মূল বিষয়ের মাঝে দুইখানা শাখা বাহির হইয়াছে। আসেন, আমরা দেখিয়া লই, টাশকিত হইবার মত শাখা কোনটা এবং কেন???
বিষয়ঃ আমার নিত্য ব্যবহার্য ইন্টারনেট সংযোগ :- গ্রামীণফোন(অনেকে বলিয়া থাকেন, হারামীফুন) ইন্টারনেট।
শাখাঃ ১
অনেকদিন পরে আমি আমার আগের ডাউনলোড স্পীড আজ ফিরিয়া পাইয়াছি। আমি গত অনেকদিন যাবত আমার একখান অব্যবহৃত প্রি-পেইড সিমে পি২(আনলিমিটেড) প্যাকেজ ব্যবহার করিয়া আসিতেছি। আগে যেমন ডাউনলোড স্পীড পাইতাম, সেইটা মাঝে কিছুদিন(১৬ দিন) পাইনি। কারণ, মাঝখানে একখান মস্তবড় সমস্যার কারণে আমার পি২ ডিঅ্যাকটিভেট হইয়া গিয়াছিল। পরে আবারও অ্যাকটিভেট হইয়াছে, কিন্তু আগের মত স্পীড পাইতাম না। যেইটা পাইতাম, সেইটা ৬-১০ কেবিপিএসের ওপরে থাকিতো না। মূল কাহিনী দেখতে হইলে নিচের লিংকু দুইটাতে কিলিক করেন।
গ্রামীণফোনের ফাঁদে শেষমেষ আমিও পড়লাম!!!
গ্রামীণফোনের ফাঁদে শেষমেষ আমিও পড়লাম!!!
যাই হোক, আমি আবারও পি২ প্যাকেজ ফিরিয়া পাইয়াছি। কিন্তু আগের মত ২৩-৩৫ কেবিপিএস ডাউনলোড স্পীড আর পাইলাম না।
তবে আমার মনে হইতেছে, আমার এই আনন্দ ক্ষণস্থায়ী হইবে। কারণটা জানিতে হইলে নিচের শাখায় দৃষ্টিপাত করুন।
শাখাঃ ২
আপনাদিগকে আরও নতুন কিছু ফটুক দেখাইতে হইবে। ফটুকে যা আছে, তাহা দর্শন করিয়া আমার মাথা যথারীতি প্রচন্ড রকমের গরম হইয়া গিয়াছিল। সেই সাথে বনবনাইয়া মাথা ঘুরাটা তো ফ্রি!!! ফটুকগুলা আপনারাও দেখেন।
আপনাদের কি মনে হয়?? ইহা কি জিপির ইন্টারনেটের স্পীড? প্রায় টানা ২ মিনিট এমন স্পীড পাইয়াছি। দেখিয়া আমার "বাঁচাও বাঁচাও" অবস্থার সৃষ্টি হইয়াছিল। শুরুতে ভাবিয়াছিলাম, আমার মাথার আড়াইখান(একটা স্ক্রু অর্ধেক ভাঙা আছে) পুরাপুরিভাবে ঢিলা হইয়া গেছে। পরে বুঝিলাম, আমার মাথা ঠিকই আছে। যত দোষ, হয় মডেম নাইলে ডাউনলোড ম্যানেজার। কিম্বা জিপি আমাকে খাতির করিয়া টানা ২ মিনিট এমন স্পীড দিতে পারে।
আসল ব্যাপারটা আমার এখনও জানিতে ইচ্ছা করিতেছে। কেহ কি বলিতে পারিবেন, আসল ঘটনা কি হইতে পারে?? ভূত কার ওপর ভর করিয়াছে? জিপির ওপর নাকি আমার ওপর? আমারও এই সুন্দর পৃথিবীতে একজন সুস্থ মস্তিষ্কের মানব হইয়া বাঁচিয়া থাকিতে মন চায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

