতিও। দোকানটির ঠিক উলটোদিকেই শহরের বেশ্যাপল্লীটি। লোকেরা বলে নটীপাড়া।
কোহিনূর কারিগরের আমলে রাত হলেই শহরের নামকরা লোকেরা এসে ভিড় জমাতেন এই নটীপাড়ায়। তাদের জন্যে খাঞ্চা ভরে বাখরখানি...
- ১৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২২০বার পঠিত
অণুগল্প-২। ইলিশ।
১২ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৪১
আকবর আলী দাওয়ায় গল্পের আসর বসিয়েছে। মালেক, রাজ্জাক আর তার চাচাতো ভাই রউফ হাঁ করে আকবর আলীর মাছ ধরার গল্প শুনছে।
"তরা তো বিশ্বাস যাবি না। গহীন রাইতে আমরা সবাই ঘুমাইয়া আছি। হঠাত্ আমার ঘুম ভাইংগা গেল। কিসের যেন ঘ্রাণ পাইলাম।"
"কিসের ঘ্রাণ, আকবর ভাই?"
"পয়লা ঠাহর পাই নাই। পরে বুঝলাম,ইলিশের ঘ্রাণ। বাপরে-সেকি...
- ২৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৭২বার পঠিত
অণুগল্প-১। হিসেব-কিতেব।
০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৫৫
"একাশি, বিরাশি, তেরাশি।"
এই নিয়ে ছয় বার গোণা হোল। প্রতিবারেই তিরাশি। তার মানে গোণার ভুল হয়নি।
টাকাটা পকেটে ভাল করে গুঁজে রাখেন নীলরতন সেনশর্মা। লোকে ডাকে নীলু মাস্টার। সাত বছর আগে রিটায়ার করলেও নামটি এখনো তার পিছু ছাড়েনি।
একশো টাকা পকেটে নিয়ে সন্ধ্যেবেলা বাজারে মনোজ সাঁপুইয়ের দোকানে ঢুকেছিলেন। কয়েকটা স্পোক কেনার জন্যে। সাইকেলটা...
- ২২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮৪বার পঠিত




