জীবনের পথে পথ চলতে-চলতে কখনও-কখনও এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয় তখন আসলে আমাদের নির্দিষ্ট কোন গন্তব্য থাকে না, There is a time for departure when there is no certain place to go ...........তারপরেও অজানার পথে আমরা অনির্দিষ্টের মতো সামনের দিকে হেঁটে যাই, ঠিক যেন যেতে হয় তাই যাওয়া। আর আমাদের পিছনে পড়ে থাকে নষ্টালজিয়ায় ভরা কিছু দুঃখ-সুখের অতীত। প্রতিদিনের লোক-দেখানো ব্যস্ততার মাঝে আমরা প্রায়ই হয়ে যাই কছুটা নষ্টালজিক। কখনও তা আমাদের মুখে এনে দেয় এক চিলতে হাসি, আবার কখনও তা আমাদের মনটাকে করে দেয় খানিকটা বিষাদগ্রস্থ।
এবার আমার গল্প বলি। এক বোহেমিয়ান জীবনের গল্প। চাওয়া-পাওয়ার অসম সমীকরণ মিলানোর চেষ্টা না করে ক্রমাগত অনুভূতিশূণ্য এক জীবনের গল্প। অনেকটা শীতের গভীর রাতে রাস্তার মোড়ে দাঁড়ানো একাকী এক ল্যাম্প-পোষ্ট এর মতো, যার সোডিয়াম আলোগুলো আজ কুয়াসার তীব্রতায় একদম মলিন হয়ে গেছে।
খুব ছোট্টবেলায় আমার বাসার সামনে নীল রংগের অনেক ঘাসফুল ফুটতো। কিছু ঘাসফড়িং-ও উড়তো তার চারপাশ দিয়ে। আমি সারা সকাল ঘাসফড়িং এর পিছনে দৌড়াদৌড়ি করতাম তাকে ধরার জন্য। জীবনটা তখন রংগিন ছিল, রংধনু এর মতন।
এখন আমার চারপাশে নীল ঘাসফুলের মতন অনেক নীল-পরী দেখতে পাই। কিন্তু ........ কেন যেন তা আর মোটেই ভাল লাগে না। জীবনটা মনে হয় এখন কালার-ব্লাইন্ড হয়ে গেছে।
বয়স আমার আর কতোই বা হলো। এখনও আমি ছোটবেলার মতো রূপকথার গল্পে বিশ্বাস করি, অ্যান্জেল-এ বিশ্বাস করি। অথচ, আমি ইদানিং চোখে ঝাপসা দেখতে পাই। কম্পিউটারের সামনে বসে থাকতে থাকতে মনে হয় আমার চোখের এই বিষম অবস্থা। 'আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স' আর 'অ্যালগরিদম কম্প্লেক্সিটি' এর মতো কমপ্লেক্স বিষয় নিয়ে অ্যানালাইসিস করতে আমার কোনদিনও ভালো লাগেনি। তার চেয়ে বরং জীবনটাকে সরলরেখার সমীকরন 'y=mx+b' এর মতো করে ভাবতে ভালবেসেছিলাম।
মাঝরাতে এই ঘুমন্ত শহর দিয়ে খোলা আকাশের নিচে দিকভ্রান্তের মতো একা একা হেঁটে বেড়াতে ইচ্ছা হয়। আমার এখানে আকাশটা যেন আমার মতো কিছুটা বিষণ্ণ আর কিছুটা একাকী। প্রিয় বাংলাদেশের আকাশ নয় যে, তাই। মনের খেয়ালে গভীর রাত করে যখন নিঃসঙ্গ রাস্তাটা দিয়ে হেঁটে বেড়াই তখন ভাবতে থাকি যে পৃথিবীর অন্য পাশে একই আকাশের নিচেই হয়তো আমার মতো একাকী একজন আছে। রাস্তার পাশে যখন ফ্যাকাশে গোলাপী রংগের বুনো ফুল 'কলোম্বাইন' দেখতে পাই তখন কেন জানি না মনটা বিষন্ন হয়ে যায়। তারপরেও একটার পর একটা জীবনের সিড়ি ভাংতে ভাংতে আমি যেন এগিয়ে যাই সামনের দিকে, যেন কোন এক জেদ আমাকে তাড়া করে ফিরছে।
এই বোহেমিয়ান জীবনযাত্রায় তবু যদি কেউ ভূলের বশে একবার আমার খবর জানতে চায় তখন কেন যেন খানিকটা এলোমেলো হয়ে যাই। নিজেকে একমুহূর্তে সামলিয়ে নিয়ে বলে উঠি আমার জীবনের সবচেয়ে সবচেয়ে বেশি বার উচ্চারিত এক মিথ্যে কথা, "ভাল আছি"।
[কিছুদিন আগে এরকম একটা পোষ্ট করেছিলাম, অল্প সময়ের মধ্যে তা ড্রাফট করেও নিয়েছিলাম ... মন প্রচন্ড রকম খারাপ থাকায় আবার একটা মন খারাপের পোষ্ট দিলাম।]
ডেসটিনেশনলেস ..................................
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।