আমার প্রিয় পোস্ট

মানুষ বদলে যায় অন্য মানুষে...................আকাশ বদলে যায় অন্য আকাশে........................

নতুন স্বপ্ন দেখার দিন শুরু। পথশিশুদের নিয়ে আবারো একটি কর্মসুচি। :):D;)

৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪৩

শেয়ারঃ
0 49 2







ব্লগারদের মনে আছে কিনা জানি না তাই আমার আগের পোষ্টটার লিন্ক দিয়ে দিচ্ছি।

পথশিশুদের মাঝে নতুন জামা বিতরন --- ছবিসহ শেষ আপডেট।

গতবছর সেপ্টেমবরের ১৫ তারিখে অত্যন্ত সফলভাবে শেষ করেছিলাম পথশিশুদের নিয়ে আমাদের প্রথম কর্মসুচি। রোযার ঈদের আগে পিচ্চিদের ভিতর নতুন কাপড় বিলানো সহজ হয়নি। অনেক আশার সেই প্রোগ্রাম আশাতীতভাবে সফল হয়েছিল আমার কয়েকজন নিবেদিতপ্রান বন্ধু আর আপনাদের মত সহৃদয়বান কিছু মানুষের সদইচ্ছায়। :) ব্লগ থেকে শুরুতে বেশি সাড়া না পেলেও পরের দিকে অভাবনীয় সাড়া পেয়েছিলাম। মাঝখানে কিছুটা জেদের বশেই একটা পোষ্ট দিয়েছিলাম....

কিছু প্রত্যাশা, অতঃপর হতাশা এবং দৃঢ় এক প্রত্যয়............... (পথশিশুদের নিয়ে একটি উদ্যোগ)

কারন তখন ডোনেশন তোলার কাজ খুব ধীরে চলছিল। প্রোগ্রাম অনিশ্চিত ছিল। তখন মনে হল কিছুতেই ব্যর্থ হতে দেয়া যাবে না। তখনও জানতাম না কেমন করে এত কম সময়ে এত কাজ কিভাবে হবে শুধু জানতাম হতেই হবে এবং করবই। শেষ পর্যন্ত নিজেদের কথা ঠিক রেখেছিলাম আমরা। এটা সফল হয়েছিল আমার ডেডিকেটেড কয়েকজন বন্ধুর অক্লান্ত পরিশ্রমের কারনে। :)

তো পরেরবার আবার একটা প্রোগ্রাম করলাম এ বছরের জানুয়ারীতে। রংপুরে শীতের কাপড় বিতরন করলাম। এবার ডোনেশনের পরিমান দ্বিগুন হল। ৩৪০০০!!!! :D যথারিতী ব্লগের থেকে তুমুল সাড়া পেলাম। প্রবাসী ব্লগাররাও এবার উৎসাহ দেখালেন। বাইরে থেকে প্রচুর সাহায্য পেলাম। দায়িত্ব আরো বেড়ে গেল, কাজ আরো কঠিন ছিল। ২ দিনের অমানুষিক পরিশ্রমের পর ২৫০০ কাপড় বিতরনের পর এবারও সফল আমদের কর্মসুচি "মিশন রংপুর"।B-)

আসুন আপনাদের এক স্বপ্ন বাস্তবানের গল্প শোনাই। মিশন রংপুর !! ( দুঃস্থদের ভিতর শীতবস্ত্র বিতরণ )--- ছবিসহ সর্বশেষ আপডেট।










যাই হোক, তারপর থেকে অনেক ব্যস্ত হয়ে গেলাম। শত ব্যস্ততার মাঝে আর কোনো প্রোগ্রাম করতে না পারলেও, নিজেদের ভিতর যোগাযোগ রেখেছিলাম। এরই মধ্যে ঠিক করে ফেললাম নিজেদের জন্য একটা আনঅফিসিয়াল অর্গানাইজেশন যার নাম দিলাম "স্বপ্ন"

স্বপ্নচারীরা আবার একবার নতুন করে স্বপ্ন দেখার সিদ্ধান্ত নিয়েছে গতকাল। আমার বাসার ছাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয় আমরা আবারো পথশিশুদের নিয়ে একটা কাজ করব এই ঈদের আগে আগে। আগের মতই নতুন জামা বিতরন হবে। :) এত কথা বলার উদ্দেশ্য হল যারা আমাদের কাজ সম্পর্কে জানেন না তাদের জানানো। এবং পরিশেষে ব্লগারদের কাছে আবেদন জানাই আবার আমাদের পাশে দাড়ানোর, যেমনটা আপনারা আগে ছিলেন সবসময়। এই ব্লগের সাথে আমার অনেক সুখ দুঃক্ষ জড়িত। অনে বল্গারের সাথে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা আছে। এতদিন পরে ব্লগ লিখছি অনেক আশা নিয়ে। আশা করি ব্লগ থেকে অনেক সাড়া পাব। আমি আগের একটা পোষ্ট থেকে কিছু জিনিস কোট করতে চাই...

"এই কাজ করতে গেলে টাকার দরকার। এ পর্যন্ত মোটামুটি একটা এমাউন্ট জমা হয়েছে। আমি এটা বলছি না যে, আমাদের কাছে টাকা দেন, শুধু বলছি যে একটা বাচ্চাকে একটা জামা কিনে দিন, কিন্তু আপনার হয়ত ইচ্ছা আছে, কিন্তু সময় নাই বা সুযোগ নাই, আর সেটা হলে আপনি আমাদের কাছে টাকা দিতে পারেন, আমরা আপনার হয়ে কাজটুকু করে দিব। আর যদি কেউ অর্থনৈতিক ভাবে সাহায্য করতে না পারেন, তাহলে অন্যভাবেও সাহায্য করতে পারেন, যেমন ফান্ড সংগ্রহের ব্যাপারে বা জামা কেনার ব্যাপারে, এমনকি ডিস্ট্রিবিউশানের মাধম্যেও।"

এবার আমাদের প্ল্যান আরো বড়। এবারের প্রোগ্রাম হবে রোযার ঈদের ৪/৫ দিন আগে। ফিক্সড ডেট খুব তাড়াতাড়ি জানিয়ে দিব। তবে যারা সাহায্য করতে আগ্রহী তারা প্লিজ একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন। গত ২বারের অভিজ্ঞতা থেকে দেখেছি ডেডলাইনের ঠিক আগে আগে অধিকাংশ ডোনেশন জড়ো হয়। টাকাটা যদি আগে আসে তবে কাজ করতে অনেক সুবিধা হয়। যেমন আর কয়েকদিন পরে কাপড়ের দাম অনেক বেড়ে যাবে, তো আগে আগে কিছু কাপড় কিনে রাখলে বেশি কাপড় কেনা যাবে। যেমন ইতিমদ্ধে ৬০০০ টাকার কাপড় কেনার সিদ্ধান্ত হয়ে গেছে। তাই আপনারা যারা আগ্রহী প্লিজ প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি যোগযোগ করুন। আমাদের কাজ সম্পর্কে আরও জানতে আগের লিন্কগুলোতে ক্লিক করুন।

বিশ্বের যে কোন প্রান্ত থেকে সাহায্য করতে পারেন। শুধু চাই আপনার আগ্রহ, বাকিটা আমরা ব্যবস্থা করে নেব।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন। আমি আগামী ১২ তারিখ পর্যন্ত ঢাকার বাইরে থাকছি। তো আপনাদের ডোনেশন সংগ্রহে সামিন, পার্থ অথবা তৃণা আপনাদের কাছে পৌছে যাবে ইনশাআল্লাহ। আর ১২ তারিখের পর আমিও ঢাকায় থাকব আপনাদের সাথে, তবে এর ভিতর আমি যেখানে আছি, মানে সাভার এবং বিদেশে টাকা সংগ্রহের কাজ চালিয়ে যাব।


Contact info : E-mail address: Cell no.: 01710297974 ( Myself, রাত ১০.৩০ এর পর হলে ভাল হয়) 01676269622( সামিন, ব্লগার) 01737990892(পার্থ) ঢাকার বাইরের ব্লগারদের অনুরোধে ব্যানক অকাউন্ট ন্বর দেয়া হল, কেউ চাইলে এখানেও জমা দিতে পারেন আপনার ডোনেশন। আপনারা এই একাউন্ট নাম্বারে টাকা পাঠাতে পারেন: মিসেস মাশকুরা বেগম অ্যাকাউন্ট নম্বর- ৩৪০৫৭১৬৭ সোনালী ব্যাংক কলেজ গেইট শাখা মিরপুর রোড, ঢাকা- ১২০৭ প্রবাসী ব্লগাররা চাইলে মানিগ্রামের মাধ্যমে টাকা দিতে পারেন, সেজন্য আমার সাথে যোগাযোগ করুন। এছাড়া একজন যাকাতের টাকা হতেও কিছু অংশ দিতে চেয়েছেন। আপনারা চাইলে যাকাতের টাকার কিছু অংশ দিতে পারেন।

ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য এবং আমার ব্লগ পড়ার জন্য। পরবর্তি আপডেটের জন্য চোখ রাখুন নিশ্চুপের বল্গে। :)

 

সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৫৫

 

৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: অনেকগুলো ধইন্যাপাতা। :)

২. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৪:০৬
শৈল্পিক ভাবনা বলেছেন: এদের পড়ালেখার ব্যাবস্থ করা হোক।
৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: এখনই সেটা সম্ভব না। সেজন্য আরো লোকবল এবং সমন্বয় প্রয়োজন। ধন্যবাদ।

৩. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:২৯
উপদেশ গুরু বলেছেন: শৈল্পিক ভাবনা বলেছেন: এদের পড়ালেখার ব্যাবস্থ করা হোক।


