০১.
পাশ্চাত্যের আরিস্ততল যদি নিজেকে নবী হিশেবে দাবী করতেন তবে প্রাচ্যের নবীদের ডালপালা বিস্তার করার কোনো পথই থাকতো না।
আরিস্ততল জানতেন আলো আর অন্ধকারের বিভেদ।
০২.
এখানে লোকাল-বাসে ভ্রমন করলে বাঙালির প্রকৃত চরিত্র উন্মোচিত হয়।
০৩.
এখন বিষ্ঠাকেই পশ্চিমারা ইশ্বরের আসনে বসিয়েছে। কারণ কোনো সমস্যায় পড়লেই তাদের মুখে প্রথম যে শব্দটি উচ্চারিত হয় তা হলো, শিট!
বেশ কয়েকবছর হয়ে গেলো আমরা পশ্চিমাদের অনুকরণ করছি।
০৪.
কবিতা লিখতে হয় উপুড় হয়ে, আর পড়তে হয় চিৎ হয়ে। কিন্তু অধিকাংশ কবিতালেখক এখনো টেবিলেই পড়ে আছেন। কারণ তারা কবিতাকে এখনো দয়িতা ভাবতে শিখেন নি।
০৫.
এক অর্থে গণতন্ত্র মানে হলো জনগণের স্বার্থে সর্বেক্ষেত্রে আপোষ করা। যে দেশে একজন আপোষহীন নেত্রী থাকেন সে দেশে গণতন্ত্র ইউটোপিয়া।
০৬.
বাঙলাদেশ রেলওয়ের ট্রেনগুলি ছারপোকায় সয়লাব। কর্তৃপক্ষ ছারপোকা মারার জন্যে ট্রেনের সিটে কীটনাশক ছিটায়। ছারপোকা মরে না, কিন্তু যাত্রীরা কীটনাশকের গন্ধে অতিষ্ঠ এবং কখনো অসুস্থ হয়ে পড়ে।
দেশের সকল দমন এবং বমন কমিশনও এইরূপে বিস্তারিত।
০৭.
সৃজনশীল মানুষ চমকপ্রদ কাজ করে না, চমকপ্রদ কাজ করে গণিকা, ভাঁড় এবং যাদুকর। এবং তা স্রেফ পেটের তাগিদে।
সৃজনশীল মানুষ গভীরতর কাজ করে এবং মানুষ তা পরে আবিস্কার করে।
০৮.
দোয়েলচত্বরের পাশের ফুটপাথে আমি একটি মহিলাপীরের মাজার দেখেছি। আগে কখনো দেখি নি। আশা রাখছি আগামী কয়েকবছরে দেশে এইরকম মাজারের জঙ্গল হয়ে যাবে।
-----------------------------------------------------------------------------
উৎসর্গপত্রিকা:
হুমায়ুন আজাদ, বাঙলাদেশের কয়েকজন শিক্ষিতদের অন্যতম।
___________________________________________
সংযুক্তি:
সামইন কর্তৃপক্ষের কাছে বাঙলা-তারিখ সংযোজনের প্রস্তাব
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



