আমার প্রিয় পোস্ট

ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ

দুষ্টু হাওয়ায় ওড়া এলোমেলো সুখ

৩০ শে জুন, ২০০৮ রাত ১০:২৯

শেয়ার করুন:                   Facebook

. . . . 'যেখানে সীমান্ত তোমার,সেখানেই বসন্ত আমার. . .'
-ঘুমটা হুট করে ভেঙে গেল।ব্যাপারটা বুঝে উঠতে কিছুটা সময় লাগল।মোবাইল বাজছে।এই রিংটোন?ধড়মড় করে উঠে বসলাম।এটা তো তার রিংটোন হিসেবে রেখেছিলাম-তার খুব প্রিয় গান।সে ফোন করেছে?ঠিক বিশ্বাস হচ্ছে না।
ভুল ভাবছি কি আমি?নাহ!মোবাইল স্ক্রিনে তো ওরই নাম!রিসিভ করব কিনা ধন্ধে পড়ে গেলাম।খুশি হব নাকি কাঁদব-ঠিক কি করা উচিত-বলা যায় একরকম ভ্যাবাচেকাই খেয়েছি।

সাত-পাঁচ ভাবতে ভাবতেই কলটা মিসড কল হয়ে গেল।আজ ছুটির দিন।জানালার ফাঁক গলে ভোরের আধফোটা আলো উঁকি দিয়ে যাচ্ছে।মনে পড়ে,আগে ছুটির সকালগুলোতে ঘুম ভাঙত তার কল পেয়ে।এমনিতে আমি ফজরের আজানের সাথে সাথেই উঠি।কিন্তু ছুটির দিন কি যে হয়।নামাজটা পড়ে আবার একটু শুতে যাই,তারপর চোখে ভিড় করে রাজ্যের যত ঘুম!ঘুমঘুম চোখে ওর কল রিসিভ করা-ব্যাপারটার মাঝে একটা আহাদ আহাদ ভাব থাকত।আমার কখনও মনে হত না,আমরা আলাদা।ওর সাথে দূরত্বের সৃষ্টি হয়েছে,তাও বেশ অনেকটা সময় কেটে গেছে-যেটা আমি কখনও ভাবিনি।সে আসলেই আমার খুব কাছের একজন ছিল।আমিই হয়ত তার কাছের কেউ হতে পারি নি।

কলব্যাক করব কিনা যখন ভাবছি,আবার মোবাইল বেজে উঠল।
-হ্যাল্লো!
ঘুমঘুম কন্ঠে বললাম।
-কি ব্যাপার?ঘুম ভাঙে নি?
-উঁহু!
যেন সব কিছু আগের মতই আছে।
-সেই স্বভাবই রয়ে গেছে?
-কি করব বল,তুমি যদি কল করে করে ঘুম ভাঙাতা তাইলে হয়ত অভ্যাসটা বদলালেও বদলাতে পারত।
-রাগ করছ?
-নাহ!
-অভিমান?
-নাআ-হ!
একটু খোঁচা দিয়ে বললাম।
-তোমাকে ঘাঁটাব না,তোমার অনুভূতিগুলো কখনোই আমাকে বুঝতে দাও নি।আমি জানি,আমার সামনে আমি যেমন তোমাকে দেখছি,ভেতরে ভেতরে আসলে. . .
ওর কথা শেষ করতে না দিয়েই জানতে চাইলাম-
-আসলে সত্যি করে বল তো,আমি তোমাকে বুঝতে দেই নি নাকি তুমিই আমাকে বুঝতে চাও নি-কোনটা?
-আরে আরে!ঝগড়া করবা নাকি?
তাড়াতাড়ি বলে ওঠে ও।
আমি হেসে দেই।অন্য সময় হলে বা আগে হলে কথার পিঠে কথা বলতাম।আজ ইচ্ছে হল না।কতদিন পর কথা হচ্ছে!সে যদি আসলেই বুঝত!
-কি হল?
মোবাইলের ওপাশ থেকে প্রশ্ন।
-ভাবছি,কোন কাজে জাঁহাপনার আমাকে দরকার হল এতদিন পর?
-কেন?অকাজে কল করতে পারি না?
আমি চুপ থাকি।সে নিজেও চাপা স্বভাবের মানুষ।খুঁচিয়ে খুঁচিয়ে কথা বের করতে হত।কাজ ছাড়া তেমন একটা কল করত না;অবশ্য ওই যে ছুটির সকালের কথা বললাম,সেটা বাদ দিয়ে।
-এত চুপচাপ হয়ে গেছ কেন?
আবার প্রশ্ন করে ও।
-তুমি এত প্রশ্ন করছ কেন?যখন সুযোগ দিয়েছিলাম,তখন তো কর নি!
ও প্রান্ত থেকে কোন জবাব আসে না।কিছুটা সময় দুইজনেই চুপচাপ।
-শোন!
সে বলে।
-কি?
-তোমার বিছানার পাশের জানালাটা কি খোলা?
-কেন বল তো?
-মনে আছে?এক জোছনা রাতে হঠাৎ কল করে তোমার সে কি চেঁচামেচি. . .
-হুমম।
-তুমি বলছিলা,আল্লাহ!আমার ঘর তো জোছনার আলোতে ভেসে যাচ্ছে!
-হুমম।
-যাক গে! যা বলছিলাম,জানলাটা কি খোলা?
-হুমম খোলা।
-একটু জানলার কাছে গিয়ে দাঁড়াবে?
আমি জানালার কাছে গিয়ে দাঁড়ালাম।কাল রাতে ঝুম বৃষ্টি হয়ে গেছে।ঝিরঝির একটা বাতাস এসে লাগল চোখে-মুখে ;যেন আদর করে ছুঁয়ে গেল।
-কি বলতে চাচ্ছি বুঝতে পারছ?
আবারও ওর প্রশ্ন।এবারও আমি চুপ।
আমি তো তখন ডুবসাঁতার কাটছি ওর গুনগুনগুন সুরের জলে. . . . .

