If you donot see bangla, download: http://www.omicronlab.com/avro-keyboard-download.html

আমার প্রথম লেখা
১৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৪
এই সাইটে এটাই আমার প্রথম লেখা। এর আগে ইয়াহু ৩৬০* তে অনেক লিখেছি। দু-একটা বাংলা (কিংবা ইংরেজি অক্ষরে বাংলা) ছাড়া সেই লেখাগুলোর প্রায় সবই ছিল ইংরেজি ভাষায়। সেখানে লিখেছি বুয়েটের স্টুডেন্ট লাইফ, টিচিং, আড্ডাবাজি সহ আরো মজার মজার ব্যাপার-স্যাপার নিয়ে। আসছে ১৫ই অগাস্ট আমেরিকা পাড়ি জমাচ্ছি। আশাকরি তখন আরো লিখব। যাবার আগে মাঝের এই কটা দিনে অবশ্য আরো অনেক কিছু লিখার আছে, যেমনঃ এই মুহূর্তে বাসায় আমার প্রতি সকলের মাত্রাতিরিক্ত আদর, বুয়েটে টিচিং-এর শেষ কটা দিন, বঙ্গবাজার আর নিউমার্কেটে সারাদিন ঘোরাঘুরি ইত্যাদি। এর মাঝে আবার মাস্টার্সের ডিফেন্সের ডেট পেছাতে পেছাতে ২৩ জুলাইতে এসে ঠেকেছে। এত ব্যস্ততার মাঝে সবকিছু তালগোল পাকিয়ে ফেললেও এর বেশ একটা সুবিধা পাচ্ছি- সেটা হলো, আমার এই ছোট্ট সুন্দর প্রাণের দেশটা ছেড়ে যেতে যতটুকু কষ্ট হবে ভেবেছিলাম তার অনেকটাই ভুলে থাকতে পারছি। কিন্তু যখন সব কেনাকাটা শেষ হয়ে যাবে, মাস্টার্সের ফাড়া কেটে কোনমতে উতরে যাব, চাকরিতে রিজাইন করে ফেলব, এমনকি আমার মা-টাও যখন চোখ মুছতে মুছতে আজিমপুর ফিরে আসবে- প্লেনের জানালা দিয়ে নিজের দেশটাকে ধীরে ধীরে ঝাপসা হতে দেখে কি আর স্থির থাকতে পারব?
বাফড়া বলেছেন:
সবগুলা আবার লিখে ফেলেন... কপি পেস্ট করেন... স্বাগতম ব্রাদার
লেখক বলেছেন: চিন্তা করছি। আমার লেখাগুলো ক্রনোলজিকাল। হঠাৎ করে পেছনের দিনের ঘটনাগুলো আবার লিখলে বছর খানেক পর নিজের কাছেই প্যাঁচ লেগে যেতে পারে। আর কেউ সত্যিই আগ্রহী হলে তার জন্য ওটার লিঙ্কটা দিয়ে দিচ্ছিঃ
http://360.yahoo.com/nirjon_buet
শিট সুজি বলেছেন:
স্বাগতম ।

















সম্ভবত স্থির থাকতে পারবেন না।
দেখা যাক পরবর্তীতে কি হয়