আমার প্রিয় পোস্ট

বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না...

বৃষ্টিভেজা পাতাঝরা পথে...

১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৮

শেয়ারঃ
0 0 0


এখন পাতাঝরা দিন,
টুপটাপ বৃষ্টির সুরে
অঝোরে ঝরছে পাতারা।
রাতের বৃষ্টি ভিজিয়ে
যায় পাতাদের,
ভিজে ভিজে একাকার
ঝরে পরার কষ্ট।
হলদে গালিচায় মোড়ানো
ভেজা পথে হেটে যাই,
হঠৎ দমকা হাওয়ায়
এক উড়ো পাতা
আটকে যায় চুলে...
ছুঁয়ে দেখা ঝরা পাতা,
ওদের ঝুলন্ত সময় ছিল
তারুন্য ভরা সবুজ।
বিদায় বেলায় কেন এই,
রং বদলের পালা।
তবে কি বিদায়ের রং
হলদে লাল....

 

সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
মেহবুবা বলেছেন: লেখা আর ছবি ভাল লাগল ।
ছুঁয়ে হবে মনে হয় কথাটি এক জায়গায় ।
১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ মেহবুবা আপু...

ঠিক করে দিলাম।

কেমন আছেন আপু?

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: ধন্যবাদ শায়লা হক।

৩. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।

একটা টাইপো,ঝরে পরার "কস্ট" -কষ্ট হবে।
১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব।

বানান নিয়ে এখন খুব কনফিউশনে থাকি...সব ভুলে যাচ্ছি, দেখি।

ঠিক করে দিলাম, আবারও ধন্যবাদ।

৪. ১৪ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩০
নতুন রাজা বলেছেন: ছুঁয়ে দেখা ঝরা পাতা,
ওদের ঝুলন্ত সময় ছিল
তারুন্য ভরা সবুজ...

কতটা বর্ণহীনতায় এমন শব্দগুচ্ছ সৃষ্টি করে জানতে ইচ্ছে হয়...
১৪ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ নতুন রাজা..

কেমন আছেন?
দেশে কেমন কাটলো সময়, সেটা নিয়ে পোস্ট দেন...

৫. ১৪ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
হাসান মাহবুব বলেছেন: ওহ..আরেকটা.. বৃস্টি এর স্থলে বৃষ্টি হবে :(
১৪ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: নাহ!! আবার নতুন করে বানান শিখতে হবে :)

এইটুকু লেখায় তিন তিনটা বানান ভুল...

৬. ১৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭
ডলুপূত্র বলেছেন: খুবই সুন্দর হয়েছে।

Click This Link
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:০১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৫০
আশাবাদী মানুষ বলেছেন: "তবেকি" একটা স্পেস দিয়ে লিখলে ভালো হয় না ? তবে কি

কবিতার সাথে ছবি মানান সই।
২০ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ আশাবাদী মানুষ।

হুমম স্পেস দিয়ে লিখলেই ভালো হয়...ঠিক করে দিচ্ছি...

দেশের সময়টা আপনার ভালো কাটুক...

শুভকামনা থাকলো, ভালো থাকবেন।

২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: দেখছি আপনার লিংক...

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:০০

লেখক বলেছেন: ধন্যবাদ সিমু...

আপনিতো অনেক ভালো লেখেন...পড়লাম আপনার লেখা।

২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ রায়হান চৌধুরী...

১১. ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৩
সামছা আকিদা জাহান বলেছেন: লেখার সাথে ছবি মিলে যেয়ে খুব বাস্তব মনে হচ্ছে। কারন আমার চারপাশে যে পাতা ঝরার গান সারাক্ষন শুনছি।
২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: দুঃখিত আপু দেরী করে মন্তব্যর জবাব দেবার জন্য...

আমিও সারাটাক্ষন এই পাতা ঝরার গান শুনছি...কিছুদিন পরেই শীত আসবে...কেমন যেনো মন খারাপ করা বিষন্নতা...

কেমন আছেন?

১২. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:২৯
অপ্‌সরা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!
ঈদ মুবারাক!!!!!!!!!!!!!!
২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: তোমাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অপসরা...

১৩. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৪১
মিলটনরহমান বলেছেন: হঠৎ দমকা হাওয়ায়
এক উড়ো পাতা
আটকে যায় চুলে...
ছুঁয়ে দেখা ঝরা পাতা,
ওদের ঝুলন্ত সময় ছিল
তারুন্য ভরা সবুজ।
বিদায় বেলায় কেন এই,
রং বদলের পালা।
তবে কি বিদায়ের রং
হলদে লাল....

স্নিগ্ধতা এবং বেদনা একাকার হলো।
২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ মিলটনরহমান, পাঠের জন্য..

১৪. ২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৫১
মে ঘ দূ ত বলেছেন: "এখন পাতাঝরা দিন"

গাছগুলোর দিকে তাকাতেও কষ্ট লাগে এখন।

"বিদায় বেলায় কেন এই,
রং বদলের পালা।
তবে কি বিদায়ের রং
হলদে লাল...."

বোধ হয় :(


ঈদের শুভেচ্ছা :)
২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১:১১

লেখক বলেছেন: হুমম এখনতো তাও কিছু পাতা আছে...কয়েকদিন পরে যখন একবারে ন্যড়া হয়ে যাবে, তখন দেখলে খুব কস্ট লাগে :(


আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা মেঘদূত..

০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা, নতুন রাজা...

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।

১৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪০
নতুন রাজা বলেছেন: কেমন আছেন আপু???
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: ভালোই তবে একটু দৌড়ের উপরে আছি...

আপনার খবর কি? কেমন আছেন?

১৮. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৭
উসীমজদ্দীন বলেছেন: খুব ভাল লাগল। কারন জলবায়ু পরিবর্তনের কারনে পাতাঝরা দিনে (বসন্তকাল) এখন টুপটাপ বৃষ্টি ঝড়ে।

২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৯. ১৪ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৫
মুহিত চৌধুরী বলেছেন: বড় কষ্ট লাগে ঝরা পাতা দেখে... ধন্যবাদ আপনাকে
২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫২

লেখক বলেছেন: ধন্যাবাদ ।

২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫০

লেখক বলেছেন: আরে কাকে দেখছি!!!!!!!!

ধন্যবাদ কোলাহল...অনেকদিন পরে আসলেন....

ব্যাস্ততায় আমিও কিছুটা অনিয়মিত হয়ে গেছি....

শুভকামনা, ভালো থাকবেন।

 

মোট সময় লেগেছে ০.৯৪৮৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছামতী নদী...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই