আয়তঘরের মধ্যে ধোঁয়ার পাহাড় জেগে আছে বিনম্রবিস্ময়ে একাকার
একফালিআয়নায় দৃশ্যমান ঘরের বৈভব
যেদিকে নদীপথ দূরগহ্বরের খোঁজে
দুর্নিবারঅমাকাল যাচ্ছে চলে প্রাকৃতআলোয়
আলোর নাম রঙহীনঘুমের মুগ্ধতা
চিরচেনাঅসুখের দেশ বিভেদ করে আমাদের পাতাতৃণসকরুণগাছসকল
একটিশব্দ নিভে গিয়ে পুনর্বার জ্বলে উঠে
তার অর্থ ধারণ করে মুহূর্তের যাকিছু আয়তন
ঘরের বিস্ময় কেটে গেলে একদিন ধোঁয়াপাহাড় বাতাস হবে ঝড়ের
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



