somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিমশিম খাওয়া সরকার

২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

:X(
:((
/:)
;)
X((
:-*



ইদানিং কালে অনেক আওয়ামী লীগ নেতাদের মুখ থেকে শোনা যাচ্ছে যে সরকারের মন্ত্রীরা কাজ করে ফল দেখাতে পারেন নাই। তাই তাদের ভেতর থেকে কাউকে কাউকে সরিয়ে দেওয়া হোক। এতে করে হয়তো আর তিন বছর পরে যে নির্বাচন আছে, তার আগে সরকারী দল হিসাবে তারা অনেক খানি ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবে। রেফারেন্স দিলাম না, কেননা অনেক পেপারেই খবরগুলো বেরিয়েছিল।

আমরা একটু খতিয়ে দেখতে চাই, কোন কোন ব্যর্থ মন্ত্রীর উপরে আওয়ামী লীগের নেতারা ক্ষিপ্ত হয়েছেন। প্রথমেই নাম চলে আসে যোগাযোগ মন্ত্রী আর বাণিজ্য মন্ত্রীর। এর পরে আসা উচিৎ অর্থমন্ত্রীর আর স্বরাষ্ট্রমন্ত্রীর নাম। এর পরে সিরিয়ালি আসবে পানি সম্পদ মন্ত্রী, ভূমি মন্ত্রী, কৃষি মন্ত্রী, শিল্প মন্ত্রী, এবং সবশেষে সংবিধান কেলেংকারীর জন্য আইন মন্ত্রীর নাম। হাফ মন্ত্রীদের নাম নিলাম না এইখানে।

এখন শেখ হাসিনা যদি মন্ত্রীসভায় পরিবর্তন আনতে চান, তা হলে এই মন্ত্রীদের সরাতে হবে, নতুন মুখ আনতে হবে। এর মানে জনগণের কাছে এই বার্তা পৌঁছাবে যে শেখ হাসিনার ‘চমক’-দেওয়া মন্ত্রীসভা পুরোপুরিই চমকে দিয়ে ব্যর্থ হয়েছে, আর এর মানে দাড়াচ্ছে সেই মন্ত্রীসভার সদস্যদের নির্বাচনে শেখ হাসিনা নিজেও ভুল করেছিলেন।

এতে করে সরকারের উপর থেকে জনগণের আস্থা উঠে যাবে। আর ঠিক এই সুযোগটাই বিএনপি নিতে পারে। তারা ব্যর্থ সরকারের পদত্যাগ দাবী করে বসবে।

আর নতুন যে সব মন্ত্রী আসবেন, [যদি তেমন কিছু ঘটেও] তাঁরা রাতারাতি তো আর কাজ দেখাতে পারবেন না। ফলটা হবে আওয়ামী লীগের জন্য অত্যন্ত মন্দ।

তারা যেন ভোটের আগেই অনেকটা হেরে বসে থাকেব!

এরপরে আছে প্রধান উপদেষ্টার পদ। আওয়ামী লীগ বিচারপতি খায়রুল হককে এই পদে দেখতে চাচ্ছে। কিন্তু বিএনপি তাদের ক্ষতটা যদি না ভুলে থাকে, তা হলে বিচারপতি হাসানের কাতারে ফেলে এই বিচারপতিকেও ‘বিব্রত’ করিয়ে ছাড়া হবে।

এইটি হবে আওয়ামী লীগের আরেকটি পরাজয়।

এখন দেখা যাচ্ছে দুইটি সম্ভাবনার কথাঃ (এক) মন্ত্রীসভায় পরিবর্তনের মাধ্যমে আগাম নির্বাচনের ক্ষেত্র উম্মোচিত হওয়া, এবং (খ) প্রধান উপদেষ্টার পদ গ্রহন থেকে বিচারপতি খায়রুল হকের ‘বিব্রত’ হওয়া। তা হলে কিন্তু ২০০৬ সালের শেষের দিককার পরিস্থিতি আবারো ফিরে আসতে পারে।

আওয়ামী লীগ জানে মন্ত্রীসভায় পরিবর্তন মানেই সরকারের মেয়াদ আগেভাগেই কমিয়ে আনা। কিন্তু সফল সরকারের জন্য মন্ত্রীসভায় পরিবর্তন করাটাও দরকার হয়ে পড়েছে। অন্যদিকে দলীয় উৎসাহীদের ঠেলায় খায়রুল হক হয়ে গেছেন বিতর্কিত।

মোটা দাগে এ কথা বলা যায়, নির্বাচনের তিন বছর আগেই আওয়ামী লীগ নিজেদের কবর খোঁড়া শুরু করেছে – এবং সাফল্যজনকভাবেই।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×