দেখি আমার অনেক পুরনো এক বন্ধু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে।বলেছে আমার তাকে মনে আছে কিনা!
নুসরাত,সেই বন্ধুর নাম।এমন একটা মেয়ে,কী আর বলবো!জাতীয় প্রতিযোগিতায় বিতর্কে ওকে কেউ হারাতে পারতো না।আমরা পরপর চারটা জাতীয় প্রতিযোগিতায় এক সাথে অংশ নিয়েছি।ও বিতর্ক আর উপস্থিত বক্তৃতায় আর আমি বরাবর রচনায়। দু'জনেই ফার্স্ট হতাম,তাই পুরস্কার দেবার অনুষ্ঠান পর্যন্ত সবসময় একসাথেই থাকা হতো।কি করে ভুলি তাকে!
কী সুন্দর কথা বলার স্টাইল ছিল ওর!আমি বলতাম,যে যতই ব্যস্ত থাকুক না কেন,ওর কথা শুনলে একবার না একবার মানুষ ফিরে তাকাবেই।এমেন ক্রিয়েটিভ মানুষ আমি খুব কম দেখেছি।ওর কণ্ঠটা আজো আমার কানে বাজে.....।
ফ্রেন্ড হিসেবে আ্যাড করার পর ওর প্রোফাইলে গিয়ে আমি তো খেলাম বিশাল টাসকি!!!
ওর বিয়ের ছবি..............!!!!!!!এটা কি করলো ও??কিছুই বুঝতে পারছি না।তবে বিয়ের দিন নুসরাতকে জটিল লাগছিল।
নুসরাত আর ঝিনুক-তোমাদের সুখী জীবন কামনা করি।আর নুসরাত,তোমাকে বলি,যেখানেই থাকো,যেভাবেই থাকো,তোমার ভেতরের সৃজনশীলতাটাকে নষ্ট করো না...............সেটা আবেগ বা বাস্তবতা যার কাছেই হোক না কেন!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

