আমার প্রিয় পোস্ট

মানুষ বদলে যায় অন্য মানুষে...................আকাশ বদলে যায় অন্য আকাশে........................

পথশিশুদের মাঝে নতুন জামা বিতরন --- ছবিসহ শেষ আপডেট।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬

শেয়ারঃ
36 0



প্রথমেই জানাচ্ছি যে ১৫ তারিখ আমাদের জামা কাপড় বিতরন করার কথা ছিল। ১৫ তারিখেই সেটি আত্তন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। :)

যারা আমাদের এই কর্মসুচি সম্পর্কে জানেন না তাদের জন্য রইল আমার পুরানো ৩টি পোষ্ট।




কেমন হবে যদি একটা শিশুকে এই ঈদে একটা নুতন জামা পাওয়ার আনন্দ দিতে পারেন !! ( পথ -শিশুদের নিয়ে একটা উদ্যোগ )

কিছু প্রত্যাশা, অতঃপর হতাশা এবং দৃঢ় এক প্রত্যয়............... (পথশিশুদের নিয়ে একটি উদ্যোগ)

পথ -শিশুদের নিয়ে একটা উদ্যোগ : সর্বশেষ আপডেট

কিন্তু নেট প্রব্লেম ও ঈদ উপলক্ষে বাড়ি যাওয়াতে ছবি ও আপ্লদ দিতে দেরি হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেরিতে হলেও ছবি সহ আপডেট দেওয়া হল।:)

আমাদের সংগ্রহিত ফান্ড ছিল ১৭০০০ টাকা :D(প্রতিশ্রুতি মত পুরোতটাই জামা কেনায় খরচ হয়েছে)। এই টাকায় মিরপুর রোড (ঢাকা কলেজের অপজিট) থেকে ২০৪ টা গেঞ্জি আর টাউন হল (মোহাম্মাদপুর এ অবস্থিত) থেকে ৮৮ তা ফ্রক কেনা হয়েছিল। মোট ২৯২ টা কাপড় টাউনহল এলাকা, মোহাম্মাদপুর পুরান থানা রোড, শামলি, টেকনিকাল, আগারগাও, শেরেবাংলা নগর, লিঙ্ক রোড, মনিপুরিপাড়া এমন বেশ কয়েকটি স্পট এ ঘুরে ঘুরে দেওয়া হয়েছে।

আমাদের এ কাজ়ে যারা ডোনেট করেছেনঃ

মিসেস মাশকুরা বেগম ১০৫০ টাকা (যাকাত)
সাঈদুল মুনিম ১০০ টাকা
সামিন ১০০ টাকা
ড. রেহানা ২০০ টাকা
মৌ ২০০ টাকা
শাপলা ১০০ টাকা
শুভ ১০০ টাকা
আসিফ (ব্লগার) ১০০ টাকা
রানা ১০০ টাকা
রাশেদুল ১০০ টাকা
রানি ২৫০ টাকা
তানিম ১০০ টাকা
তারেক (পরিবারের সদস্যদের থেকে) ২২০০ টাকা
সামিন ৫০০ টাকা (যাকাত)
নিতু ৫০০ টাকা
তাবিতা ১৫০ টাকা
বরনা ৫০ টাকা
সালমান বারী ৫০০ টাকা
রাজু ১০০ টাকা
শুভ ১০০ টাকা
রাইসা ৫০০ টাকা
হাসান (ব্লগার) ১০০০ টাকা
কাজী (ব্লগার) ১০০০ টাকা
মারুফ ২০০ টাকা
নাজমুস ২০০ টাকা
তানভির ২০০ টাকা
রিফাত ৩০০ টাকা
ফারুক হোসেন (চট্টগ্রাম থেকে) ৫০০০ টাকা
সামীরা ৫০০ টাকা
শাকিল (ব্লগার)(সিলেট থেকে) ১৫০০ টাকা (যাকাত)

সর্বমোট ১৭০০০ টাকা
ব্লগার হতে প্রাপ্ত ৪১০০ টাকা
যাকাত ৩০৫০ টাকা
ব্যংক একাউন্ট এ জমা ৬৫০০ টাকা


১৫ তারিখ সকালেও কাপড় কিনতে হয়েছে অনেকে দেরিতে ডনেশন দেওয়ার জন্য। তার উপর ছিল বর্ষা। সেকারনে আমরা ২ টার সময় রওনা করি। আমি সহ ৬ জন ভলানটেয়ার সাথে একটা মাইক্রো। ৬ টার ভিতর আমরা আমাদের কার্যক্রম শেষ করি।































































