অনুবাদ : মুহাম্মদ ঈসা শাহেদী
যে ঘরটিতে নারী নেই, নেই প্রেম মায়া মমতা
যে দেহের দিলটা মৃত, মরে গেছে তার আত্মা।
কোনো অধ্যায়ে ভূমিকায় লিখেনি নিয়তি এই কথা
পুরুষের জন্য পূর্ণতা আর নারীর ভাগ্যে অপূর্ণতা।
নারী সেই শুরু থেকে ছিল অস্তিত্বের গৃহের খুটি
নির্মাণ করেছে এমন ঘর, নেই যার ভিত্তি বুনিয়াদ ভিত্তি।
নারী যদি কষ্টের পথে বিগলিত না হতো মোমের মতো
চিনতো না কেউ এই আধার পথ শেষ পর্যন্ত।
সূর্যের মতো প্রদীপ্ত না হতো যদি অস্তিত্বের পর্বতে নারী
প্রেমের রতœবেপারী পেতো না খনিতে রতœ-মণি।
নারী ছিল ফেরেশতা যখন দেখিয়েছিল চেহারা তার
দেখ ফেরেশতা রূপেই, তিরস্কার করে শুধু শয়তান তার।
প্লেটো ও সক্রেটিস যদি ছিলেন প-িত মহান জ্ঞানী
মহান ছিল শৈশবের তার পরিচর্যাকারিনী
মায়ের দোলনায় ঘুমিয়েছে শৈশবে বহুকাল
পরে হিকমতে মহাজ্ঞানী হলেন হাকীম লোকমান।
কি বীর কি সাধক, তাপস কি বা কি ফকীহ
সবাই হয়েছে ছাত্র এই পাঠশালার ব্যতিক্রমহীন।
মায়া-মমতার পাঠ কোথায় পড়েছে
মা নেই যে শিশুর
শান্তি ও শৃঙ্খলা কোথায় পেয়েছে
রাজা নেই যে দেশের।
নারী ও পুরুষের দায়িত্ব কি জান গুহে জ্ঞানী
একজন হলো জাহাজ আর অপরজন নাবিক।
নাবিক যদি প্রজ্ঞাবান আর তার জাহাজ মজবুত হয়
ভয় কিসের তার তরঙ্গ ঘূর্ণাবর্ত ও ঝড়ের ঝাপটায়।
যুগের দুর্বিপাকের সাগরে যেদিন জাগে ঘনঘটা
চেষ্টা ও কাজের প্রত্যাশা থাকে এর ও ওর কাছ থেকে তথা।
আজকের মেয়ে সব সময় সে কালকের মা
মায়ের কাছ থেকেই সম্ভব হয় ছেলের বড় হওয়া।
নারীর সেলাইকর্ম যদি ভালো না হয় তখন
পুরুষের জামা খুলে যায় ছিড়ে খান খান।
পুরুষের শক্তি ও সম্বল কি? নারীর সাহায্য
নারীর সম্পদ অবলম্বন কি? সন্তানদের মায়া
ভালো রমণী নয় সে শুধু গৃহকর্ত্রী ঘরে
সে ডাক্তার, সেবিকা, দারোগা ও প্রহরী একই সঙ্গে।
সুখের দিনে সে সঙ্গিনী বন্ধু একান্ত আপন
দুঃখের দিনে শুশ্রƒষাকারী পৃষ্ঠপোষক প্রিয়জন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


