কে বললো আমি অভিযোজন জানি
আমি কি মানুষ নই
শিশ্নিত কাঁটায় আটকে আছে ছায়াচুর দুপুরের রূপ
আমি নিরন্তর অন্ধ হয়ে গেলাম
একটি জংলিগুল্মের কথা মনে হলো কেবল
স্তনের শিরা তার ছুঁয়ে গেছে পূর্বের সকল জনপদ
যে কখনো এই হাতের ভাঁজে দিয়েছিলো হিম
যে আমাকে হেমরাত্রির তীরে ঠাণ্ডা বনরেখা
যে তবে চুলের আড়ে লুকোতে দিয়েছিলো মুখ
কে কবে হয়ে গেলো হাওয়া আর বাতাস
যে সকল বাতাস আমার কুড়ানো
কেনো যে কুড়াই কেনো যে কুড়াই কেনো যে কুড়াই
আমি আর সে মূলত এখনো অভিযোজন জানি না
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