বিশেষ ক্বতজ্ঞতা (যাদের ছাড়া এ কাজ সম্ভব হত না) ১। সকল ডোনেটর যাদের ডোনেশন ছাড়া ফান্ড রেইজ করা সম্ভব হত না। ২। সকল শুভাকাংক্ষী যাদের শুভ কামনা আমদের পথ চলায় প্রেরনা যুগিয়েছে। ৩। মিসেস মাশকুরা বেগম। ঢাকার বাইরে থেকে টাকা পাঠানোর জন্য তার ব্যংক একাউন্ট ব্যবহার করতে দিয়েছেন। সেই গরমে রোজা রেখেও জামা কাপড় কিনেছেন বলতে গেলে একাই। সারা মার্কেট ঘুরেছেন এক্তু কম রেটে একটু ভাল কয়ালিটির কাপড় কেনার জন্য। ৪। জনাব শেখ আব্দুর রাশেদ। আমাদের যাতায়াতের জন্য মাইক্রো দিয়েছেন। মূল্যবান পরামর্শ দিয়েছেন সবসময়। ৫। ইমতিয়াজ জামিল। সূদুর চায়না থেকে উৎসাহ দিয়েছেন সবসময়। ব্লগের কাজে অনেক অনেক হেল্প করেছেন। ৬। রাজু ভাই(ভলানটেয়ার)। আমাদের ভলানটেয়ারদের ভিত্র সবচেয়ে ফিচারড মেম্বার। স্পট সিলেকশনে বলতে গেলে পুরটাই তার একার ক্রেডিট। তবে জামা নেওয়ার জন্য রাস্তা থেকে এমনভাবে ছেলেমেয়েদের ডেকে আনছিলেন যে লোকে ছেলেধরা ভেবে ধোলাই দেয় নাই এটাই আমাদের সবছেয়ে বড় সস্তি। ৭। তারেক কবির(ভলানটেয়ার)। এই কারর্যক্রম এর শুরু থেকে সাহায্য করার জন্য এবং বিতরনের সময় অসুস্থ থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ন ভুমিকাটা পালন করে দেওয়ার জন্য তারে ধইন্যাপাতা। ৮। মারুফ(ভলানটেয়ার)। সর্বক্ষন ক্যামেরা হাতে সচল। যদিও তার করা ভিডিও দেখে আমি যারপরনাই আশাহত। তবু ১ ঘন্টার নটিশে কাজ ফেলে ক্যামেরা সহ হাজির হয়ে বিরাট বড় দুশ্চিন্তা থেকে মুক্ত করার জন্য তাকে অস্যংখ্য ধইন্যাপাতা। ৯। রাকিন(ভলানটেয়ার)। লেখালিখির মত বোরিং একটা কাজেও তার উতসাহ হতবাক হওয়ার মত। বিতরনের সময় শিশুদের তথ্য সংগ্রহ করে তা দ্রুত লেখার দায়িত্ব ছিল এই আধুনিক আইনস্টাইনের(!)। উপর অসামান্য দক্ষতায় সে একাজ করে গেছে। ১০। সামিন(ভলানটেয়ার)। তার একটিভিটি চোখে না পড়লেও অন্যতম একটিভ মেম্বার ছিল সে ই। জামা নেয়ার জন্য বাচ্চাদের লাইন করানো বা জামা নেয়ার পর তাদের ছবি তোলার জন্য এক জায়াগায় অর্গানাইজ করা খুব একটা সুখকর অভিজ্ঞতা নয়।


আর আমাদের পরিকল্পনা আছে একটা অর্গানাইজেশন ফর্ম করানোর। কারন আমাদের বেশ কিছু সমস্যা পোহাতে হোয়েছে কোন অর্গানাইজেশনের ব্যানার না থাকায়। বর্তমানে আমরা এর সুবিধা-অসুবিধা ভেবে দেখছি। এমন কিছু হলে সবাইকে জানিয়ে দিব ইনশাল্লাহ।


সবশেষে আবারো সবাইকে ধন্যবাদ। যারা যেকোনভাবে সাহায্য করেছেন আমাদের, আশা রাখি ভবিষ্যতেও তারা এমনই উতসাহ ও সাহায্য ক্রে যাবেন। সবাই দোয়া করবেন যাতে এমন আরও কার্যক্রম সফল্ভাবে শেষ করতে পারি।

