ডুবোজ্বর

মুক্তগদ্য: পুরুষপাখি
২০ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২৪
অতল রাতের থেকে তুলে আনি পাখি ও পাপ। পাপ সে এক হিরণ্ময় অ›ধকারের ডাক নাম। অ›ধকারের একশো তিনটা নাম। পাখি তার মধ্যবর্তী। একটি গান বেজে বেজে ডুবে যায় কণ্ঠের ভিতর। কোনো সুর কেঁপে কেঁপে ডুবে যায় সেতারের নির্লিপ্ত তারে। তবে আমরা এখানে এসেছি কেনো? কারো সবুজ আঙুলে ঝুলে আছে মহাকাল।...
- ৩৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২০২বার পঠিত
মুক্তগদ্য: নিঝুমশৃঙ্গার
১৬ ই নভেম্বর, ২০১০ রাত ১:০৯
এইভাষা তোমাকে দিয়েছিলো দূর পাহাড়ের ওপারে জেগে থাকা একলা এক কাঠঠোকরা পাখি। তুমি হাতের নখের ভিতর লুকিয়ে রেখেছিলে গ্রামের সবচেয়ে শীতল পুকুরটির মানচিত্র। সে কাউকে দেখতে পায় না। এদিক ওদিক তাকায়। একদিন সে কবিতা লিখতো। তার দুয়েকটা কবিতা কয়েকটা ছোটোকাগজে ছাপাও হয়েছিলো। তার সংগ্রহে নেই। কেননা তার চটের একটি ছেড়া...
- ২২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১৪বার পঠিত
মুক্তগদ্য: গলায় তার মন্দিরা, আমি তো মন্দিরার টুংটাং শুনতেই গিয়েছিলাম
০৫ ই অক্টোবর, ২০১০ রাত ১২:১৯
০১.
আমাকে ভাবতে বলা হয়েছিলো। আমি চোখ বন্ধ করে সান্তিয়াগোর হাঙরের কথা ভেবেছিলাম-- তীরে এসে যে একফালি কঙ্কাল হয়ে লবণের সাথে সঙ্গম করে কাঠের মতো। সান্তিয়াগোর চোখে ঘুমের ক্লান্তি। তার স্রষ্টা বলেছিলেন, ভাঙবে তবু মচকাবে না। এই বলে আত্মহত্যা করলে আমি জানতে পারি জীবন মৃত্যুর চেয়ে আপত্তিকর।
আমি সেই ছেলেটা...
- ২৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২২৯বার পঠিত
মুক্তগদ্য: যে বৃষ্টির ভিতর তুমি, সে অথবা তারা এবং আমি প্রতিদিনই হারিয়ে যাই
২০ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৪৩
তুমি আমার কে?
এই বলে তুমি হারিয়ে গেলে শাদা বৃষ্টির ভিতর। তোমার চোখে রাগ আর চোখের ভিতরে আরক্ত অভিমান। তারপর বৃষ্টি শেষে আমি পথের মাঝে পড়েছিলাম বৃষ্টিদগ্ধ লেবুপাতা। আমার স্মৃতিতে ছিলো ঝড়ের স্পর্শ, বৃষ্টির আগে যে ঝড় এসে রাঙিয়ে দিয়েছিলো ধূলির অরণ্য। তুমিও ছিলে না, আমি একাই পান করেছি অ›ধকার...
- ৪৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৪৪বার পঠিত
মুক্তগদ্য: বজ্রপাত থেকে যে ফুল কুসুমিত হয়, তার নাম মনে মনে ভাবি ম্যাগনোলিয়া নয়
১২ ই জুলাই, ২০১০ রাত ৮:৫৭
০১.
আমি কারো সামনে ছবি আঁকতে পারতাম না। ফলত ক্লাস ছেড়ে সবাই বাইরে গেলে, টিফিন আওয়ারে ছবি আঁকা ধরতাম। এতোক্ষণ হয় অন্যদের বিরক্ত করতাম, নাহয় বাইরে বাইরে ঘুরতাম। এখন কেউ না থাকলেও ছবি আঁকতে পারি না। আমি ছবি আঁকা ভুলে গেছি। তবে মনে মনে সারাক্ষণ ছবি আঁকি। শরতের শাদা শাদা মেঘের...
