আর্ও একা হয়ে গেলেন আহমাদ মোস্তফা কামাল !!!!
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৮
সামহোয়ারের জনপ্রিয় ব্লগার, কথাশিল্পী আহমাদ মোস্তফা কামাল আরো একা হয়ে গেলেন!
ও কী একাই হোলো ? নাকি আমরাও হলাম। মঙ্গলবার দিবাগত রাত ৩ টা ২৫ মিনিটে তাঁর মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন এমন এক জগতে, যেখান থেকে চাইলেই আমরা আর তাঁকে ছুঁতে পারব না।
প্রিয় ব্লগার বন্ধুরা, বহুদিন পরে ব্লগে এসে দু:সঙবাদ দিয়ে শুরু করার জন্য দু:খিত।
মোস্তফার মা, অমাদের সবারই মা।
যারা এখনো মা ডাক দিয়ে সাড়া পাই , তারা কী বুঝতে পারবো মোস্তফার হৃদয়ের বেদনা।
বন্ধু, তুই এখন কোথায় ?
পদ্মার পাড়ে বসে তুই কী খালাম্মাকে খুঁজছিস, ঢেউয়ের পরতে পরতে।যে দিন পদ্মা গ্রাস করেছিলো তোদের ভিটেমাটি, সেদিনও কী তুই এতটা বিপন্ন হয়েছিলি ?
তুই বলেছিলি, তোর জন্মসময় বেশ ঝড়-বৃষ্টি হচ্ছিল। আঁতুর ঘর থেকে তোর দাই মা-ও বেরিয়ে গিয়েছিলো। তাই তোর পৃথিবীতে আগমন মুহূর্তে খালাম্মা ছাড়া আর কেউ ছিলো না। আজ তো খালাম্মা নেই, তুই কী আরো একা হয়ে গেলি!!??
এমনিতেই জীবন জীবিকার তথাকথিত ব্যস্ততায় আমরা সবাই যে যার মতো! বন্ধুত্বের প্রকাশ ঘটাবার প্রয়াসটুকু যেন আমাদের নেই।এভাবেই কী ধীরে ধীরে নাগরিক যান্ত্রিকতায় আমরা বলী হবো?!
ব্ন্ধু, আমি জানি না, খালাম্মার মৃত্যুর প্রায় ৪৮ ঘন্টা পর আমার বুকটা এমন খালি খালি লাগছে কেন? কিসের যেন হাহাকার !!! তবে কী খালাম্মার মধ্য দিয়ে আমি আমার জন্মদাত্রীকে ছুঁয়ে ছিলাম?
তোর কী মনে পড়ে ,আমার সেই তুমুল বোহেমিয়ান জীবনে তুই এবং তোর পরিবার কীভাবে আবার আমাকে ঘর মুখী করেছিলি। তোর চিলেকোঠায় যখন অনেক বেলা পর্যন্ত ঘুমাতাম, সিড়ি ভেঙে উপরে উটে কালাম্মা মিহি গলায় ডাকতেন, ' নজরুল ,উঠো। নাস্তা খাও। সব তো ঠান্ডা হইয়া গেল।' যখন এই লাইনটি লিখছি, তখন্ও কানে বাজছে তার সেই স্বর । আমার এমন কান্না পাচ্ছে কেন?
এই শহরে তো আমি কাঁদতে ভুলে গেছি। খালাম্মা, পদ্মায় কী বান ডেকেছে ? আপনি এখন কোথায় ? আমার নিজের জন্মদাত্রী মাকেও খুউব দেখতে ইচ্ছে হচ্ছে!!!!! মা... মা গো.... তোমরা সন্তানদের এতটা নি:স্ব করে দিয়ে কোথায় হারিয়ে যাও!!!!!
দোস্ত, তুই কি এখন মানিকগন্জে কালাম্মার কবরের পাশে বসে সাপ লুডু খেলছিস প্রকৃতির সঙ্গে।
বন্ধু , তোর একাকীত্ব দেখে আমার এমন একলা একলা লাগছে কেনো বলতে পারিস?
ব্লগার বন্ধুরা, আপনারা কী বলতে পারেন , আহমাদ মোস্তফা কামালের একাকীত্ব ঘুচবে কীভাবে। ওর একাকীত্বের বোধটিও যে এখন একা হয়ে গেল !!!!
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
দেশী পোলা বলেছেন:
সমবেদনা রইল
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন:
মা কে আমার পড়ে না মনে
শুধু খেলতে গিয়ে হঠাৎ অকারণে...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
জটিল বলেছেন:
সমবেদনা রইল
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন:
' নজরুল ,উঠো। নাস্তা খাও। সব তো ঠান্ডা হইয়া গেল।'" সবাই ওঠো, যারা চা খাবে খেয়ে নাও, এর পর আর আটটার আগে চা কিছু হবে না".....................
মা...
মা...
মা...
লেখক বলেছেন: শিমুল....
মা ---- এই একটি শব্দ কতটা ভারী, আপন, শক্তি সঞ্চারক....
আলী আরাফাত শান্ত বলেছেন:
মনটা ভীষন খারাপ হলো কামাল ভাইয়ের জন্যে!
কুঙ্গ থাঙ বলেছেন:
সমবেদনা রইল।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
খুব খারাপ লাগলো খবরটা শুনে। ....
ড়ৎশড় বলেছেন:
আমি ব্যথিত এবং দুঃখিত।আমার অন্তর্নিহিত আত্নার মাঝে আমি এই মায়ের পবিত্র আত্নার সুবাস পাই।আল্লাহ তার আত্নাকে শান্তি দিক।
ইমন জুবায়ের বলেছেন:
সমবেদনা রইল
রাতের বৃষ্টির শব্দ বলেছেন:
অপ বাক বলেছেন:
সমবেদনা রইলো। শব্দ আর কতটুকু ধারণ করতে পারে অনুভুতি।
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
খুব খারাপ লাগছে শুনে ,কি বলবো...কামাল ভাই,তাঁর পরিবারের সবাই এই শোক সামলে উঠুন ।
উনার মনোবল দৃঢ় হোক। বিষন্নতা যেন গ্রাস না করে...
মায়ের আত্মা শান্তি পাক।
সমবেদনা জানাই।
নুশেরা বলেছেন:
সন্তান কখনও মাকে বিদায় দিতে পারেনা...মা যেখানেই থাকুন ভালো থাকুন...
কামালভাই আর তাঁর পরিবারের জন্য প্রার্থনা, এই শোকের ধাক্কা সামলে ওঠার শক্তি অর্জন করুন সবাই...
কঁাকন বলেছেন:
ওনার মায়ের আত্মার শান্তি কামনা করি আর আহমেদ মোস্তফা কামাল এই শোক কাটিয়ে ওঠা শক্তি অর্জন করুক
মনজুরুল হক বলেছেন:
অপবাক এর সুরে সুর মিলিয়ে বলতে পারি-শব্দ আর কতটুকু ধারণ করতে পারে অনুভুতি।
যার যায় সে-ই কেবল বোঝে কি হারালাম....
েজবীন বলেছেন:
খুব খারাপ লাগলো খবরটা শুনে , কিছুদিন আগেই তো ওনার বোনকে হারালেন..এবার মা....কামালভাই এই শোক কাটিয়ে ওঠার শক্তি পান...
তনুজা বলেছেন:
দুর্বহ একটা ঘটনা ----যাকে কিছু দিয়েই মেলানো যাবে না সমবেদনা
স্মৃতিতে ভাস্বর থাকুন জননী
ফিউশন ফাইভ বলেছেন:
সমবেদনা রইল আহমাদ মোস্তফা কামালের জন্য। মনে হচ্ছে, খুব কাছের একজন বিদায় নিলেন চিরতরে।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
মা
সাইফুর বলেছেন:
আত্মার শান্তি কামনা করছি
হাসান মাহবুব বলেছেন:
প্রিয় লেখক আহমেদ মোস্তফা কামালকে সৃষ্টিকর্তা শোক সামলে ওঠার শক্তি দিন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