 

সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
ইমতিয়াজ জামিল বলেছেন: জটিল হইছে..চমৎকার..আমার তো আপনেরে দেইখা হিংসা লাগতাসে..আপনি পারলেন আমি পারলাম না..ওখানে থাকর ইচ্ছা ছিল ...সব সময় সব যায়গায় যাতে এই স্পৃহা বজার রাখতে পারে সেই কামনা রইল :) ভাল থাকবেন...সব সময় :):)
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: আপনারে যে ইষপিসাল ঠ্যাংকু দিলাম এইটা দেখলেন না?? এর জন্য তো ামার একটা ঢইন্যাপাতা পাওনা আছে। :P

২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
ইমতিয়াজ জামিল বলেছেন: ওটা না করলেও পারতেন..আমি কিছুই করতে পারি নাই..কেন সেটা আর ব্যাখ্যা নাই করলাম..তাও অনেক ধন্যবাদ..ভাল থাকবেন
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: Always Always........ :P :)

৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
ম্যাক্স পেইন বলেছেন: পোলাপাইনের মুখে হাসি দিসেন, আল্লায় আপনাগো ভালা করবো
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: আল্লায় আপনারেও অন্যের মুখে হাসি ফুটানোর তৌফিক দিক। ভালা থাইকেন।

৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
অপ্‌সরা বলেছেন: বাহ !! ওদেরকে খুবি সুন্দর লাগছে। আরো ভালো লাগছে ওদের মুখের হাসিটা।

এই হাসিটা আমিও দেখেছি। ঈদের আগের রাতে।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপু জেনে আমার মুখেও হাসি ফুটল।

৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
ড়ৎশড় বলেছেন: আজকাল নষ্ট মানসিকতার ভীড়ে কিছু সুস্থ আত্না দেখতে খুব ভালো লাগে।আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবোনা।আমি শুধু এই কামনা করবো যেন আপনি ও আপনার সাথে সাহায্যকারী সবার হৃদয় এমনই পুষ্প গন্ধে শোভিত হোক।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনাদের উৎসাহ সবসময়ই ভাল কিছু করার প্রেরনা দেয়।

৬. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
ফ্রুলিংক্স বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।

আশা করি পরবর্তিতে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: ধন্যবাদ। তবে ভাবনা সবার থাকলেও উদ্যোগ আর উদ্যমের অভাব হয়। আশা করি আপনাকে সাথে পাবো ভবিষ্যতে।

৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
নিশ্চুপ নিরবতা বলেছেন: কিন্ত পোষ্ট প্রথম পাতায় আসলো না কেন???
৮. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০০
ইমতিয়াজ জামিল বলেছেন: প্রথম পাতাটা আবার চেক করন..ামি আগের টা ডিলিট করে আবার পোস্ট করেছি তো
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: ধইন্যবাদ। পেয়েছি এখন। কিন্ত ১৭ নম্বর ছবিটা আসে না কেন?? একটু দেইখেন তো!

৯. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০১
তিথী ও টাটা বলেছেন: you guys r great man !!! Great job !!!

Well don !!!!

Keep it up..................
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: Your support made us great.

১০. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
আবিরে রাঙ্গানো বলেছেন: দেখেছো নতুন জামায় কত্ত কিউট লাগছে বাচ্চাগুলোকে........
:) একটা টাকলু পিচ্চির মনে হয় প্যান্ট পরা নাই ;) একটু অসমাঞ্জাস্য লাগছে ওরে।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: ওহহো ঐটা আপলোড হয়ে গেছে নাকি??!! খেয়াল করি নাই। আরে কিছু হবে না। পিচ্চি তো। আরো ছবি আছে আমার কাছে। কিন্ত আপলোড দিতে পারি নাই। ৩১ দিতে গিয়েই অবস্থা খারাপ। :(

সাথেই থাকুন।

১১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
সাগর ঢাকা বলেছেন: অনেক অনেক শুভো কামনা আপনার জন্য ..আল্লাহ আপনার মঙ্গল করুন ...
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: আল্লাহ সবার মন্গল করুন এবং অন্যের মন্গল সাধনের তৌফিক দিন। আমিন। :)

১২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১১
আকাশ_পাগলা বলেছেন: আমি প্রিয়তে নিলাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: That's a real honor for me........!!!!