জানলা খোলা দেখে থমকে দাঁড়াল
দুষ্টু হাওয়ায় ওড়া এলোমেলো সুখ
আমার কানে কিছু বলতে এল সে
হাতছানি তার অজানায় বহুদূর।।

শাওন মেঘের দেওয়া বৃষ্টি যেখানে পড়ে
ভেজা সেই মাঠে গান গাওয়া
টুকরো সুখের দেওয়া একটু আদর ছুঁয়ে
অভিমান জলে ভেসে যাওয়া।
বলতে না পারা কথা বলে গেল সেই সুখ
বলতে না পারা কথা বলে গেল সেই সুখ
ভাসল আকাশ অজানায় বহুদূর।।

তোমার আমার কাছে সুর আসে মাঝে মাঝে
ফিরে আসে সেই চেনা হাওয়া
বলে যায় আজো যেন কিছুটা সময় পাছে
পড়ে আছে কত চাওয়া পাওয়া
যতদিন পার তুমি বুকে টেন এই সুখ
যতদিন পার তুমি বুকে টেন এই সুখ
ডাকবে আকাশ অজানায় বহুদূর।।

Click This Link


 

 

  • ৩১ টি মন্তব্য
  • ৩৪৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৩২
comment by: রাতিফ বলেছেন: আপনার অনুভূতিগুলো মনকে স্পর্শ করে গেলো।



ভালো থাকুন...........শুভেচ্ছা।
২. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৩৪
comment by: মৈথুনানন্দ বলেছেন: Real love stories have no endings!
৩. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৩৬
comment by: মুকুল বলেছেন: হু ম ম
৪. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৪০
comment by: নিয়ন আলোয় বাউল বলেছেন: কাল সারা রাত
ছিল জোছনা
কাল সারা দিন
রৌদ্রু ঝলমল
তুমি ছিলে তাই
রঙ্গিন পৃথিবী
আপু+++
৫. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৪০
comment by: সবাক বলেছেন: মোবাইল ফোন নিপাত যাক।X(






শুভরাত্রি।
৬. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৪১
comment by: নির্জন রহমান বলেছেন: ভাল লেগেছে .... আরো লেখা চাই.....

গানটা মন ছুয়ে গেল...।

শুভেচ্ছে নিবেন।
৭. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৪১
comment by: অ্যামাটার বলেছেন: সব চাওয়া যবে পাওয়াতে পরিণত হবে,
সেদিনার অপেক্ষায়...
৮. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৪৪
comment by: তার ছিড়া 74 বলেছেন: এইটা গল্প না নিজের জীবন গাথা?

যাই হোক না কেন....

