আমার বড় ফুফুর ছোট ছেলের বিয়ে।সবাই অনেক আনন্দ করছি। নিজে হাতে ভাইয়ার বাসর ঘর সাজালাম।সাথে আমার বিচ্ছু বাহিনী।কত হইচই....কত আনন্দ!
ভাবীকে বাসর ঘরে আনা হল।ভাবীর সেই লাজুক লাজুক হাসি।আমাদের দুষ্টুমি।
সেদিনের স্মৃতিগুলো আজ আবার মনে পড়ছে-বিষণ্ণতার ছায়ায় ঘিরে।
ভাইয়া-ভাবীর চার বছরের ছোট্ট একটা মেয়ে।ঠিক যেন পুতুল সোনা।পিচ্চি হবার পর ভাবী বলেছিলেন-নামটা তুই রাখ্ তো!
আমি রেখেছিলাম 'রূপকথা'।কখনো ডাকি 'রূপু' বলে কখনো বা কথা!
বাড়িতে গেলেই ফুপি ফুপি বলে এসে ওর আমার গলা জড়িয়ে ঝুলে পড়া-কি এক মায়া!
আর ভাবী তুমি?গত রোজার ঈদে মা যখন তোমাকে দেখে বলল,তোমার চোখ-মুখ এমন দেখাচ্ছে কেন?অসুস্থ নাকি? তারপর শুরু হল ডাক্তারের কাছে ছুটোছুটি।ধরা পড়ল তোমার দুটো কিডনীরই ৭০% ড্যামেজ হয়ে গেছে।আমাদের বাসায় এসে ভাইয়ার সে কি কান্না!রূপুকে নিয়ে আমি তখন থ!
তারপর কত কি চেষ্টা করা হল.....কিন্তু কি করলে কি হবে ডাক্তাররাও বুঝতে পারছিল না।তবু থেমে থাকেনি চিকিৎসা।সান্ত্বনা ছিল,তবু তো তুমি সাথে আছ,তবু তো রূপুর মা আছে!
আজ হঠাৎ একটু আগে ছোট ফুপির ফোন এল।ভাবী তিনদিন ধরে অজ্ঞান। ভাইয়া হাউমাউ করে কাঁদছে।সবার অপেক্ষা শেষ মুহূর্তের......আমার পরীক্ষা বলে হয়ত আগে জানানো হয় নি।আমার পৃথিবী থমকে গেল,আব্বু-আম্মু স্তব্ধ!
মনে আছে ভাবী,তুমি বলেছিলে,'নিশা,তুই সবসময় মানুষের ভালটা দেখিস কেন রে?কষ্ট পাবি যে!'
আমি বলেছিলাম,'পারি না,ভাবী!'
তুমি বলেছিলে,'অনেক সময় অনেক কিছু পারতে হয়!'
দেখো ভাবী,কথাটা কত সত্যি!তোমার এই অবস্থা,অথচ আমি তোমার পাশে যেতে পারলাম না,তোমার হাতটা ধরতে পারলাম না।
শেষ দেখাটা কি এভাবেই অসমাপ্ত থেকে যাবে?
আর রূপু..........................................?
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।