অনেক ধন্যবাদ। আপনাদের উৎসাহেই তো পথচলা।

১৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
ইমতিয়াজ জামিল বলেছেন: পোস্ট টা এডিট করে মাঝে আপলোড করে দেন..কোন সমস্যা হবে না..এড়পর থেকে ওটা তাহলে দেখাবে,,,,
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: ঝি। দেয়া হইচে।

১৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
সিটিজি৪বিডি বলেছেন: অনেক সওয়াব পাইছেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০১

লেখক বলেছেন: আশা করি আপনিও সওয়াব কামাইতে আগ্রহী হবেন। :)

১৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৮
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: ওয়াও :)—) ধারুন হইছে জোস জোস :)—) তর জন‍্য একটা আমার পক্খ থেকে লান্চ ট্রিট পাওনা রইল, তর সাথে দেখা হইলে আমাদের একটা আইডিয়া নিয়ে কথা বলব :)—)
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: :) হোকে হোকে। কথা হইবেক একসময়.....

১৬. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৬
রাগ ইমন বলেছেন: খুব ভালও কাজ। দোয়া করি , এই মানসিকতা বজায় থাকবে। খুব ভালো থাকুন সবাই। চলুক এমন কাজ আরো।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: আপনিও ভাল থাকুন। আশা করি ভবিষ্যতে সাথেই থাকবেন। ধন্যবাদ।

১৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০২
রাগ ইমন বলেছেন: প্রিয় পোস্ট
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: ঠ্যাংক্যু ঠ্যাংক্যু....... :)

১৮. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৮
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়া তোমাদের কাজটা অনেক অনেক ভাল হয়েছে। অনেক খুশি হলাম। খুবই ভাল লাগল। দোয়া করি তোমাদের জন্য।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০০

লেখক বলেছেন: ধন্যবাদ আপু। আশা করি আমাদের সাথেই আছ। ভাল থেক।

১৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০১
সাহীল বলেছেন: ভাইয়েরা আল্লাহ্ তোমাদের মঙ্গল করুন....
মনে পড়ে যায় সিডরের ত্রান বিতরনের কথা... ভাল কিছু করলে নিজের কাছে নিজেকে অনেক বড় মনে হয়। এটাই প্রাপ্তি । শুভ কামনা রইলো।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০১

লেখক বলেছেন: আল্লাহ সবার মংল করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভ কামনার জন্য। :)

২০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৬
আন্ধার রাত বলেছেন: ওদের হাসিতেই আমি আনন্দিত।

আপনাদের আন্তরিকতা অবিচল থাকুক।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: আশা করি আন্তরিকতার অভাব হবে না। সাথে থাকুন। :)

২১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২১
পুরাতন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো .......আল্লাহ তাআলা উত্তম বদলা দিন .........
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: ভাল লেগেছে শুনে খুশি হলাম। আল্লাহ তাআলা সবার ভাল করুন........

২২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৭
নিশ্চুপ নিরবতা বলেছেন: ভাইয়ারা এন্ড আপুরা, আপনারা পোষ্টের লেখাগুলাও পড়েন একটু, আমি একটু স্লো বাংলা লেখায়, তাই বহুত কষ্ট করে লিখছি।
২৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১১
হাসান বায়েজীদ বলেছেন: কিছু তো দিতে পার্লাম্না, একটা প্লাস দিয়া গেলাম
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৩

লেখক বলেছেন: আশা করি পরেরবার সাথে থাকবেন। না হলে নিজেই উদ্দোগ নেবেন। আর + না দিলেও চলবে। আমাদের উদ্দেশ্য সবার মাঝে সচেতনতা সৃষ্টি করা। ধন্যবাদ।

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: হে হে। ঠ্যাংক্যু.... :)

২৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৯
রােশদ সুলতান তপু বলেছেন: এই বাচ্চাদের মুখের হাসির চাইতে মধুর মনে হয় আর কিছু নেই। আপনি যা করেছেন তার জন্যে ধন্যবাদ দিলে আপনি অনেক ছোট হয়ে যাবেন। শুধু এটুকু অনুরোধ করছি- আগামীবারে আমাকে সাথে রাখবেন। আমার সাথে যোগাযোগের ঠিকানা- ,

