আমার প্রিয় পোস্ট

ডুবোজ্বর

আমার উচিত তোমাকে ছুঁড়ে দেওয়া

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩৮

শেয়ারঃ
0 0 0


১৩০৩০৫

আমার উচিত তোমাকে ছেড়ে যাওয়া
আমার উচিত তোমাকে ছুঁড়ে দেওয়া
তুমি সুন্দর তুমি নির্ভার
আমাকে আমার মধ্যে জমা থাকতে দাও
আমার বদলে যে কাউকে চাও
আমার হাতে কোনো আঙুল নেই
আমার পায়ে কোনো আঙুল নেই
আমি যেতে পারি না
আমি বিশুষ্ক আমাকে যেতে দাও

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৮

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা

২. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৮
কালপুরুষ বলেছেন: নিজেকেই প্ররোচিত করা আবার নিজেকেই প্রবোধ দেয়া। নিজের অজান্তেই কাউকে প্রশ্রয় দেয়া আবার নিজেকেই অসমর্থ ভাবা। ভাবনার অনবরত পরিবর্তন নিজেকেই দ্বিধান্বিত করে বারংবার। লেখা ভাল হয়েছে। নম্রতা কি শিরোনাম দেয় দেখতে হবে। এখন পর্যন্ত ওর দেখা পাইনি।
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৬

লেখক বলেছেন: নম্রতার মনে হয় অনেক জ্বর। দাদা, চিন্তা করবেন না, এসে যাবে। আমি মনে হয় কবন্ধ। তাই দ্বিধান্বিত।

৩. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩২
চিটি (হামিদা রহমান) বলেছেন: শেষ কথাগুলো মনে গেঁলে গেলো। কবিতার প্রাণ!!
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ, চিঠি।

৪. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪২
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব সুন্দর.......।যেতে চাওয়ার আর্তিটুকু প্রানে বাজলো।
শুভকামনা।
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪৭

লেখক বলেছেন: শুভকামনা।

৫. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৫০
কালপুরুষ বলেছেন: নম্রতার জ্বর! আমি জানিনাতো। যাক, দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ওর মেইল আইডি জানা নেই, থাকলে মেইল করতাম।
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৫৯

লেখক বলেছেন: দাদা, আমি অনুমান করছি। আপনি ভাববেন না। জ্বর না-ও হতে পারে।

৬. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৩
নম্রতা বলেছেন: আপনি কি করে বুঝলেন আমার জ্বর ? তাতে কি হয়েছে ..
.নাম নিয়ে হাজির আমি !

'আঙুলের পরশমনি' --জানি নামটা কারোই ভাল লাগবেনা, তাও !!
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৮

লেখক বলেছেন:

৭. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৬
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: কারো ভালো নালাগুক।এইনামের সাথেতো আপনার ভালো লাগা জড়িয়ে আছে-- এই-ই যথেষ্ট। জ্বর নিয়ে রাত জাগলে কবিতা লেখা যায়। লিখে ফেলুন একটা। শুভকামনা।


পুনশ্চ: জ্বর ছেড়ে যাক, জ্বর ছেড়ে যাক, জ্বর ছেড়ে যাক, জ্বর ছেড়ে যাক, জ্বর ছেড়ে যাক...
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৯

লেখক বলেছেন:

৮. ২৩ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩
মনযূর মান্নান বলেছেন: দারুনননননননননননননননননননননননননননন.....
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৮

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা

৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:০৯
হাসান মাহবুব বলেছেন: এইটার সাথে আমার খুব প্রিয় একটা ব্যান্ডের খুব প্রিয় গানের লিরিকের হালকা মিল খুঁইজা পাইলাম। এইডা কুইজ। ব্যান্ডটা সম্ভবত ডাচ।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৬

লেখক বলেছেন: কুইজে হাইরা গেলাম। কারণ আমি বাইরের গান খুব্বি কম শুনছি জীবনে।

১০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২৮
হাসান মাহবুব বলেছেন: When you were here before,
Couldn't look you in the eye
You're just like an angel,
Your skin makes me cry

You float like a feather
In a beautiful world
I wish I was special
You're so fuckin' special

But I'm a creep, I'm a weirdo What the hell am I doin' here? I don't belong here

I don't care if it hurts,
I wanna have control
I want a perfect body
I want a perfect soul

I want you to notice
when I'm not around
You're so fuckin' special
I wish I was special

But I'm a creep
I'm a weirdo
What the hell am I doin' here?
I don't belong here, ohhhh, ohhhh

She's running out again
She's running out
She run run run run...
run... run...

Whatever makes you happy Whatever you want You're so fuckin' special I wish I was special

But I'm a creep,
I'm a weirdo
What the hell am I doin' here?
I don't belong here

I don't belong here...


খুব আবছা মিল...মানে আমার কাছে লাগসে আর কি। তোমার নাও লাগতে পারে। বোল্ড করা লাইনগুলা।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩৬

লেখক বলেছেন: হ্যাঁ তো!

তবে গানটা অনেক সুন্দর

১১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩৮
হাসান মাহবুব বলেছেন: তার মানে শুনসো। এইবার কুইজের উত্তর দেও। কুন ব্যান্ড?
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: না, শুনি নাই। গান মানে এই লিরিকটা পড়ে ভালো লাগছে, তাই কইলাম।

 

মোট সময় লেগেছে ০.৯১৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
_________________
সমস্ত প্রকাশিত এবং
সর্বস্বত্ব সংরক্ষিত।
© নির্ঝর নৈঃশব্দ্য
nirzharnoishabdya@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