ফুলবাড়ির ফুল থেকে এখনো আসে রক্তের গন্ধ!!
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৩
আগষ্ট মাস । যেন লাশের মাস। এই মাসের একেকটি তারিখ থেকে যেন চুইয়ে চুইয়ে পড়ছে রক্ত। ১৫, ১৭ ,২১, ২৪,২৬,.......
আজও তেমনি রক্তের দাগ লাগা দিন।
উত্তরের জেলা দিনাজপুরের ফুলের মতো জনপদ ফুলবাড়ি। এখানেই জীবন দিয়েছিলো সাত সাতটি প্রাণ!
কেন?
নিজের বাস্তুভিটা আর অস্তিত্ব ধরে রাখার প্রত্যাশায়। ব্যাপারটা হয়তো অনেকেরই জানা। তবুও অল্প করে খোলাসা করি।
ফুলবাড়িতে রয়েছে কয়লা খনি। আর কয়লা উত্তোলনের জন্য আমরা, মানে আমাদের বাংলাদেশ সরকার, ভাড়া করেছে এশিয়া এনার্জিকে। তো এই এশিয়া এনার্জি উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করতে চায়। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষের জ্বালানী বিশেষজ্ঞ, দেশের জাতীয় সম্পদের মর্যাদা ও মূল্যরক্ষাকারী ছাত্র-শিক্ষক- বুদ্ধিজীবিরা এর বিরোধিতা করেন। আর ফুলবাড়ির জনগণ সহ দিনাজপুরের চারটি উপজেলার প্রায় সব জনগণ শরীক হন এই বিরোধিতার কাতারে।
কেন এই বিরোধিতা?
কারণ, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলিত হলে বসবাসকারী লাখ লাখ জনগণ উদ্বাস্তু হবে। কেটে ফেলতে হবে ওই অঞ্চলের সকল গাছ। হাজার হাজার একর ভূমি খোঁড়ার পর ওই সব জমিতে আর কখনোই ফলবে না কোনো ফসল। জমি হারাবে তার উর্বরতা। পুকুরে থাকবে না কোনো পানি। এইসব জানার পরও কি কোনো সুস্থ- স্বাভাবিক মানুষের পক্ষে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সপক্ষে অবস্থান নেয়া সম্ভব?
বোধগম্য কারণেই মানুষ তা নেয় নি।
রাষ্ট্রের প্রতিপালকেরাও তাদের শ্রেণী অবস্থানের কারণেই এশিয়া এনার্জির পক্ষে অবস্থান নেয়। সংগ্রামী জনগণের বুকের দিকে তাক করে ট্রিগার। ঝরে পড়ে সাত সাতটি তাজা প্রাণ। আহত হয় শত শত নারী-পুরুষ-শিশু-গাছ-পাখি।
সে সময় সাহসী মানুষেরা কিন্তু ট্রিগারের কাছে নত হয় নি। তৎকালীন চারদলীয় জোট সরকারই নত হয়েছিলো সাময়িকভাবে । এখন আবার বর্তমান রাষ্ট্র তত্ত্বাবধানকারী (!) সরকার এশিয়া এনার্জির পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছে। আর এর নাটের গুরু হলেন সিএর বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম।
আচ্ছা, তামিম সাহেব কী ফুল পছন্দ করেন?
করলে, আমি তাকে ফুলবাড়ির ফুলের গন্ধ নিতে পরামর্শ দিতে চাই। দেখবেন সেখান থেকে কী সুন্দর মানুষের রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে!!!!!
ফুলবাড়ির সাত শহীদকে রেড স্যালুট।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফুলবাড়ি, রাজনীতি, কয়লা উত্তোলন, এশিয়া এনার্জি ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শান্তির দেবদূত বলেছেন:
ফুলবাড়ির সাত শহীদকে স্যালুট।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
জাহাঙ্গীর আলম আকাশ বলেছেন:
ফুলবাড়ি কিংবা কানসাটের জনবিস্ফোরণ থেকে সরকার মোটেই শিক্ষা গ্রহণ করেনি। ফুলবাড়ির সাত যোদ্ধা এবং কানসাটের ১৭ সৈনিক যারা রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে নিহত তাঁদের শ্রদ্ধা জানাই। জয় হবে জনতার, নিশ্চয়ই।
লেখক বলেছেন: অভিনন্দন আকাশ। সতীর্থ যোদ্ধাদের রক্তের কসম, আমরা যেন আপোষ না করি । মানে আপাতত আমি আপনি আর আমরা যারা....