ভাল থাকবেন। আপনার হাতে আরো অজস্র শিশুর হাসি ফুটে উঠুক।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪১

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবশ্যই আগামীবার সাথে থাকবেন। শুভ কামনা রইল। সবার হাতে ফুটে উঠুক অজস্র শিশুর হাসি।

২৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৮
লেখাজোকা শামীম বলেছেন: অত্যন্ত ভালো কাজ। অনেক বড় মনের মানুষ ছাড়া এই ভালো কাজ করা সম্ভব না।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। তবে অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে অতি সাধারন মানুষের পক্ষেই করা সম্ভব। চাই শুধু সদিচ্ছা আর উদ্যোগ। ধন্যবাদ।

২৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৯
নাজিরুল হক বলেছেন: খুব ভালো লাগলো।

আগামিতে এই রকম কাজ করলে একটু জানান দিয়েন। সাথে থাকার চেষ্টা করবো।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: কেন নয়। অবশ্যই। তবে এবারও থাকার চেষ্টা করতে পারতেন! তবে প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ। :)

২৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১১
দীপান্বিতা বলেছেন: কি যে ভাল লাগছে, সবার হাসি মুখ দেখে!......আপনাকে অনেক শুভেচ্ছা :)
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৮

লেখক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও। :) সাথে থাকুন।

২৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩১
কৃষ্ণ তরুণ বলেছেন: দেখে ভাল লাগলো
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: ভাল লাগল জেনে খুশি হলাম। সাথেই থাকুন।

৩০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪
আবু সালেহ বলেছেন:
ডোনেট করার ইচ্ছে ছিলো......সামনের বার ইনশআল্লাহ করবো....
আপনাদের অনেক অনেক ধন্যবাদ.....শুভ কাজটি করার জন্য....
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৬

লেখক বলেছেন: প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ। শুভ কামনা রইল।

৩১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৬
juddhobaaj বলেছেন: কিছু কিছু কাজ দেখে বলার থাকে না তেমন...শুধু মুগ্ধ হয়ে চেয়ে থাকতে হয়..ভালোলাগার আর প্রশংসার দৃষ্টি নিয়ে.......

ভালো থাকবেন।
ইচ্ছা সবার থাকে।বাস্তবায়ন টাই আসল।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৮

লেখক বলেছেন: ঠিকই বলেছেন বাস্তবায়নটাই আসল, আর কঠিনও। ধন্যবাদ আপনাকে। সাথে থাকুন। শুভেচ্ছা রইল।

৩২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৫
এহসান হাবীব বলেছেন: ভালো উদ্যোগ। আমি মিস করছি।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: পরেরবার মিস কইরেন না বস। ভাল থাকেন।

৩৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৩
সায়েম মুন বলেছেন: বিশাল ভাল একটা কাজ করেছেন। শিশুদের হাসিমাখা মুখগুলো তা বলে দিচ্ছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০২

লেখক বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম। সাথে থাকুন। :)

৩৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৯
ফারহান দাউদ বলেছেন: চমৎকার উদ্যোগ।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা রইল।

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: ঠ্যাংক্যু.....:)

৩৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫২
যীশূ বলেছেন: অসাধারণ কাজ করেছেন। সাব্বাস!
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: হে হে। ধইন্যবাদ..... :)

৩৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৮
নয়ন বলেছেন: শেষ পর্যন্ত আমরা বন্ধুরা মিলে চট্টগ্রামে নিজেরা নিজেরা আয়োজন করেছিলাম। :D তবে আরো ভালো হতো আপনাদের সাথে একসাথে করতে পারলে। ইনশাল্লাহ আগামীবার সবাই একসাথে করবার আশা রাখছি।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: ইনশাল্লাহ। সেই সাথে অভিনন্দন আপনাকে।

৩৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৯
মেঘ বলেছেন: ভালো কাজ কিন্তু আমি মিস করলাম:(
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: হা হা। মন খারাপের কিছু নাই। পরেরবার নিশ্চয়ই আপনি ইনভাইটেশন পাবেন এবং আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ। :)

৩৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৪
কালপুরুষ বলেছেন: চমৎকার উদ্দ্যোগ। অসাধারণ শ্রম। প্রাপ্তি নির্মল হাসি আর অঢেল আনন্দ। ধন্যবাদ সবাইকে যারা এই মহান কাজে ব্রতী হয়েছেন।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ সবাইকে যারা পাশে ছিলেন আর যারা দুরে থেকে অনুপ্রেরণা যুগিয়েছেন এবং এখনো উৎসাহ দিয়ে যাচ্ছেন।

৪০. ০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৪
নাফিস ইফতেখার বলেছেন: চমৎকার উদ্যোগ!! আরো অনেকের মতো আপনারা বিষয়টা নিয়ে ছ্যাবলামি করেননি দেখে খুশি হলাম! :)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: হা হা। ছ্যাবলামি কি রকম??

