০৪০৬০৭-৫
তারা প্রত্যেকেই নিজেদের ঘর বেছে নেয়
প্রত্যেকেই ঘরের দরোজা বন্ধ করে দেয়
তারা জানলা খুলে দেয় শিকলভাঙা রাতে
চাঁদ প্রধান নয়
নক্ষত্রও নয়
অন্ধকারসময় ঘিরে রাখে পত্রপাতে
এইপত্র তেতুলের পাতা
তারপর সে আসে
তার দীঘলচুল নদীর রূপ পরিগ্রহ করে
তার হাতে মাদুরমাধুরী
তার বুকে বন্ধুরকাদামাটি
তার চোখে নিবিড়পানাপুকুর
তার উরুসঙ্গম ক্রিটের পেচানো ধাঁধা
তার আঙুল দিগন্তে রয়েছে বাঁধা ইত্যদি
তারা প্রত্যেকেই তাকে নেয়
তারা প্রত্যেকেই একই মাদুর পাতে
তারা প্রত্যেকেই দরজা খোলা
তারা প্রত্যেকেই জানলায় আগল
সে আসে প্রতিরাতে
ঘোরাআঁধার নিবিড়পত্রপাতে
সে প্রতিরাতেই চলে যায়
আর হাহাকার বাজে প্রতিটি জানলায়
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



