০৩০১০৬
১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
রোদে বোনা দিনে ছাইঘরে অন্ধকার জ্বেলে বসি বেমালুম
ধ্যানমগ্ন শয়তান
আমার তাঁতরঙ শ্যাওলার গায়ে আর্দ্রতা হয়ে থাকে দুপুরপুকুরে
একটাকার শ্রাবণ কিনে কেঁদে ফেলি ঘনবর্ষায়
তবে নদী আর সমুদ্রের সহবাস
রাত আসে দিনের বৈমাত্রেয়বোন
গাঢ় অন্ধকারে বাঁশঝাড়ে মুড়ি ঝরে তারার শরীর
হাওয়াগন্ধে ঘুম এলে এইসব পতনের শব্দে জাগি আতপ্তশৈশব
যেইখানে আটকে ছিলো শাদাঘুড়ি দুখস্বপ্নের দিন
কখনো পেটের ক্ষিধে দেহকে ঢেকে দেয়
মনকে বানায় চুপসে যাওয়া বেলুন
তারপরও জেগে থাকে নুন
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আমার কবিতা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৬
লেখক বলেছেন: অবশ্যই পরে পড়বেন। পরীক্ষা আগে। ভালো পরীক্ষা দিন।
শুভকামনা।
২. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩২
কালপুরুষ বলেছেন:
শক্ত সামর্থ কবিতা। বদনে লালিত্য নেই মোটেও কাঠিন্য ঠিকরে পড়ে। কয়েকবার না পড়লে ঠিকমতো বোঝা যাবেনা। আবারো পড়ছি।
নম্রতা এবার একটু সমস্যায় পড়বে শিরোনাম দিতে। তবে আস্থা আছে, ও পারবে।
কালপুরুষ বলেছেন:
শক্ত সামর্থ কবিতা। বদনে লালিত্য নেই মোটেও কাঠিন্য ঠিকরে পড়ে। কয়েকবার না পড়লে ঠিকমতো বোঝা যাবেনা। আবারো পড়ছি। নম্রতা এবার একটু সমস্যায় পড়বে শিরোনাম দিতে। তবে আস্থা আছে, ও পারবে।
৩. ১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৩
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















পরে পড়বো।