৪১. ০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৮
শাওন বলেছেন: জটিল কাজ করছেন আপনারা । খুবই ভালো লাগছে । এই কাজের সাথে প্রটি মানুষকে সালাম জানাই । :)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: আপনাদের মত সুন্দর মনের মানুষ যারা অন্যের প্রতি শ্রদ্ধাশীল তাদেরকেও জানাই সালাম। ভাল থাকুন। শুভ কামনা।

৪২. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩০
নিলাচল বলেছেন: Khubi bhalo laglo. Shotti oshombhob bhalo kaj. Ptrotibocchor Jakat debar shomoe chinta kori eshob oshohae shishu ba onath der jonne dibo, kintu emon kaoke paina bisshash korar moto. mone hoe jake dibo distribute korte shei hoeto rekhe dileo dite pare. Kotha ta shunte kharap kintu bhuktobhogi bolei bolchi.

Apnara shotti shotti ei uddog dhore rakhle amar problem er ekta solution hobe.

Apnader jonne onek shubhokamona.
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: আপনার শুভ চিন্তার জন্যও আপনাকে অভিনন্দন। ভাল থাকুন, শুভ ইচ্ছা ধরে রাখুন। আশা করি আগামীবার সাথে থাকবেন। ধন্যবাদ ও আবারও শুভ কামনা রইল।

৪৩. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৫
সিক্স স্ট্রিং বলেছেন: আপনাদের এই কার্যক্রম দেখে খুব ভাল লাগছে :)
০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: ভাল লাগবে যদি পরেরবার সাথে থাকেন।

৪৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৪
নীরজন বলেছেন: স্যালুট টু ইউ.......................
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: স্যালুট টু দোস পিপল হু হ্যাভ ইন্সপায়ারড আস। স্যালুট টু দোস পিপল হু হেলপড অ্যা লট। অ্যান্ড স্যালুট টু ইউ পিপল হু আর এনকারেজিং টু ডু সামথিং লাইক দিস ইন ফিউচার।

শুভ কামনা রইল আপু। আশা করছি সাথে আছেন।

৪৫. ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৩
নিউজনেট :: উন্নয়ন-অর্থনীতি বিষয়ক অনলাইন বলেছেন: আপনাদের পোষ্ট দেখে কিছু করার ইচ্ছা প্রকাশ করেছিলাম, কিন্তু সরকার বা বিরোধীদলের মত তা রাখতে পারি নাই। আপনাদের ধন্যবাদ দিয়ে লজ্জিত হতে চাই না। আপনাদের জন্য কিছু করে ধন্যবাদ জানাতে চাই।

ফরমাল সংগঠন করলে তখন কিছু করতে চাই, আপনাদের জন্য বা আপনাদের সাথে।
১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন: নিশ্চয়ই আমনত্রন জানাবো। আর ফরমাল সংগঠন আগামী মাসে শেষ নাগাদ করার ইচ্ছা আছে। নিশ্চয়ই জানবো তখন। ভাল থাকুন।

৪৬. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৩
রেজোওয়ানা বলেছেন: আসাধারণ কাজ ভাইয়া, খুব ভাল লাগলো। এরকম কাজ নিজ উদ্যোগ করতে পারি না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে, তবে কেউ আগ্রগামী হলে তার সাথি হতে চাই।
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপু.... অনেক খুশি হলাম। আপনাদের মত ভাল মনের মানুষরা আছে বলেই তো আমরা দাবি করতে পারি যে হৃদয় বলে এখনো কিছু অবশিষ্ট আছে.... :)

৪৭. ২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:০৮
পিংকী বলেছেন: অনেক ভাল লেগেছে।
আসলে সকাল টা দারুন কাটবে আশা করি।
আপনাদের সকল কে ধন্যবাদ এমন উদ্যোগ নেওয়ার জন্য।
আমার নিজের ও কিছু করার চিন্তা আছে
২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: থ্যাংক্যু। আশা করি প্রতিদিন সকালট দারুন কাটবে আপনার।

