somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা দিবস উপলক্ষে একটা গল্প ........ We can never be like them ... Never :( :( :(

২০ শে জুন, ২০১০ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাসার পাশে একটা সুন্দর সবুজ পার্ক, গাছ-গাছালিতে ভরা। সেই পার্কের একটা বেঞ্চে বসে আছে এক বৃদ্ধ বাবা ও তার যুবক ছেলে। ছেলে মনোযোগ দিয়ে পেপার পড়ছে। হঠাৎ একটা চড়ুইপাখি উড়ে এসে বসলো একটা গাছের ডালে।

বাবা: "এটা কি?"
ছেলে: "একটা চড়ুই পাখি।"

কিছুক্ষণ পর ...

বাবা: "এটা কি?"
ছেলে: "এটা একটা চড়ুই পাখি।"

আবার কিছুক্ষণ পর ...

বাবা: "এটা কি?"
ছেলে: "বললাম না, একটা চড়ুই পাখি। চ-ড়ু-ই .. পা-খি ..।"

আরও কিছুক্ষণ পর ...

বাবা: "এটা কি?"
ছেলে: (রেগে গিয়ে) "তোমার সমস্যাটা কি? আমাকে কি একটু শান্তিতে পেপারটা পড়তেও দিবে না।"

বৃদ্ধ বাবা বেঞ্চ থেকে উঠে চলে গেলো তার বাসায়। কিছুক্ষণ পর তার একটা ডায়েরি নিয়ে আসলো। তারপর সেই ডায়েরিটার মাঝখানের একটা পাতা খুলে দিয়ে ছেলেকে জোরে জোরে পড়তে বললো। ছেলে পড়তে লাগলো।

"আজ আমি আমার ছোট্ট নিষ্পাপ ছেলেকে নিয়ে বাসার পাশের পার্কটাতে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ করে একটা চড়ুই পাখি এসে আমাদের সামনে বসলো। আমার ৩ বছরের পিচ্চি বাবু আমাকে একে একে একুশ-বার জিজ্ঞাসা করলো, 'এটা কি, আব্বু?' আমি প্রতিবার তার নিষ্পাপ হাসিমুখের দিকে তাকিয়ে উত্তর দিলাম, 'এটা একটা ......'"

ছেলেটি আর ডায়েরি পড়া শেষ করতে পারলো না .....

We can never be like them ... Never :( :( :(

*** গ্রীক শর্ট-ফ্লিম (Τι είναι αυτό) অবলম্বনে লেখা।

আর একটা গল্প: এই গল্পটা শুধুমাত্র 'বাবা'-দের জন্য ............
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×