সুপ্রিয় ব্লগাররা,আমি বাংলা ইউনিকোডের ব্যাপারে কিছু সাহায্য চাই।নিম্মের প্রশ্নের উত্তর যাদের জানা আছে তারা একটু সাহায্য করুন...
১. আচ্ছা, সামহ্যেয়ার ইন ফোনেটিক কি ইউনিকোড ফন্ট?আমি যদি এখানে লিখে অন্য কোথাও কাট -পেষ্ট করি(অন্য ওয়েবসাইট কিংবা ব্লগে),তাহলে কি সেই লেখা যে কোনো কম্পিউটার থেকে দেখা যাবে?(আমি এটা ট্রাই করেছিলাম আমার ওয়ার্ডপ্রেস ব্লগে,কিন্তু এক কম্পিউটারে দেখা যায়,অন্য কম্পিউটারে সমস্যা করে)
২।সামহ্যেয়ার ইন এর ইউনিকোড কনভার্টার দিয়ে কনভার্ট করে কাট-পেষ্ট করলে লেখা দেখা যাবে?(এটা ট্রাই করেছিলাম আমার ওয়ার্ডপ্রেস ব্লগে,কিন্তু এক কম্পিউটারে দেখা যায়,অন্য কম্পিউটারে সমস্যা করে)
৩. ভালো কোন ইউনিকোড ফন্ট কি আপনাদের জানা আছে যেটা দিয়ে লিখলে যে কোন কম্পিউটার থেকে সুন্দরভাবে দেখা যাবে?(ফন্ট এমবেড না করেও)
প্রশ্ন গুলার উত্তর দিয়া আমাকে একটু সাহায্য করুন প্লিজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