আর শুধু চিন্তা করলেই হবে না, চাই উদ্যোগ। সামনে এগিয়ে যান, অনেক কাজ নিজেকেই প্রথম করতে হয়। আমাদের সামনের মাসে একটা অর্গানাইজেশন খোলার পরিকল্পনা আছে। এছাড়াও আরো কিছু প্ল্যান আছে আশা করি পরবর্তী উদ্যোগগুলোতে সাথে থাকবেন। যেকোন ধরনের পরামর্শ, আইডিয়া ও তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্ট ডিটেইলস আমার আগের পোষ্টগুলোতে দেয়া আছে। শুভা কামনা রইল।

৪৮. ২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৭
কাঙাল মামা বলেছেন: বাপরে!! এক একটাকে যা কিউট লাগতাছে না!! :)
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:২৯

লেখক বলেছেন: কোনটাকে???? যেইটা কানতেছে? :)

৪৯. ২৮ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
ইষ্টিকুটুম বলেছেন: ভালো উদ্যোগ। এগিয়ে যান।
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ। সাথে থাকুন, এগিয়ে যাওয়ার প্রেরনা যোগান। :)

০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: সাথে থাকুন।

৫১. ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৭
নিশ্চুপ নিরবতা বলেছেন: ধন্যবাদ..... সাথে থাকুন.......:)
৫২. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৬
হামিদ পায়োনিয়ার বলেছেন: আপনাদের মহৎকর্ম দেখে আমার আনন্দ এবং দুঃখ লাগছে । কেন এমন কিছু আমিও করতে পারিনা...!!! আপনাদের প্রচেষ্টা সক্রিয় থাকুক।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: পারবেন না কেন?? ইচ্ছাতাকে জগিয়ে তোলাটাই আসল। আমাদের নতুন কাজটা দেখুন। আমার রিসেন্ট ব্ল পোস্ট। সাথে থাকুন। :)

৫৩. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৯
সাদাকালোরঙিন বলেছেন: সত্যিকারে ঈদ করেছেন এবার আপনারা। শিশুগুলোর নিষ্পাপ হাসিই বলে দেয় কতখানি মহৎ কাজ করেছেন আপনারা। অভিনন্দন আপনাদেরকে।

এই উদ্যোগ মিস করেছি, পরবর্তীগুলোতে শামিল হতে চাই প্রবাস থেকে যতখানি সম্ভব।

আপনাদের সাফল্য ও সুস্থ্যতা কামনা করছি ।

১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আমরা রংপুর এ দুঃস্থদের ভিতর শীতবস্ত্র বিতরন করছি এবার। সম্ভব হল সাহায্য করুন। :)

৫৪. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:৩০
হামিদ পায়োনিয়ার বলেছেন: ইংগিত দেয়ার জন্য ধন্যবাদ
১৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ। আশা করছি এবার সথে আছেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: শুভ কামনা আপনার জন্য। :)

৫৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৯
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: অসাধারণ পদক্ষেপ নিয়েছেন, বাস্তবায়ন-ও করেছেন! খুব অনুশোচনা হচ্ছে যে সাথে থাকতে পারিনি। খুব খুব অনুরোধ থাকবে এরপর থেকে এধরনের পদক্দেপ নিলে আমাকে জানানোর। আমার পক্ষে যতটুকু সম্ভব করতে চাই। সাথে আছি।

আন্তরিক ধন্যবাদ আপনাদের পদক্ষেপের জন্য!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৬

লেখক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ আগ্রহ প্রকাশের জন্য। অনেক খুশি হলাম। :)

৫৮. ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৪
মুক্ত সন্তান বলেছেন: অামাদের জন্য উদাহরন। অসংখ্য ধন্যবাদ।
৫৯. ১৩ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪০
চতুষ্কোণ বলেছেন: খুবি চমৎকার উদ্যোগ। শুভকামনা রইলো।
৬০. ১৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪১
মুভি পাগল বলেছেন: চমতকার উদ্যোগ। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা

 

মোট সময় লেগেছে ৩.০২৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিশ্চুপ থেকেও অনেক কিছু বলে ফেলা যায়। নিস্তব্ধতার নিজস্ব ভাষা আছে। যারা তা বুঝতে পারে তাদের সাথে নিরব কথা বলতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই