আঁধার তুই এসে অন্তহীন জেগে থাকা
০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
০৩০৮০৯
আঁধার আঁধার এইখানে বকুল এইখানে রাত্রি আকুল
তুই শীতলতা দিলে ঝরে ঝরে খুঁজবে আমার আঙুল
গভীর পাহাড়ের ঘ্রাণে জেগে থাকি ছাই
কী ভুলে উড়ে গেছে ছায়াহীন চারপাশ জানলার রথ
সন্ধ্যা নিভৃতের তীরে বসে ক্ষয় করে দুইটিজোনাক
নিঝুম রাখালের হাতের রেখায় মাঠের ঠিকানা
বাঁশি তুই কেনো কঙ্ক হলি না
কেনো হলি না হাওয়া
কেয়ার কাঁটায় ফেঁপে উঠে সমুদ্রসুর সুদূরের লাবণ্য
আঁধার কোন রাতের কথা বলে নীরবে তাদের ঘরে
আঁধার তুই এসে অন্তহীন জেগে থাকা
আমি নিরন্তর পেঁচা হয়ে রাত্রি হবো বেলের পাতায়
সন্ধ্যা ৭:০৪
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আমার কবিতা ;
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আইসিস বলেছেন:
বাহ , বেশ ।
লেখক বলেছেন: শুভেচ্ছা তোর জন্যে
লেখক বলেছেন:
শুভেচ্ছা, ইমন।
কঙ্ক= কাক
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
আঁধার তুই এসে অন্তহীন জেগে থাকাআমি নিরন্তর পেঁচা হয়ে রাত্রি হবো হিজলের ডালে
কথাগুলো কেন খুব আপন মনে হয় ...?
লেখক বলেছেন: রূপকথা!
একটু পাল্টালাম: বেলের পাতায়
কালিদাস কবিয়াল বলেছেন:
''আমি নিরন্তর পেঁচা হয়ে রাত্রি হবো হিজলের ডালে...............''আমিও পাশে থাকিতে চাই, গাহিতে চাই আঁধারের কানে কানে রৌদ্রের গান; নেবেন আমারে?
লেখক বলেছেন: কালিদাসকে উপেক্ষা করার স্পর্ধা আমার নাই। প্রণতি।
লেখক বলেছেন: একটু পাল্টালাম: বেলের পাতায়
হাসান বায়েজীদ বলেছেন:
ভালো হৈছে...
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা, দিদি।
আইসিস বলেছেন:
কালিদাস, না নিয়া যাইবো কই ???
লেখক বলেছেন: আমি তো রামগিরির যক্ষ। কালিদাস আমারে মেঘদূতে লেইখ্যা থুইছে।
হাসান মাহবুব বলেছেন:
এইডায় সুর করতে চাইসিলাম, কিন্তু দেহি যে পড়তে গেলেই অটো সুর শোনা যায়।
লেখক বলেছেন: বস্ ! এরটা সুর কইরা দাও।
কালিদাস কবিয়াল বলেছেন:
হ্যাঁ আইসিস, ব্যাটারে আমার ভালো লাইগা গ্যাছে। আর পিছু ছাড়ুম না, লেজ ধরেছি শক্ত হাতে...
লেখক বলেছেন: বস্! আপনেরে চেনা চেনা লাগে
লেখক বলেছেন: আপনি ভালো আছেন, সোহানা?
একটু পাল্টালাম: বেলের পাতায়
সোহানা মাহবুব বলেছেন:
বেলের পাতায় কেন? হিজলের ডালেই বা নয় কেন?
লেখক বলেছেন: হিজলের ডালে মনে হইলো জীবনানন্দের পেঁচা। সংশয় লাগলো।
অনেক শুভেচ্ছা।
শামস নুর বলেছেন:
ভাল +
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা, নূর
বৃত্তবন্দী বলেছেন:
হুমমম...
লেখক বলেছেন: ![]()
হারুন আল নাসিফ বলেছেন:
আঁধার আঁধার এইখানে বকুল এইখানে রাত্রি আকুলতুই শীতলতা দিলে ঝরে ঝরে খুঁজবে আমার আঙুল
ভাল লাগল কবি।
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা, কবি।
সহেলী বলেছেন:
জীবনানন্দ দাসের কবিতার মত , লিখেছেন ভাল ।
লেখক বলেছেন: ![]()
আইসিস বলেছেন:
অই,পাল্টালি কেন রে ?? ভালো ই তো লাগছিলো । তয় , বেলের পাতার তাৎপর্য কি ?? @নিঝু@কালিদাস,না ভালো লাইগা যায় কই ?? দেখতে হইবো না কে সে ???
লেখক বলেছেন: বেলের পাতার গন্ধ সবচে' সুন্দর এবং সতেজ। অন্ধকারের মতো সুন্দর।
লেফাফাদুরস্ত বলেছেন:
হাসান মাহবুব বলেছেন: এইডায় সুর করতে চাইসিলাম, কিন্তু দেহি যে পড়তে গেলেই অটো সুর শোনা যায়। সহমত
লেখক বলেছেন: বস্! কেমন আছেন?
