বাংলা গানের ইতিহাসে এরকম বিদ্রোহী গান খুবই কম লেখা হয়েছে। বর্তমান সময়ে এরকম গান সেকেন্ড একটাও নাই বলে আমার বিশ্বাস।
গানটা শুনলেই কেন যেন সাথে সাথে রক্ত গরম হয়ে ওঠে। ফকির লাল মিয়ার গাওয়া একটা গান এটা।
স্যালুট ফকির লাল মিয়া।
গানের একটা অংশে শহীদ জিয়াউর রহমানকে পচানো হয়েছে, যেটা আমার পছন্দ হয় নাই। হাজার হোক, মুক্তিযুদ্ধে তার ভূমিকাও অনস্বীকার্য। এইটুকু বাদে পুরা গানটাই আমার মনের কথা। বাংলাদেশ ও দেশের মানুষের মনের কথাগুলো অক্ষরে অক্ষরে ফুটিয়ে তোলা হয়েছে এই গানে। গানের লিরিকস নিচে দেওয়া হলো। লিরিকসের নিচে ভিডিও পাবেন।
.....................................................
.....................................................
একাত্তরের দালালরা, হুশিয়ার সাবধান,
অস্ত্র থাকে কাপুরুষের, লাল-বাহিনীর র্যাপ গান,
ধর্মের নামে ধান্দাবাজি, এই শালারা বেঈমান,
মুর্খ-মানব মন্ত্রী হইছে, লাত্থি মাইরা চেয়ার ভাঙ,
রাজনীতিতে রাজা হইছো, রক্ত হাতে মুসলমান,
ফকির লাল-এ শালিস ডাকছে, আল-বদরগো ডাইকা আন,
স্বাধীন দেশে বোমা মারে, মারবার আগে আরেকবার,
বোতাম শার্টের খোলার আগে, লালের বুকে বোমা মার,
দেলু দালাল দাড়ি রাখলে, মানুষ কিন্তু বদলে না,
মুসলমানের বাচ্চা আমরা, আল্লাহ-রসুল শিখাইস না,
ভাই-রা আমার রক্ত দিছে, এই কথাটা ভুলিস না,
সরকার খেলে কানামাছি, চোখে দালাল দেখে না,
কিয়ামতের ময়দানে ঐ লাল তোগো ছাড়বো না,
বাংলা র্যাপের বন্দুক হাতে, খোদার কসম বাঁচবি না,
ভূলতো করে সবাই কিন্তু কিছু ভূলের মাফ নাই,
ভাই-রা আমার জীবন দিছে, আল-বদরগো বিচার চাই,
.....................................................
.....................................................
শহীদ জিয়ার স্মৃতী-স্বরূপ, কিছু কথা লিখতে চাই,
হঠাৎ করে কি যে হইলো, কাগজ আছে কলম নাই,
পচাত্তরের মীরজাফর, বাঙ্গালীরা ভোলে নাই,
কলম হাতে ঠিক-ই লালের, বাঁইচা গেছো লিখে নাই,
হুমকি দিয়ে কি লাভ মিয়া, ফকিরের আর কিসের ভয়,
রক্ত হাতে চশমা চোখে, খুনী ক্যামনে শহীদ হয়,
চামচিকারে বাংলাদেশে, কে বানাইলো মাতব্বর,
লাল-সবুজে শরীর ঢাকা, সব শালারা মীরজাফর,
জয় জয় পাকিস্তান, জয় জয় মুসলমান,
দালালরা সব ঐক্যজোটে দেশ বানাইছে গোরস্থান,
ষড়যন্ত্রের শিকার কিন্তু বঙ্গবন্ধু মরে নাই,
মার্চ মাসের ভাষন আমি, ঘুমে থাইকা শুনতে পাই,
থানা-পুলিশ ডাইকা আনো, খুন খারাপি করতে চাই,
বঙ্গবন্ধু বাঁইচা আছে, বাঙ্গালিরা বাঁইচা নাই,
শেখ হাসিনার দলে আমি ভর্তি হইতে আসি নাই,
আমি একজন বাংলাদেশি, মুজিব হত্যার বিচার চাই,
.....................................................
.....................................................
কলম হাতে ফকির লালের, আজকে যদি মৃত্যু হয়,
আমার খাতায় জীবনযুদ্ধের, এইটাই সবচেয়ে বড় জয়,
কথার দিছো দোকান খুইলা, আমার কওয়ার আছে কি,
ইচ্ছামতো দেশ চালাইলে, গনতন্ত্রের দরকার কি,
মাইরা-ধইরা আছে যা, সব খা, তাতে আমার কি,
চাউলের কেজি ত্রিশ টাকা, দিনমজুরে খাইবো কি,
কৃষক শ্রমিক উপোস থাকলে, স্বাধীনতার মূল্য কি,
তোমার ভাই - আমার ভাই, ফাইজলামির আর সীমা নাই,
সব ভাইরে দেখা আছে, কোন ভাইরে বিশ্বাস নাই,
বন্দুক নিয়ে ঘুরলে কি লাভ, গুল্লি যদি ফোটে না,
পুলিশ থাইকা দেশে কি লাভ, ডাকাত যদি ধরে না,
লালের যতো মাথাব্যাথা, আর কি দেশে মানুষ নাই,
সালাম-রফিক রক্ত দিছে, রাষ্ট্রভাষা বাংলা চাই,
ওদের স্বপ্ন সফল হওয়ায় আমার কোনো কষ্ট নাই,
মতিউরের জাহাজ ভাংছে, স্বপ্ন কিন্তু ভাংগে নাই,
আজকে দেশে মানুষ আছে, একটা খালি প্রেমিক নাই,
.....................................................
.....................................................
সারাদেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই,
ভালো মাইনষের ভাত নাই, আদালতে আঈন নাই,
কোর্ট-কাচারি চাইয়া দ্যাখে, এই দেশেতে বিচার নাই,
এই দেশেতে মানুষ নাই,
এই দেশেতে মানুষ থাকলে, মানুষের কি চোখ নাই,
স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই,
দেশপ্রেমিকে চাইয়া দ্যাখে, এই দেশেতে উপায় নাই,
এই দেশেতে ঠাই নাই,
এই দেশেতে মানুষ থাকলে মুজিব হত্যার বিচার চাই।
.....................................................
.....................................................
Youtube Link
যারা যুদ্ধাপরাধীর বিচার চায়, তাদের জন্য এই গান ডেডিকেটেড ..........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।