ভালো, বেশ ভালো
৯. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৫৭
comment by: আকাশচুরি বলেছেন: হুমম!!
১০. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৫৯
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: হুমম...মন ছুঁয়ে গেল....:)
১১. ৩০ শে জুন, ২০০৮ রাত ১১:৪৯
comment by: কাঙাল মামা বলেছেন: ৩ বছর তো হইয়া গেলো....আমার এমন ফোন কবে আইবো?:(
১২. ৩০ শে জুন, ২০০৮ রাত ১১:৫১
comment by: কাঙাল মামা বলেছেন: মন খারাপ পুস্টে জোর করে পিলাচ দিলাম :(
১৩. ৩০ শে জুন, ২০০৮ রাত ১১:৫৫
comment by: সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: চমৎকার।
১৪. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৪:২৪
comment by: অ্যামাটার বলেছেন: " বি-দা-য়...!" ---
সত্যিই নাকি?
১৫. ০২ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৬
comment by: গনি মিয়া বলেছেন: আফসুস, নিশা বুবু বোলগ থেইকে বিদাই লিয়েচে।
১৬. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ২:২৪
comment by: শিরোনামহীন বলেছেন: Real love stories have no endings!
১৭. ১৮ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৩
comment by: মৈথুনানন্দ বলেছেন: :)

১৮. ০৪ ঠা আগস্ট, ২০০৮ ভোর ৫:৪৯
comment by: অ্যামাটার বলেছেন: হুমম...ম্যালাদিন পরে এই পেজে আইলাম...
আমি যেইগুলান ব্লগের নিয়মিত পাঠক...এই ব্লগটা অন্যতম ছিল...
১৯. ০৪ ঠা আগস্ট, ২০০৮ ভোর ৫:৫৪
comment by: রাশেদ বলেছেন: হুমম... কেমন আছো?
২০. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ৩:২৫
comment by: সাজিদ শাহরিয়ার বলেছেন: এত সুন্দর লেখেন আপনি? ঝানতাম না।
২১. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০৮
comment by: মৈথুনানন্দ বলেছেন:

সাতিয়া!

RAKSHA-BANDHAN ( 16TH AUGUST ) উপলক্ষে আমি বাঙলাদেশে কিছুমিছু পাঠাচ্ছি আমার সমস্ত আদরের বোনেদের জন্যে।

17TH AUGUST সারিয়ার বাড়িতে অবশ্যই আসবে - মিষ্টিমুখের ব্যবস্থা থাকবে।

ওর সাথে যোগাযোগ করে নাও :

Click This Link

আরো কিছু জানতে চাইলে মেল করতে পারো :



============দাদাভাই@কোলকাতা============

২২. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১০:১৭
comment by: নিলা বলেছেন: এটা রিয়েল লাইফের গল্প হলে আমি ভীষণ খুশি হবো।
এত ভালো লাগলো যে চোখে পানি চলে আসছে। প্রিয়তে নিয়ে নিলাম
২৩. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৩
comment by: জহিরুল ইসলাম মুসা বলেছেন: hi,
how are you?
২৪. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৩০
comment by: অদ্ভুত আঁধার এক বলেছেন: লেখা দেননা কেন?
আপণাকে এখন ভয় পাচ্ছি।।হা হা।
২৫. ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৩
comment by: আবু সালেহ বলেছেন: অনুভূতিগুলো মনকে স্পর্শ করে

নতুন লেখা দেন না কেন??
২৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩১
comment by: ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: ভাল
২৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৬
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:
২৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৬
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:
২৯. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৩১
comment by: সুদীপ চৌধুরী বলেছেন: এখনো মনে পড়ে এই গানটার সাথে আমার খুব প্রিয় একটা সময় কেটেছে। যখন গানটা প্রথম শুনি।অনেকদিন শুনছি,অনেকরাত

অথচ এখন আর আগের মতো ভালো লাগে না।আগের অনুভূতি গুলো আর ধরা দেয় না।আসলেই প্রথম বারের ব্যাপারটা অন্যরকম।কিংবা আমিই হ্য়তো বদলে গেছি।

আমি খুব একটা মোবাইল প্রেমী নই।
কিন্তু লিখাটা ভালো লাগলো, বিশেষ করে কোন একসময়ের প্রিয় গানের সাথে।
গানটা আরেক বার শুনে দেখি........
৩০. ১৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:০২
comment by: অদ্ভুত আঁধার এক বলেছেন: কি ব্যাপার আপনাকে দেখা যায়না কেন?
৩১. ১৪ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৬
comment by: রাশেদ বলেছেন: গেলা কই?

 



 


স্বপ্ন দেখতে ভালোবাসি,বাস্তবতাকে সঙ্গী করে...ভালোবাসি আমার দেশকে।

''ভালোবাসা জলের মতো দুহাত যেন ভরে না..................
প্রিয় মুখ তারার মতো দুচোখে গোনা যায়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪০৯৫৪