আমার প্রিয় পোস্ট

স্বপ্ন দেখে বেঁচে আছি

ওয়েবে নিউজ পোর্টাল দি এডিটর

১০ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:১৬

শেয়ার করুন:                   Facebook

নতুন একটি ওয়েবভিত্তিক নিউজ পোর্টাল চালু হয়েছে। সাইটটির অ্যাড্রেস : http://www.the-editor.net. দি এডিটর এমন একটি ওয়েব পোর্টাল যেখানে নাগরিক সাংবাদিকতা করার সুযোগ রয়েছে। দেশে-বিদেশে বসবাসরত একজন সাধারণ নাগরিক যে কোনো সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বা অন্য যে কোনো বিষয়ে এ পোর্টালে তথ্য দিতে পারবেন। দি এডিটর পোর্টালে বাংলা ও ইংরেজি দুটো ভাষাতেই সংবাদ প্রকাশের সুযোগ রয়েছে। সাইটটিতে প্রতিদিন রাজনীতি ও জনপ্রশাসন, কৃষি, বাণিজ্য, আইন ও অপরাধ, উন্নয়ন, শিক্ষা ও সাহিত্য, অর্থনীতি, বিনোদন, স্বাস্থ্য, আন্তর্জাতিক, বিদ্যুৎ ও জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলা এবং আবহাওয়া সংক্রান্ত সংবাদ প্রকাশিত হবে। এছাড়াও দি এডিটরে থাকছে শিশু এবং কিশোর, নারী, চাকরি, সা¤প্রতিক বাজারদর, বিজ্ঞাপন এবং টেন্ডার বিষয়ক কয়েকটি পোর্টাল। এই সাইটে সাধারণ জনগণ কমিউনিটি জার্নালিস্ট হিসেবে তাদের মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ ও তথ্যচিত্র পাঠাতে পারবেন। এ জন্য তাদের পেশাদার সাংবাদিক বা সংবাদ সম্পর্কে জ্ঞান থাকা জরুরি নয়। এছাড়াও এ সাইটে পাওয়া যাবে চাকরি খোজার সুবিধা। যোগাযোগ : ৩/৬, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

 

প্রকাশ করা হয়েছে: ওয়েব টক  বিভাগে ।

 

  • ৮ টি মন্তব্য
  • ১৮৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২৩
comment by: সোহানের রোজনামচা বলেছেন: ওপেন ই হয়না ভাই। কবে খুলবো?
২. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩০
comment by: নিশাত শাহরিয়ার বলেছেন: লোড হইতে বেশী সময় নেয়,একটু অপেক্ষা করুন.।
৩. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৭
comment by: আন্ধার রাত বলেছেন: এটা তো মনে হয় মারা গেছে।
৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪২
comment by: প্রশ্ন কত বলেছেন: খুললো তো ,যে কেউ যদি সংবাদ দেয় তো সুযোগের অপব্যবহার হতে পারে।
৫. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭
comment by: বইপাগল বলেছেন: ঘুরে এলাম। ধর্ম সম্পর্কিত কোনো বিভাগ নেই দেখে দুঃখিত হলাম।
৬. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৬
comment by: নিশাত শাহরিয়ার বলেছেন: নতুন শুরু হইছে তো,আস্তে আস্তে সব দিবে বোধহয়..।সমস্যা একটাই লোড হতে সময় নেয়
৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
comment by: শামীম আহেমদ বলেছেন: বহুত টেরাই দিছি খালি পাংখি উড়ে মাগার ঢুকে না
৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৯
comment by: বইপাগল বলেছেন: @নিশাত শাহরিয়ার - ধন্যবাদ। আশায় থাকলাম। অবশ্য লোড হতে আমার অফিসের পিসিতে তেমন সময় নেয়নি। হতে পারে কানেকটিভিটি ভালো বলে।

 



 


আমি এক অতি সাধারণ একটা ছেলে যে মাঝে মাঝে সাহস করে কবিতা লিখে ফেলে কিন্তু ছাপাবার সাহস পায় না ।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯২২১