- ৬৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০২বার পঠিত
মুক্তগদ্য: প্রিয়তম অসুখ, গডোর জন্যে বসে থাকা এবং অন্তহীন বিকেলের গান
০৩ রা জুলাই, ২০১০ রাত ১:৫১
০১.
কেউ তো জানে না কিছু, হাওয়ার ওপাশে কে আসে ভেসে; কে আসে ঝিরিঝির ঝিরিঝির...
বেকেটকে অ্যাবসার্ড বলার মানে নাই; প্রকৃত অর্থে আমরা প্রত্যেকেই গডোর জন্যে প্রতীক্ষা করি।
০২.
যেমন ধরেন, এক বিকেলে যে কোনো যেটি একটি পদ্ধতির দিকে যাবে অথবা প্রমাণের অসমতল সরঞ্জামের সঙ্গে পরিচালনা করে একটি ধারণার দিকে শব্দ, বিশেষভাবে...
- ৪৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬৪বার পঠিত
মুক্তগদ্য: ওগ্গাটিঁয়া
২৬ শে মে, ২০১০ সকাল ১০:১৯
তাহাদের একটি গ্রাম আছে নদীর পাশে পাশে। গ্রামের নাম আছে চন্দ্রচুড়ি। তাহাদের একটি নদী আছে গ্রামের পাশে পাশে। নদীর নাম আছে কঙ্কচোখি। আমি তাহাদের চিনি আঁতুড়ঘরে। তাহারাও আমাকে চেনে ভোরের বেলা। তাহাদের মানে তাহার। তাহারও একটি নাম আছে রিমিঝিম রিমিঝিম...
তাহাদের পাখি, তাহাদের বকুলবনে পাতার ছায়া আর পুষ্পগন্ধ হাওয়া...
- ৬৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮১বার পঠিত
মুক্তগদ্য: পাখিজ্বর বিষয়ক কবিতা, আমাদের গ্রামে একপাল পাখিশিকারি এবং মাঠে তার ছায়া
১৮ ই মে, ২০১০ সকাল ১০:৫৭
০১.
আমার সলিম আলীকে মনে পড়ে। তিনি পাখি শিকারি ছিলেন না জেনেছি। তার দুটি ডানা ছিলো, তিনি তার শার্টের ভিতর লুকিয়ে রাখতেন।
জ্ঞান চলতেই থাকে। মানুষের চোখে এই অসুখ বিস্তারের মাধ্যম পাখি শিকার। সংক্রমিত পাখির সংস্পর্শে সংক্রমিত কাক, বালিহাঁসের সংস্পর্শ জানা নেই। জ্বরাক্রান্ত মানুষের সংস্পর্শে মানুষের এই জ্বরের লক্ষণ জানা নেই।
০২.
আমি...
- ২৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৩বার পঠিত
মুক্তগদ্য: আবার কবিতা, গদ্যের স্বপ্ন, বাঙলা শব্দটির বানান এবং তেরো অংকের আড়াল
১৩ ই মে, ২০১০ বিকাল ৩:০১
men are so necessarily mad that not to be mad would amount to another form of madness.
--michel foucault
০১.
কখন যে বলেছিলাম শূন্যতার জয় হোক! সেই থেকে শূন্যতা অবিনাশী সুর হয় পরিব্যাপ্ত করে আছে আমার সমস্ত সকল। আমি একটা নিঝুম পাগলের গানে পরিণত হচ্ছি ক্রমশ। একদিন চক্রমন হয়ে ঝড় হবো তোমাদের...
- ৪৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬০বার পঠিত
মুক্তগদ্য: একটি অন্ধ বালিকার শূন্যতা আর প্রবৃত্তিগত কারণে আমি বিধাতার আততায়ী রূপে দৃশ্যগত
৩০ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৯
০১.
শিল্প কী? শিল্প হইতেছে বেশ্যাবৃত্তি। এই কথা একদা কবিদের ঈশ্বর শার্ল বোদলেয়ার বলেছিলেন। তাই আমি রাস্তায় দণ্ডায়মান হয়ে ঝড়ের কথা ভাবি। এবং স্মরিত হই, সমূহ রিত হই।
০২.
মনে পড়ে একবার ঝড়ের ভিতর মাঝরাস্তায় আমার বুকের উপর বাজ পড়েছিলো। আমি পুড়ে ছাই হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি ফিনিক্স। পুনর্বার জন্ম নিলাম এবং নিজেই...
- ৪২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬০বার পঠিত




