২৫১০০৯
বাতাসে ঝুলে আছে ছায়া
ঘাম জমে ক্রমশ বরফ
তারা অন্তরালের সুতো খুঁজে ফেরে
তারা পরস্পরকে স্পর্শ করে ভ্রান্ত
তারা চাদরের ভাঁজে লুকিয়ে রাখছে লাল
দুইটি বালিশের ভিন্নবসন তাকিয়ে আছে
আলো ডুবে যাচ্ছে মেঝেতে
তারা ক্লান্ত পরস্পর দেখছে নিজেদের
একজনের ঠোঁট নড়ে উঠে শব্দহীন
তারা পরস্পর গুজে নিচ্ছে ঠোঁট ও সন্ধ্যা
শহরের বাসগুলি কচ্ছপ
তাদের ছায়া পরস্পর চুম্বনরত
তাদের চোখ মরামাছের স্মৃতি
বাতাসে ঝুলিয়ে রাখছে ছায়া আর শরীর
দেয়ালের ফাঁটলে অন্ধপথের রেখা
তারা পরস্পর নাম জানে না নদীর
-----------------------------------------------
রাত ১২:২৬
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