লেখক বলেছেন: পাথুরে নদী
সুলতানা শিরীন সাজি বলেছেন:
"আঁধার তুই এসে অন্তহীন জেগে থাকা
আমি নিরন্তর পেঁচা হয়ে রাত্রি হবো বেলের পাতায়"
পেঁচা হওয়া ভালো।
সুন্দর কবিতা নৈঃশব্দ্য।
শুভেচ্ছা নিরন্তর।
লেখক বলেছেন:
সাজি সাজি সাজি
একদা সে জলে ছিলো
গভীর পাহাড়ের ঘ্রাণে জেগে থাকি ছাই
থাকি
থাকি
থাকি
সুন্দর।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ, দাদা।
থাকি।
আহসান জামান বলেছেন:
নিঝুম রাখালের হাতের রেখায় মাঠের ঠিকানা বাঁশি তুই কেনো কঙ্ক হলি না
কেনো হলি না হাওয়া
কেয়ার কাঁটায় ফেঁপে উঠে সমুদ্রসুর সুদূরের লাবণ্য
আঁধার কোন রাতের কথা বলে নীরবে তাদের ঘরে
-----------------------------------------------------------------------------
চমৎকার ...
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা, জামান ভাই
তমিজ উদ্দীন লোদী বলেছেন:
ভালো লাগলো কবিতাটি।অনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন: শুভভোর, কবি।
ফেরারী পাখি বলেছেন:
কেয়ার কাঁটায় ফেঁপে উঠে সমুদ্রসুর সুদূরের লাবণ্য আঁধার কোন রাতের কথা বলে নীরবে তাদের ঘরে
আঁধার তুই এসে অন্তহীন জেগে থাকা
আমি নিরন্তর পেঁচা হয়ে রাত্রি হবো বেলের পাতায়
হুম, হন্তনি সুগোই।
অগেনকি দেসকা?
লেখক বলেছেন: পাখির ভাষা বুঝলে তো কবি হয়ে যেতাম।
লেখক বলেছেন: মি
আইসিস বলেছেন:
পাগল,অন্ধকার বুঝি সুন্দর হয় ??
লেখক বলেছেন: তোর তো জানার কথা না।
লেখক বলেছেন: কিতা কইলেন গো দাদাবাবু?
গোয়েবলস বলেছেন:
আধারের সৌন্দর্য আমাকে সবসময় টানে। একটা মাদকতা আছে______+++
লেখক বলেছেন: স্যালুট, হের এদলফ!
লেখক বলেছেন:
ছন্দ!
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
আঁধার তুই এসে অন্তহীন জেগে থাকাআমি নিরন্তর পেঁচা হয়ে রাত্রি হবো বেলের পাতায়
এই দুটা লাইনে কি আছে? কেমন যেনো মনকাড়া
অনেক ভালো লেগেছে
লেখক বলেছেন: শুভেচ্ছা অনেক
রক্তকরবী বলেছেন:
কেয়ার কাঁটায় ফেঁপে উঠে সমুদ্রসুর সুদূরের লাবণ্যআঁধার কোন রাতের কথা বলে নীরবে তাদের ঘরে
লেখক বলেছেন: তোমাদের ঘরে
মেহবুবা বলেছেন:
ভাল লাগা রেখে গেলাম ।
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা। ভালো আছেন, দিদি?
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
>>>
আঁধার আঁধার এইখানে বকুল এইখানে রাত্রি আকুল
শুরুটাই অমোঘ, ভালো লেগেছে। আচ্ছা আমি ঠিক কবিতা বুঝি না, কিন্তু শেষে মনে হচ্ছে একটা ফর্ম চেঞ্জ হয়ে গেলো ?
লেখক বলেছেন: আমিও কবিতা বুঝি না। পাঠ করার জন্যে অনেক ধন্যবাদ
ভাল থাকবেন, অনেক ভাল- ঠিক ঐ জামরুলের গা ছোঁয়া শিশিরের মত......যদিও তা ক্ষনস্থায়ী, তবুও আঁকড়ে ধরুন।
লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ
লেখক বলেছেন: তমালের পাতায় লেখা কার নাম শিশির
লেখক বলেছেন: সুন্দর
ঘুরে ঘুরে বৃত্ত ফিরে আসে।আমরা পাখির খাঁচা হয়ে উঠি।
লেখক বলেছেন:
আমরা খাঁচা হতে ভালোবাসি
পাখি খাঁচায় ঢুকতে এবং খাঁচা ছিঁড়তে ভালোবাসে
এইসব আমাদের পাপ। এইপাপে আমরা নিরন্তর সুন্দর।
শত রুপা বলেছেন:
আঁধার আঁধার এইখানে বকুল এইখানে রাত্রি আকুল
তুই শীতলতা দিলে ঝরে ঝরে খুঁজবে আমার আঙুল
কেন আগে পড়িনি?
লেখক বলেছেন: জেগে উঠি ছাই
অদূরে আগুন ঘুমায়
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