কথামালা বলেছেন:
ভাই ধন্যবাদ ।
এই আকালের কালেও পেশার বাইরে কথা কইতাছেন ।
চাকুরী থাকবত ?
না কি অন্য ধান্দা করতাছেন?
সাধু সাবধান !!!
বিপ্লবের জন্য চাকুরীর কথাটা ভুইলেন না কিন্তু !!!!
এইবার একটু সময় পাইলে ভাবতে বলি....
উল্লেখিত তারিখ গুলোর স্বরণে বলছি আমরা তো এমন বাংলা চাইনা ।
তাইলে কেমন বাংলা চাই ?
চাই রাজাকার মুক্ত (৭১ এর মুক্তির লড়াইয়ের যারা বিরোধিতা করছে) ;
চাই নব্য রাজাকার মুক্ত ( প্রথম আলো গ্রপ সহ সুশীল-কুশীল; আমেরিকা সহ বিদেশী শক্তির স্বার্থরক্ষক আওয়ামী-বিএনপি জোট; উদ্দ্যের দিক থেকে না হলেও চিন্তায় কিংবা কর্মসূচিগত কারণে যে যে বামরা আজ সাম্রাজ্যবাদীদের স্বার্থচিন্তার সাথে একাকার হয়ে যাচ্ছে এবং আপনাদের মত চেতনার নাগরিক মধ্যবিত্তরা )
চাই বিদেশী শক্তির দখল মুক্ত বাংলাদেশ:
চাই সাম্য চেতনার ভিত্তিতে ইনসাফী সমাজ
জয় মেহনতি মানুষের
লেখক বলেছেন: পেটের দায়ে জিবিকা নির্বাহ করি, এটা সত্য। আপোষও যে করতে হয় না, তা নয়।
তবে সেদিন ফুলবাড়িতে অনেক স্থানীয় এবং জাতীয় দৈনিকের সাংবাদিকরা কিন্তু এশিয়া এনার্জির পক্ষে অবস্থান নিয়েছিলো। আমরা হাতে গোনা কয়েকজন সংবাদকর্মি মাত্র ফুলবাড়ির আন্দোলনের পক্ষে রিপোর্ট করেছিলাম।
মুক্ত বাজার অর্থনীতির নামে , বহুজাতিক কোম্পানী কিংবা কর্পোরেট পুজিঁর যে সংস্কৃতি চালু রয়েছে_ তার বিরুদ্ধে তো প্রতিদিনকার যাপিত জীবনেই লড়তে হচ্ছে। এ লড়াই আপনিও করছেন। তবে কৌশল কিংবা কর্মপদ্ধতি হয়তো ভিন্ন।
আহসান হাবিব শিমুল বলেছেন:
ফুলবাড়ির সাত শহীদকে রেড স্যালুট।
লেখক বলেছেন: ধন্যবাদ
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ফুলবাড়ির সাত শহীদকে লাল সালাম ।
এশিয়া এনার্জির মতো বিদেশী বেনিয়াদের দালালী করতে গিয়ে নিজ ভাইয়ের রক্তে নিজের ঘর যারা ভাসিয়েছে তাদের জন্য ঘৃণার থু থু !
নজরুল কবীর বলেছেন:
অব্যাহত থাকুক এই ঘৃণা।
রুখসানা তাজীন বলেছেন:
ব্যক্তিগত প্রশ্ন টেনে আনছি। আপনি কি সিলেটের? যদি তা হয়ে থাকেন, তবে আমার আত্মীয় এবং পরিচিত।
নজরুল কবীর বলেছেন:
আমি বাংলাদেশের এবং পৃথিবীর। আমি রাজাকার ব্লগার ছাড়া সকল ব্লগারের আত্মীয়।
এইবার একটু ঝাইড়া কাশেন। ডিটেল বায়োডাটা দেন।
কথামালা বলেছেন:
ধন্যবাদ ভাই জান ।
'মুক্ত বাজার অর্থনীতির নামে , বহুজাতিক কোম্পানী কিংবা কর্পোরেট পুজিঁর যে সংস্কৃতি চালু রয়েছে_ তার বিরুদ্ধে তো প্রতিদিনকার যাপিত জীবনেই লড়তে হচ্ছে। এ লড়াই আপনিও করছেন।'
যদি এই লাইনে হাটেন আছি । দেখা হবে মাঠে ময়দানে । থাইকেন কিন্তু !!!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














