গুটিয়ে নেই শামুকের মতো-
০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কখনো কখনো এই আমি
আমার আমিকে
গুটিয়ে নেই শামুকের মতো-
শক্ত কোন খোলসের আবরণে....
যেখানে খোলসের দুর্গ ভেদ করে
সূর্যের আলো হানা দেয় না!
তারপর যেন শুরু হয় অনন্ত পথচলা-
নিজেকে গুটিয়ে
নিজেকে লুকিয়ে
স্মৃতির ধুলো উড়োতে উড়োতে...
কখনো কান্নায় ভেজা
কখনো হাসিতে
কখনো বা........রক্তে!!!
পার হয়ে যায় শ্লথগতিতে
হাজার-বছর প্রহর,
আচমকা কারও পায়ের চাপে
দলিত-পিষ্ট এই আমি
মৃত্যুবরণ করি,
নতুন কোন রূপে ফিরে আসতে
যেখানে শামুক নয়,
সুউচ্চ মিনার কইবে
আমার না বলা কথা....
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন