আমার প্রিয় পোস্ট

ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ

অচেনা তুমি,অচেনা আমি...

০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪২

শেয়ার করুন:                   Facebook

ভিজবে কি?
এসো তবে-
কাকভেজা হই সুরের ধারায়,
সারগাম আজ বাজুক প্রাণে,
হারাক না মন দূর অজানায়!

খেলবে কি?
এসো তবে-
মাতোয়ারা হই রঙের খেলায়,
রংধনু আজ রাঙাক জীবন,
ঝিনুক -ফোটা বালুকা বেলায়।

হাঁটবে কি?
তবে এসো-
এলোমেলো চুলে পথে নামি,
জোছনা নয়,আজ রোদের সাথে
অচেনা তুমি,অচেনা আমি।

 

 

  • ১৩ টি মন্তব্য
  • ১৫০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৬
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: চমতকার!!!!!!!!
খুব সুন্দর লাগলো।
২. ০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫২
comment by: মুনিয়া বলেছেন: এলোমেলো চুলে পথে নামি,
জোছনা নয়,আজ রোদের সাথে
অচেনা তুমি,অচেনা আমি।


- চমৎকার লিখেছেন।
৩. ০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৫
comment by: প্রচেত্য বলেছেন: "অচেনা তুমি,অচেনা আমি।"
এত দূর পথ হেটে
কেউ কাউকে চেনাই হলনা !
৪. ০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৮
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: @প্রচেত্য, এটাই তো জীবনের বড় ছলনা!!!
৫. ০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৯
comment by: নৈয়ায়িক বলেছেন: পড়লাম
৬. ০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:০০
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন: বড্ড ভালো হয়েছে....
৭. ০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:০২
comment by: প্রচেত্য বলেছেন: !?!?!? ছলনা !?!?!?
তাহলে সম্পর্কের সৃ্ষ্টি কেন ? সম্পর্কের সৃষ্টির রহস্যই কি ছলনা'কে আবির্ভাবের সুযোগ করে দেয়া ?
উত্তর খোজার দরকার নেই .
এ প্রশ্ন যুগের, সময়ের এবং চাহিদার
যা কোনদিনই মেটাবার নয়
৮. ০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:০৫
comment by: ভুইয়া বলেছেন: "সারগাম আজ বাজুক প্রাণে,
হারাক না মন দূর অজানায়!"... হারিয়ে যেতে পারলে আসলেই খুব ভালো হতো... কিন্তু পারছি কোথায়...?!

ভালো লেগেছে...
৯. ০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:০৬
comment by: কারিগর বলেছেন: আপনি এতো ভাল লেখেন কবে থাইকা।
আমিতো জানতাম আপনি ছন্দ বোঝেন না। অক্ষর বৃত্য সনাতন স্টাইল।
এর পরও,
১০. ০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩১
comment by: বিবণ বলেছেন: গুড গুড
১১. ০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩৫
comment by: কালপুরুষ বলেছেন: চমত্কার! আমি তোমার কবিতার প্রেমে পড়ে যাচ্ছি। আমার কবিতা মন হারালে তোমার কবিতা দায়ী থাকবে।
৫++
১২. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৪৪
comment by: এলোমেলো বলেছেন: ৫++
এলোমেলো চুলে পথে নামি,
জোছনা নয়,আজ রোদের সাথে
অচেনা তুমি,অচেনা আমি।
১৩. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:০৩
comment by: একরামুল হক শামীম বলেছেন: অচেনা তুমি,অচেনা আমি।
হায় হায় পৃথিবীর সবাই অচেনা...।

 



 


স্বপ্ন দেখতে ভালোবাসি,বাস্তবতাকে সঙ্গী করে...ভালোবাসি আমার দেশকে।

''ভালোবাসা জলের মতো দুহাত যেন ভরে না..................
প্রিয় মুখ তারার মতো দুচোখে গোনা যায়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪০৯৪৭