আমার প্রিয় পোস্ট

ডুবোজ্বর

তারপর নতজানু রাত্রির উরুমূলে শেষচুম্বন

২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

শেয়ারঃ
0 0 0

০৪০৬০৭-৩

মন আনন্দ তৈরি করে যন্ত্রণার বিপরীতে
মন যন্ত্রণার কাছে ক্ষমাপ্রার্থনা করে
মন মৃত্যুর আগল তৈরি করে খুলে রাখে
মন প্রভাতের আগে চোখে বরইপাতা আঁকে

তারপর নিরবচ্ছিন্ন ইঁদারায় স্বসঙ্গম বন্দনা
তারপর নতজানু রাত্রির উরুমূলে শেষচুম্বন
তারপর শাদাপাখি গন্ধের দিক ভুল
তারপর চিরচেনা সবুজের অন্ধকার চুল

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
নাজনীন খলিল বলেছেন: মন আনন্দ তৈরি করে যন্ত্রণার বিপরীতে
মন যন্ত্রণার কাছে ক্ষমাপ্রার্থনা করে
মন মৃত্যুর আগল তৈরি করে খুলে রাখে
মন প্রভাতের আগে চোখে বরইপাতা আঁকে


চমৎকার ছাড়া আর কিছুই বলা যায়না।
অনেক শুভেচ্ছা।
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক শুভেচ্ছা।

২. ২৮ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:১৭
সৈয়দ নাসের বলেছেন: বাহ - কবি ,অনবদ্য পঙতি মালা ।
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা।

৩. ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:১৮
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: তারপর নিরবচ্ছিন্নইঁদারায় স্বসঙ্গমবন্দনা
তারপর নতজানুরাত্রির উরুমূলে শেষচুম্বন
তারপর শাদাপাখিগন্ধের দিক ভুল
তারপর চিরচেনাসবুজের অন্ধকারচুল ...........
আধো আলো আধো অন্ধকারের মতো মনে হয়। মনে হয় আমি বুঝেছি। পরমহূর্তেই মনে হয় এ আমার পক্ষে বুঝা খুবই দুঃসাধ্য। .....ভাল থাকুন । অনেক অনেক ভাল.....
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন:

কবিতা অনেকটা মানুষেরই মতো, যার ভেতর একেবারে শেষপর্যন্ত ঢুকা যায় না।
অনেক ভালো থাকুন, লাবণ্য।

৪. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:২২
সুদীপ চৌধুরী বলেছেন: দ্বিতীয় প্যারাটা অদ্ভুদ!(বানানের ভুল বাদ দিলে)
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: আমার বানান সাধারণত ভুল হয় না। কারণ বানানের ব্যাপারে আমি খুবি সচেতন। তাই আপনার কথায় দ্বন্দ্বে পড়ে গেলাম। কোন বানানটা ভুল ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো।

অনেক ধন্যবাদ।

৫. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব ভালো লাগলো নির্ঝর.......
ছবি বুঝি না .......
এই ছবিটা কি কথা বললো কবিতায়?

শুভেচ্ছা।
ভালো থাকবেন।
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৯

লেখক বলেছেন:
তারপর চিরচেনাসবুজের অন্ধকারচুল
-------------------------------------------

অনেক শুভেচ্ছা, সাজি।

৬. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৪১
আরিফুল হোসেন তুহিন বলেছেন: ০৪০৬.....আপনি কি ভাই বুয়েটের ০৪ ব্যাচের ইলেক্ট্রিক্যালে আছেন?

ঐ ব্যাচের রোল নাম্বারের প্রথম চার ডিজিট ০৪০৬....
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২১

লেখক বলেছেন:
ভাই, বুয়েটে পড়ার মতো ভালোছাত্র আমি কখনোই ছিলাম না।
ওটা শিরোনাম।

অনেক ধন্যবাদ।

৭. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৮
তারার হাসি বলেছেন:
খুব ভাল লেগেছে, কেন তা বুঝতে পারছি না।
মন আনন্দ তৈরি করে যন্ত্রণার বিপরীতে - এইজন্য কি?
জানি না...
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন:
হ্যাঁ, এই জন্যেই।
শুভরাত্রি।

৮. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৯
নিবিড় বলেছেন: বাপরে ..ভয় পাইসি
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: ????:(

 

মোট সময় লেগেছে ০.৯৩২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
_________________
সমস্ত প্রকাশিত এবং
সর্বস্বত্ব সংরক্ষিত।
© নির্ঝর নৈঃশব্দ্য
nirzharnoishabdya@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