১. একসেপ্টেট
View this link
এই মুভিটি সবার ভালো লাগবে কি না ? বলতে পারবো না। আমার কিন্তু বেশ লেগেছে। ৫জন বন্ধু কোন কলেজে ভর্তি হতে না পেরে, বাসায় খুশি করার জন্য একটি ভুয়া কলেজ ও কলেজের ওয়েবসাইট বানায় এবং সেই কলেজ থেকে নিজেদের নামে বাসায় ভর্তি মন্জুরের কাগজ পাঠায়। তাদের বাবা-মা তাদের সেখানে গিয়ে ভর্তি করে দিয়েও আসে। তাদের কাছে এটাকে ১দিনের নাটক থাকলেও ঝামেলা লাগে এর পরদিন। যখন সেই ওয়েবসাইট দেখে আরো কয়েকশ ছাত্র-ছাত্রী সেখানে ভর্তি হতে আসে। ঘটতে থাকে নানা মজার ঘটনা।
২. সিডনি হোয়াইট
View this link
এক টিনএজ মেয়ে একা শহরের এক নামকরা কলেজে এসে ভর্তি হয়। প্রথমে সে শহরের জীবনের সাথে তাল মিলাতে না পারলেও ধীরে ধীরে সে সবার প্রিয় হয়ে উঠে। খুব সুইট একটি মুভি এটি। ভালো লাগে নাকি দেখেন।
৩. সুইট হোম আলাবামা
View this link
রিজ উইদারস্পুনের এই মুভিটি আমার অসম্ভব ভালো লাগে। গ্রাম থেকে উন্নত জীবনের জন্য রিজ উইদারস্পুন শহরে আসে। সে একজনকে বিয়ে করার জন্য পছন্দও করে। তারপর সে বিয়ের আগে শেষবারের জন্য অনেকদিন পর তার গ্রামে যায়। কিন্তু সেখানে গিয়ে কয়েকদিন থাকার পরই তার ভুল ভাঙ্গে। সে বুঝতে পারে এখানেই তার আসল জীবন। মুভিটি দেখতে কিন্তু বেশ ভালো লাগে।
৪. দ্যা বেনচওয়ারমারস
View this link
মুভিটি অ্যাডাম স্যান্ডলার এর প্রোডাকশন থেকে মুক্তিপ্রাপ্ত। এটি রব স্ন্যাইডার এর একটি কমেডি মুভি। কয়েকজন ব্যর্থ মানুষ এবং তাদের বেসবল খেলা নিয়ে মুভিটির কাহিনী। ভালো লাগার কথা।
৫. দ্যা ডুকস অফ হাযারড
View this link
এই মুভিটি কিন্তু বেশ মজার একটি মুভি। ২ জন বন্ধু এবং তাদের মফস্বল শহরের জীবন, এক ধনী ভিলেন, এক দুর্নিতিবাজ পুলিশ আর মজার সব ঘটনা নিয়েই মুভিটির কাহিনী। ভালোই লাগবে।
ভালো থাকবেন। আপনার কোন মতামত থাকলে জানাবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



