........আমার কাজলা দিদি!
এই শোন্ না কাজলা দিদি,তুই কি এবার পয়লা বৈশাখে শাড়ি পরেছিলি?লালপাড় সাদা শাড়ি? জানিস আমি না এবার মেলাগুলা চুড়ি কিনেছি,কাঁচের চুড়ি।শাড়ি পরেছিলাম,হাতভর্তি চুড়িও পরেছিলাম-লাল,সাদা,সবুজ।রিনঝিন রিনঝিন রিনঝিন......
তুই কি রে?জানিস না,আমি মোটেও শাড়ি পরতে পারি না?একটু হেল্প করবি না?কুঁচি কে ঠিক করে দিবে? আঁচল ধরা কে শিখিয়ে দেবে,শুনি?
কাজলা দিদি,ও কাজলা দিদি,তোর কি ওই অত দূরে গিয়ে আমাদের মনে পড়ে না?আমার তো সারক্ষণই তোর কথা মনে পড়ে।আমার পুতুলগুলো বাক্সে ভরে রেখেছি,তোর সাথে খেলব বলে।তাড়াতাড়ি চলে আয়,পুতুল বিয়ে দেব না?আর একসাথে শিউলি ফুল কুড়াবো,তারপর কৃষ্ণচূড়ায় রাঙানো পথে দু'বোনে মিলে হেঁটে যাব;সব ভুলে বসে আছিস?
তোর ওখানে অনেক বন্ধু?তুই তো রাজকন্যা,ডানাকাটা পরী!সবাই ভাবে তোকে বুঝি আমার হিংসে হয়।কিন্তু তুই তো জানিস,আমি তোকে কত্তো মিস করি!আর তোর মতন ডানাকাটা পরীকে বুঝি হিংসে করা যায়!ডানাকাটা পরীর বোন কি আর সবাই হতে পারে?
মানুষগুলো যে কী!নিজে সুন্দর না হলে কি অন্যের সৌন্দর্যকে হিংসে করতে হয়?তুই-ই বল্!
আর তুই এভাবে দিনের পর দিন চুপ থাকতে পারিস!ভারী পাজি তো তুই!বুঝিস না,মা তোর জন্য কত কষ্ট পায়!আর আব্বুর কথা নাই বললাম,তুই তো আব্বুর ডুপ্লিকেট।একটা চিঠিও লিখিস না,ধুর!
আচ্ছা কাজলা দিদি!তুইও কি আমার মত অভিমানী?তুই নেই বলে আমাদের বাড়ির পুকুর পাড়ে আর থোকায় থোকায় জোনাক জ্বলে না।বাতাবী নেবুর ফুল ফোটে না.......গন্ধরাজের গন্ধ দখিন হাওয়ায় ভেসে ভেসে আমার ঘরে আসে না। আর ওই বাঁশবাগানের মাথার ওপর যে চাঁদটা?সেই চাঁদের বুড়িটাও আর চরকায় সুতো কাটে না......
ও!বুঝেছি,ওই দূর আকাশের তারাগুলোই এখন তোর বড্ড আপন হয়ে গেছে,তাই না রে??
(আমার বড়'পু,মাত্র ৪০ দিন যে ছিল এই পৃথিবীতে।আগামীকাল তার জন্মদিন।ওর জন্মেরও তিন বছর পর আমার জন্ম।ওর সাথে গল্প-কথা-খেলা সবই হয় কল্পনাতে।এই ছবিটা ছাড়া ওর আর কোন স্মৃতি নেই আমার কাছে.......ভালো থাকিস রে আপুনি!)
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।