আমার প্রিয় পোস্ট

ডুবোজ্বর

১৩১১০৮

১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৮

শেয়ারঃ
0 0 0


বহুদূর বুকে হেঁটে এসে
বহুদূর ভালোবেসে একা
কখনো সহসা ঈর্ষায় নীল
লাল হতে ইচ্ছে হলো বলে
হলাম ক্রমশ কালো

এপাথর সরে গেলে বুক থেকে
মেঘ এসে ঢেকে দেবে না পাঁজর
করাতিয়া ভুলে চিরে দিলো শব
এইশব প্রাণহীন বহুদিন বহুদিন
প্রাণ কবে কার কাছে ঋণ
কাদাগন্ধে বন্দি চিরদিন

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আমার কবিতা ;
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩৯
কালপুরুষ বলেছেন: প্রকৃতিতে পরিবর্তনের ধারা শুধু বিদ্যমান নয়- চলমান। আর এই চলমান প্রবাহের কারণেই মানুষ শৈশব পেড়িয়ে বার্ধক্যে পৌঁছে। বদলে যায় মনের ভাবনা। সময় বদলের সাথে সাথে সবকিছু বদলে যাওয়া চিরন্তন। তাই লাল থেকে নীল, নীল থাকে কালো- সবই সময়ের খেলা। নিজের অনুভব আর ভাবনায় তৃতীয় কারো হস্তক্ষেপ পাল্টে দিতে পারে জীবনের চিত্র- হয় সৃষ্টি নয়তো ধ্বংশ।

ভাল লাগলো বরাবরের মতোই।
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ, দাদা

২. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৫
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: অনেক দিন পর টাটকা কবিতা:)
ভাল লাগল।
"বহুদূর বুকে হেঁটে এসে
বহুদূর ভালোবেসে একা
কখনো সহসা ঈর্ষায় নীল
লাল হতে ইচ্ছে হলো বলে
হলাম ক্রমশ কালো "
দারুন দারুন দারুন।
আপনার কবিতার বইয়ের জন্য অপেক্ষায় থাকবো।
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক ধরেছেন, এটা ১১ঘণ্টা আগে লেখা কবিতা।

৩. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩১
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: তারিখটা নামেই দেয়া থাকে...... বুঝতে অসুবিধা হওয়ের কথা না।
৪. ১৪ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:২৫
নম্রতা বলেছেন: ঈর্ষায় লাল হয়ে উঠে মেঘে ---- কবিতার নাম।
ভাল আছেন কি নির্ঝর ?
৫. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৬
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: সুন্দর নাম। না, ভালো নেই। আপনি ভালো থাকুন আর প্রতিদিন লিখুন। শুভকামনা।

 

মোট সময় লেগেছে ০.৯৯৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
_________________
সমস্ত প্রকাশিত এবং
সর্বস্বত্ব সংরক্ষিত।
© নির্ঝর নৈঃশব্দ্য
nirzharnoishabdya@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