২৪১১০৯
আমাদের কালোবাড়িতে শোক আর সাপ একসাথে
সাপের শরীর ঠাণ্ডা হিম
জেনেছি শীতকালে তারা লুকোয় গর্তের কোটরে
খোলস রেখে যায় রৈখিক নিয়মে
এই হেমন্তশেষে আমার গায়ে সোয়েটার
এই হেমন্তশেষে আমার ঘরে অনিবার্য অন্ধকার
শীত তবে এসে গেছে বনে বনে পাতার পতনে
আমাদের কালোবাড়িতে তারপরও সাপের ভয় আছে
এই অন্ধকারে আমাদের আঙুলে কম্পন বাজে
লিখতে পারি না এলিজি স্বজন হারানোর
আশীবিষ জিবে পাহারা দেয় লেলিহান দাড়াশ
রাত ৯:১৪
--------------------------------------------------------
অনুপ্রেরণা: কবি আল্লাইয়ারের একটি শোকবাড়ি
Click This Link
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