আর আপনার জন্য রইল শুভকামনা।
৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: এখনই সেটা সম্ভব না। সেজন্য আরো লোকবল এবং সমন্বয় প্রয়োজন। ধন্যবাদ

আপনার জন্যও শুভ কামনা।

৪. ৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৫
হঠাৎ বৃষ্টি! বলেছেন: সামুতে এসব পোস্টের পাঠক কম। ক্যাচাল পোস্টে সবাই হুমরি খায় পরে /:)
০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ৯:১২

লেখক বলেছেন: হু হু। একেবারে কমও না। দেখি কি হয়।

০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ৯:১১

লেখক বলেছেন: ধইন্যাপাতা। সাথে থাকলে ভাল লাগবে।

৬. ৩১ শে জুলাই, ২০১০ রাত ১২:৫৮
মিরাজ is বলেছেন: শুভকামনা রইল, সফল হোক আপনাদের প্রচেষ্টা ।
০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ৯:১১

লেখক বলেছেন: শুভ কামনা পেয়ে ভাল লাগল। আরও ভাল লাগত যদি সাথে থকতেন। ধন্যবাদ।

৭. ০৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩৯
বাবুনি সুপ্তি বলেছেন: খুবই ভালো কাজ হচ্ছে ভাইয়া তোমাদের। শুভকামনা রইল :)
১২ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৫

লেখক বলেছেন: শুধু শুভকামনা হলে চলবে না এবার। :পি

৮. ০৮ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪৩
কালপুরুষ বলেছেন: আপনাদের সেই মহৎ উদ্দ্যোগ, আপ্রাণ চেষ্টা ও পরিশ্রমের কথা মনে আছে। এবার তেমন উদ্দ্যোগ নিলে অবশ্যই ব্লগের মাধ্যমে জানেবেন। যথাসাধ্য চেষ্টা করবো শরীক হবার জন্য।

ভাল থাকুন। শুভ কামনা রইলো।
১২ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৬

লেখক বলেছেন: কাজ অনেকটা এগিয়েছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপডেট দিব।

৯. ০৯ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৫২
পিংকী বলেছেন: খুব ভালো লাগছে দেখে।
হুম এবার আবার আরেক টা সমস্যা হয়ে গেছে যে :(

শুভ কামনা থাকল
১২ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৭

লেখক বলেছেন: ইস। সমস্যা নেই পরেরবার সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এবারের মত শুভকামনাই সই। :)

১০. ০৯ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:০১
সাগর ঢাকা বলেছেন: মেইল পেয়েছি, ফেসবুক এ আড্ করেছি আপনাকে, আপনার উদ্যোগ কে ধন্যবাদ , ঢাকাতে আসুন চেষ্টা করবো সাহায্য করতে :)
ভালো থাকুন
১২ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৯

লেখক বলেছেন: আমি ঢাকাতে উঈঈঈঈঈঈঈঈ...... :)

১১. ০৯ ই আগস্ট, ২০১০ রাত ৯:০১
মেহবুবা বলেছেন: ভাল লাগল । ভাল লাগবার বিষয়ের বড় অভাব চারিদিক । তোমরা কিছু কিছু আছো তাই জীবনের অর্থ পাওয়া যায় ।
শুভকামনা সব সময়ের জন্য ।
১২ ই আগস্ট, ২০১০ রাত ৯:২২

লেখক বলেছেন: সাথে থাকুন। :)

১২ ই আগস্ট, ২০১০ রাত ৯:২০

লেখক বলেছেন: অথবা যোগাযোগের মাধ্যম জানালে আমিও যোগাযোগ করতে পারি। :)

১৩. ২১ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:১৩
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: ভাইয়া, আমি অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করবো। আমি চতুর্মাত্রিকে আপনার কর্মসূচী জানিয়ে একটা পোস্ট দিয়েছি। আপনি এরপর কোন আপডেট বা কিছু জানাতে হলে ওখানে প্লিজ জানিয়ে দেবেন। আপনার একাউন্ট না থাকলেও ওখানে আপনি আপনার নাম দিয়ে কমেন্ট করতে পারবেন। একটা একাউন্ট খুলে ফেললে আর ভাল হয়! আশা করি ওখান থেকেও ভাল একটা কন্ট্রিবিউশন পাবেন আপনি। আরো আশা করি এবার ডোনেশন তিনগুণ হয়ে যাক আর অনেক অনেক পিচ্চি হেসে উঠুক! :)

Click This Link
১৪. ২১ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:১৯
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন:
আগের লিংকে পেইজ না আসলে এটায় ক্লিক করেন ভাইয়া :

Click This Link

 

মোট সময় লেগেছে ১.০৬১৬ সেকেন্ড

 

© somewhere in net ltd | terms of use | privacy policy
নিশ্চুপ থেকেও অনেক কিছু বলে ফেলা যায়। নিস্তব্ধতার নিজস্ব ভাষা আছে। যারা তা বুঝতে পারে তাদের সাথে নিরব কথা বলতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই