ছবি তোলার আগে টাওয়ারটিতে কেউ ছিলো না।
এটি আমাকে বেশ কৌতুহল করেছে। তাই আলাদা করে কিছু বললাম।
জায়গাটির নাম দোখলা পিকনিক স্পট (ন্যাশনাল পার্কের ভিতর একটা পিকনিক স্পট)। "গাজীপুরের রহস্য" নামে বেশ কয়েকটি পত্রিকায় খবরটি এসেছিলো, সেখানে দাবি করা হয় যে একদল তরুন গাজীপুরের ন্যাশনাল পার্কে বনভোজনে যায়। হঠাৎ দেখতে পেল দূরে কিছু একটা দাড়িয়ে আছে! ভয়ে তারা দূরে চলে যায়। পরে সাহস করে এক তরুন ছবি তুলে ফিরে গেল। কিন্তু কিছুদিন পরেই ছবি তোলা তরুনটি মারা গেল। হয়তো অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানেন এবং এই বিষয়ে বেশ কয়েকটি পত্রিকায় একটি নিউজ ছাপা হয়েছিল। গাজীপুরের এই ঘটনাটি নিয়ে দেশে অনেক মিশ্র প্রতিক্রিয়া আছে।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


