ছায়া ছায়া চোখে ছুঁই বাচালরাতের তারা
বেলপাতা চাঁদে সবুজাভ ঘ্রাণের আড়ত
বাতাসে সিজোফ্রেনিয়া এলোমেলো চুর
ওইখানে মৃত্তিকার খাপে ধানফুল জাল
চিরদিন চিরদিন নখের আয়নাতে মুখ
মুখের ভাঁজে কাল পাল ঝাঁপতাল পুকুর
তার জলে তিনটি ব্যাঙ কথা বলে একা
পাড়ে তার ধোঁয়া ধোঁয়া রাত্গুলিই রাখা
রাত ১টা ৫৬
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০০৯ ভোর ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


